কাতার বিশ্বকাপের মূল পর্বের ড্র শেষ হয়েছে। সি গ্রুপে পোল্যান্ড, মেক্সিকো আর সৌদি আরবের সঙ্গে আছে আর্জেন্টিনা। বিগত কয়েক বছরের তুলনায় কাতার বিশ্বকাপে মূল পর্বে সহজ গ্রুপেই পড়েছেন লিওনেল মেসিরা। তবু এই ড্রয়ে খুশি হতে পারেননি আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি।
ড্রয়ের পর আর্জেন্টাইন গণমাধ্যমে স্কালোনি জানিয়েছেন, ড্র নিয়ে তাঁর কোনো মন্তব্য নেই। ড্র অনুষ্ঠান শেষে টিওয়াইসি স্পোর্টসকে নিজেদের গ্রুপ নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ৪৩ বছর বয়সী স্কালোনি বলেন, ‘অভিযোগ জানাতে পারছি না, তবে এই ড্র নিয়ে আমরা খুশিও হতে পারছি না। আমরা মনে করছি, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা গ্রুপেই আমরা পড়েছি। প্রতিপক্ষ দলগুলোর প্রতি আমাদের পূর্ণ সম্মান আছে।'
২০০৬ ও ২০১০ বিশ্বকাপে শেষ ষোলোতে মেক্সিকোকে পেয়েছিল আর্জেন্টিনা। দুবারই বাধা পেরিয়ে গিয়েছিল দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবু এবার তাদের সমীহ করছেন স্কালোনি, ‘ঐতিহাসিকভাবে মেক্সিকো আমাদের কঠিন প্রতিপক্ষ।’
এই স্কালোনি ২০০৬ জার্মানি বিশ্বকাপে খেলেছিলেন খেলোয়াড় হিসেবে। ওই বিশ্বকাপের গ্রুপ পর্বে মেক্সিকোর বিপক্ষে ম্যাচ নিয়ে স্মৃতিচারণ করে আর্জেন্টাইন কোচ বলেন, ‘তারা আমাদের বিপক্ষে দুর্দান্ত খেলেছিল এবং অতিরিক্ত সময়ে আমরা জিতেছি। খুবই কঠিন ম্যাচ ছিল। বিশ্বকাপে মেক্সিকোর ইতিহাস আছে।’
আর্জেন্টিনা কোচ সমীহ করছেন গ্রুপের অন্য দুই দলকেও। তিনি মনে করেন দারুণ সহখেলোয়াড় নিয়ে তাদের দল, এর মধ্যে একজনকে তো সবাই চেনে—রবার্ট লেভানডফস্কি ।
অন্যদিকে দুর্দান্ত খেলে বিশ্বকাপে আসা সৌদি আরবের দর্শকদেরও প্রতিপক্ষ হিসেবে দেখছেন স্কালোনি । বিশ্বকাপ শুরুর পরের দিনেই ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে প্রথম ম্যাচে নামবেন মেসিরা।
২৬ তারিখ স্কালোনির দলের প্রতিপক্ষ মেক্সিকো। গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ৩০ তারিখ লেভান্ডোভস্কির পোল্যান্ডের বিপক্ষে । মেসিদের প্রতিটি ম্যাচই হবে লুসাইল স্টেডিয়ামে।

এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নারী চ্যাম্পিয়নস লিগের প্রাথমিক পর্বে নিজেদের শেষ ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশের রাজশাহী স্টার্স এফসি। আজ মালয়েশিয়ার কোটা কিনাবালুতে গুয়ামের রোভার্স এফসিকে ৮–০ গোলে হারিয়েছে বাংলাদেশের দলটি।
১২ মিনিট আগে
জীবন পেয়ে সুযোগ কীভাবে কাজে লাগাতে হয়, সেটাই করে দেখালেন দেবদূত পাড়িক্কাল। গলের পর কলম্বোতেও সেঞ্চুরি পেয়েছেন পাড়িক্কাল। তাঁর তিন অঙ্ক ছোঁয়ার দিনে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন দাপটের সঙ্গে শেষ করেছে ভারত।
৩১ মিনিট আগে
মাত্র ৭৫০ বলেই শেষ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্ট। ম্যাকাইতে মাত্র দুদিনে হেরে যাওয়ায় আলোচনায় বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা। একই সঙ্গে প্রশ্ন উঠেছে টেস্টের পিচ নিয়েও। নাজমুল হোসেন শান্তর মতে এ ধরনের ঘটনা কখনোই ভোলা
১ ঘণ্টা আগে
ডারউইনে ৯ উইকেটে জয়ের পর প্রশংসায় ভাসছিল বাংলাদেশ ক্রিকেট দল। বিপরীত অবস্থা ছিল অস্ট্রেলিয়ার। তাদের সংবাদমাধ্যমেই ধুয়ে দেওয়া হচ্ছিল প্যাট কামিন্স-ট্রাভিস হেডদের। কিন্তু ম্যাকাইতে পাত্তাই পেলেন না নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজরা। তাতে করে ২৩ বছর আগে যা ঘটেছিল, সেই ঘটনাও হার মেনে গেল বাংলাদেশ-
২ ঘণ্টা আগে