
দ্য হান্ড্রেডের নতুন আসর শুরু হবে এ বছরের জুলাই-আগস্টে। মোস্তাফিজুর রহমান দল পেয়েছেন ইংল্যান্ডের ১০০ বলের এই টুর্নামেন্টে। প্রায় চার মাস বাকি থাকলেও মোস্তাফিজের এই টুর্নামেন্টে খেলতে তর সইছে না।
২০২৬ দ্য হান্ড্রেড সামনে রেখে গতকাল হয়েছে নিলাম। প্রথম বাংলাদেশি হিসেবে ইংল্যান্ডের ১০০ বলের এই টুর্নামেন্টে দল পেয়েছেন মোস্তাফিজ। নিলাম থেকে ১ লাখ পাউন্ডে তাঁকে নিয়েছে বার্মিংহাম ফিনিক্স। বাংলাদেশি মুদ্রায় তা ১ কোটি ৬৪ লাখ টাকা। দল পেয়ে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টে বাংলাদেশের বাঁহাতি পেসার লিখেছেন, ‘দ্য হান্ড্রেডে খেলার সুযোগ পেয়ে আমি খুবই রোমাঞ্চিত। বার্মিংহাম ফিনিক্সের হয়ে দারুণ একটি টুর্নামেন্টের অপেক্ষায় আছি। সবার ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ।’
এবারের দ্য হান্ড্রেডের নিলামে চূড়ান্ত তালিকায় নাম ছিল দুই বাংলাদেশির। নিলাম থেকে মোস্তাফিজ দল পেলেও রিশাদ হোসেনকে কিনতে আগ্রহ দেখায়নি কোনো দল। এর আগে গত বছরের ১৬ ডিসেম্বর আইপিএলে নিলাম থেকে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশি মুদ্রায় তা ১২ কোটি ২৬ লাখ টাকা। তবে রেকর্ড দামে বিক্রি হলেও এ বছরের ৩ জানুয়ারি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে তাঁকে বাদ দেয় কলকাতা। এর পরিপ্রেক্ষিতে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হয়নি বাংলাদেশের।
আইপিএল থেকে বাদ পড়া মোস্তাফিজকে ৬ কোটি ৪৪ লাখ রুপিতে নিয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স। বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৮৩ লাখ টাকা। একই দলে এবার খেলবেন আরেক বাংলাদেশি পারভেজ হোসেন ইমন। পিএসএলে গত বছর এই ফ্র্যাঞ্চাইজির হয়েই অভিষেকে দুর্দান্ত বোলিং করেছিলেন রিশাদ। এবার তিনি খেলবেন পিন্ডিজ দলে। সবশেষ বিগ ব্যাশেও হোবার্ট হারিকেনসের হয়ে রিশাদ দেখিয়েছেন তাঁর লেগস্পিনের ভেলকি।

কিন্তু শেষ দিকে ম্যাচ জমিয়ে তোলেন হর্ষিত রানা। শেষ ওভারে ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল ২১ রান। হ্যারি টেক্টরের করা সেই নাটকীয় ওভারে ছিল ওয়াইড, নো-বল আর বাউন্ডারির ছড়াছড়ি। সমীকরণ যখন ২ বলে ৮ রান, তখন ছক্কা হাঁকাতে গিয়ে আউট হন হর্ষিত রানা। শেষ বলে জয়ের জন্য ভারতের দরকার ছিল ৭ রান, স্ট্রাইকে থাকা প্রিন্
১৮ মিনিট আগে
ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ড-নিউজিল্যান্ড তৃতীয় টেস্টের খেলা এখনো শেষ হয়নি। আজ টেস্টের চতুর্থ দিনের খেলা চলছে। এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়ের ঘোষণা দিয়েছেন বেন স্টোকস।
২ ঘণ্টা আগে
মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) আজীবন সম্মাননাসূচক সদস্যপদ পেয়েছেন তামিম ইকবাল। দীর্ঘ ও গৌরবময় ক্যারিয়ারের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার আজ লর্ডসে উপস্থিত হয়ে গ্রহণ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি। তিনিসহ পাঁচ ক্রিকেটার ক্রিকেটের আইনপ্রণয়নকারী সংস্থার সদস্যপদ পেয়েছেন।
২ ঘণ্টা আগে
আয়ারল্যান্ড ও পাকিস্তানকে ধবলধোলাই করে নিজেদের টেস্ট ইতিহাসে টানা চার ম্যাচ জয়ের কীর্তি গড়েছে বাংলাদেশ। সবগুলো জয়ই বাংলাদেশ পেয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে। মুশফিককে ছাড়িয়ে বাংলাদেশ অধিনায়ক হিসেবে সর্বোচ্চ টেস্ট জয়ের রেকর্ডটাকে আরও একটু বাড়িয়ে নেওয়ার সুযোগ এবার শান্তর সামনে। তবে হারারে টেস্টের শ
৩ ঘণ্টা আগে