
পাকিস্তানের বিপক্ষে গত পরশু মিরপুরে প্রথম ওয়ানডেতে বিস্ফোরক এক জয় পেয়েছে বাংলাদেশ। মিরপুরে আজ দ্বিতীয় ওয়ানডেতে জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করবে স্বাগতিকেরা। বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ টস জিতে এবারও ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ফিল্ডিং নিয়ে পাকিস্তানকে দ্রুত গুটিয়ে দিয়েছিল। সেই ধারাবাহিকতায় আজ দ্বিতীয় ওয়ানডেতে একই সিদ্ধান্ত নিয়েছেন মিরাজ। একাদশে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ। একাদশে রয়েছেন তিন পেসার এবং দুই স্পিনার। পেস আক্রমণে তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানের সঙ্গে রাখা হয়েছে নাহিদ রানাকে। অধিনায়ক মিরাজের সঙ্গে স্পিন বিভাগের দায়িত্ব সামলাবেন রিশাদ হোসেন।
দ্বিতীয় ওয়ানডের একাদশে পাকিস্তান এক পরিবর্তন এনেছে। লেগস্পিনার আবরার আহমেদকে বসিয়ে নেওয়া হয়েছে হারিস রউফকে। ফলে স্বীকৃত স্পিনার ছাড়াই আজ বাংলাদেশের বিপক্ষে খেলতে নামছে পাকিস্তান। সালমান আলী আগা স্পিন বোলিং করলেও তিনি খণ্ডকালীন বোলার। দ্বিতীয় ওয়ানডেতে দুই পেস বোলিং অলরাউন্ডারসহ পাঁচ পেসার পাকিস্তানের একাদশে। অধিনায়ক শাহিন শাহ আফ্রিদির সঙ্গে আছেন হারিস রউফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, হুসাইন তালাত ও ফাহিম আশরাফ।
১১৯ রেটিং পয়েন্ট নিয়ে বর্তমানে ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে ভারত। দুই, তিন ও চারে থাকা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও পাকিস্তানের রেটিং পয়েন্ট ১১৪, ১০৯ ও ১০৫। বাংলাদেশ ৭৬ রেটিং পয়েন্ট নিয়ে দশে। ৯ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট ৭৭। মিরপুরে আজ দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানকে হারালে বাংলাদেশ ৮০ রেটিং পয়েন্ট নিয়ে ৯ নম্বরে উঠে আসবে। একই মাঠে পরশু সিরিজের তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান।
দ্বিতীয় ওয়ানডের একাদশ:
বাংলাদেশ: সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস (উইকেটরক্ষক), আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, মোস্তাফিজুর রহমান
পাকিস্তান: সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, শামাইল হুসাইন, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলী আঘা, হুসাইন তালাত, আবদুল সামাদ, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, হারিস রউফ

টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কায় এক নারী হোটেলকর্মীর সঙ্গে বাজে আচরণের অভিযোগ ওঠে পাকিস্তানি পেসার সালমান মির্জার বিরুদ্ধে। পাকিস্তানি এক সংবাদমাধ্যমে এমন খবর প্রচারিত হয়েছিল। তবে এ ধরনের অভিযোগ অস্বীকার করেছেন। এমনকি সেই সংবাদমাধ্যম ও সাংবাদিকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছেন পাকিস্তানের বাঁহাতি পেস
২ ঘণ্টা আগে
পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। মিরপুরে শেরেবাংলায় পরশু ২০৯ বল হাতে রেখে ৮ উইকেটের বিশাল জয় পেয়েছে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ। একই মাঠে আজ বাংলাদেশ সময় বেলা ২টা ১৫ মিনিটে মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে
৩ ঘণ্টা আগে
দ্য হান্ড্রেডের নতুন মৌসুম শুরু হবে এ বছরের জুলাই-আগস্টে। আর মোস্তাফিজুর রহমান এখন ব্যস্ত বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজে। তবে বাংলাদেশের বাঁহাতি পেসারের মন যে পড়ে আছে দ্য হান্ড্রেডে। ইংল্যান্ডের একশ বলের এই টুর্নামেন্টে খেলতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন তিনি।
৩ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে তিন মাসও বাকি নেই। বিশ্বকাপের সময় যত ঘনিয়ে আসছে, ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ইরানকে খেলতে বারণ করেছেন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর কথার পাল্টা জবাব দিয়েছে ইরানও।
৪ ঘণ্টা আগে