গোল করুন বা না করুন—রাফিনহা হয়তো প্রস্তুতিই নিয়ে এসেছিলেন এভাবে উদ্যাপন করবেন। জার্সির নিচে পরে এসেছিলেন ‘আমাদের জন্য প্রার্থনা করুন’ লেখা গেঞ্জি। উদ্দেশ্যটা তাঁর মহৎ। রাফিনহার দেশ ব্রাজিলে যে এখন ভয়াবহ বন্যা চলছে।
বন্যাদুর্গতদের সাহায্য করার বার্তা সবাইকে পৌঁছে দিতেই গত রাতে যোগ করা দ্বিতীয় মিনিটে পেনাল্টি থেকে বার্সেলোনার দ্বিতীয় গোলটির পর জার্সি খুলে ফেলেন রাফিনহা। উদ্যাপনে অবশ্য উচ্ছ্বাস ছিল না। ছিল সাহায্যের আকুতি। সেই আকুতি নিজ জন্মস্থান পোর্তো অ্যালেগ্রের মানুষদের জন্য।
ভয়াবহ বন্যায় ব্রাজিলের শহরটির মানুষ অসহায় হয়ে পড়েছে। রাফিনহা সেই বার্তাই পৌঁছে দিয়েছেন সবাইকে। রাফিনহার জন্ম ব্রাজিলের পোর্তো অ্যালেগ্রেতে। বেড়ে উঠেছেন সেখানে। ফ্লোরিয়ানপোলিসে চলে আসার আগ পর্যন্ত ১৮ বছর ছিলেন শহরটিতে।
গত সপ্তাহে দেখা গেছে, আতলেতিকো মাদ্রিদের সাবেক তারকা দিয়েগো কস্তা তাঁর নিজস্ব জেটস্কি (জলযান) নিয়ে বন্যাদুর্গতদের মধ্যে খাবার বিতরণ করছেন। বর্তমানে পোর্তে অ্যালেগ্রের ক্লাব গ্রেমিও খেলছেন তিনি। বসবাসও করছেন শহরটিতে।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, ব্রাজিলে ইতিমধ্যে বন্যায় অর্ধমিলিয়নের বেশি লোক বাস্তুচ্যুত হয়েছে। মারা গেছে ১৪৭ জন। অনেকে নিখোঁজ।
রাফিনহার ও লামিনে ইয়ামালের গোলে নিজেদের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে রিয়াল সোসিয়েদাদকে ২-০ গোলে হারিয়েছে বার্সা। এই জয়ে লা লিগায় ৩৫ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে দুইয়ে কাতালান জায়ান্টরা।

লিওনেল মেসির ক্লাব সিডি এলদেনসে কেনা নিয়ে আলোচনা চলছিল অনেক দিন ধরেই। শেষ পর্যন্ত তা হয়েই গেল। স্প্যানিশ ক্লাবটি কিনেই ফেলেছেন আর্জেন্টাইন কিংবদন্তি।
১ ঘণ্টা আগে
এক বছর আগেই আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) ঘোষণা করেছে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সূচি। টুর্নামেন্টের পুরো ১৪ দল ঠিক না হলেও কে কোন গ্রুপে, সেটা গতকাল ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে। বাংলাদেশের গ্রুপে পড়েছে ইংল্যান্ড, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও কোয়ালিফায়ার ‘বি। অ্যারন ফিঞ্চের কা
২ ঘণ্টা আগে
স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনালে হারের পর ফ্রান্স তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও হেরেছিল ইংল্যান্ডের কাছে। তবে বিশ্বকাপ পরবর্তী সময়ে দেখা যাচ্ছে বদলে যাওয়া ফ্রান্সকে। নেশনস লিগে তুরস্ক-বেলজিয়ামের বিপক্ষে টানা জয় পেয়েছে ফরাসিরা। আজ রাতে তারা হ্যাটট্রিক ম্যাচ জিততে খেলবে ইতালির বিপক্ষে। ঘরের মাঠে ফ্রান্স
২ ঘণ্টা আগে
কলকাতা এখন উৎসবের নগরী। প্রথমবারের মতো ব্রাজিল দল খেলতে এসেছে বলে কথা। গতকাল ব্রাজিলের ৯০ জনের বিশাল বহর কলকাতায় পৌঁছেছে। দল ও কোচিং স্টাফের সদস্যরা তো আছেনই। এমনকি শেফ-হাইজিন ম্যানেজারও নিয়ে এসেছে ব্রাজিল ফুটবল দল।
৩ ঘণ্টা আগে