
২০২৬ বিশ্বকাপ ফুটবলের আমেজ শুরু হয়েছে এরই মধ্যে। গত ৫ ডিসেম্বর কেনেডি ওভারে বিশ্ব ফুটবলের ২৩ তম আসরের ড্র অনুষ্ঠানের মাধ্যমে প্রথম বাঁশি বাজার দিন গুনতে শুরু করেছে ভক্তরা। তবে টিকিটের উচ্চ দামের কারণে বিশ্বকাপ শুরুর ৬ মাস আগেই তোপের মুখে পড়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)।
বিশ্বকাপের প্রতি আসরেই নিবেদিত ভক্তদের জন্য কিছু টিকিট বিক্রি করে জাতীয় সংস্থাগুলো। বার্তা সংস্থা এপি জানিয়েছে, নিয়ম অনুযায়ী এবারও ৮ শতাংশ টিকিট জাতীয় সংস্থাগুলোর জন্য বরাদ্দ রেখেছে ফিফা। তাতেই প্রকাশ হয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠেয় বিশ্বকাপের টিকিটের মূল্য। যা রীতিমতো হতাশ করেছে ভক্তদের।
২০২৬ বিশ্বকাপ ফুটবলের টিকিটের মুল্য প্রকাশ করেছে জার্মানি ফুটবল ফেডারেশন। সেই তালিকায় দেখা গেছে, গ্রুপ পর্বের বিভিন্ন ম্যাচের টিকিটের মূল্য সর্বনিম্ন ১৮০ ডলার থেকে ৭০০ ডলারের মধ্যে। অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ২১ হাজার ৯৫৫ থেকে ৮৫ হাজার ৩৮৪ টাকা।
আগামী ১৯ জুলাই নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনাল হবে। শিরোপা নির্ধারণী ম্যাচ দেখতে ভক্তদের খরচ করতে হবে আরও অনেক বেশি অর্থ। ফাইনালের সবচেয়ে কম দামি টিকিটের জন্য খরচ করতে হবে ৪ হাজার ১৮৫ ডলার বা ৫ লাখ ১০ হাজার টাকা। সবচেয়ে দামি টিকিট কেনার জন্য গুনতে হবে ৮ হাজার ৬৮০ ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১০ লাখ ৫৭ হাজার ৭৬৪ টাকা।
প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, বিশ্বকাপের টিকিটের অত্যধিক মূল্য দেখে ফিফাকে ‘বিশ্বাসঘাতক’ বলে মন্তব্য করেছে ফুটবল সাপোর্টার্স ইউরোপ (এফএসই)। এক বিবৃতিতে এফএসই বলেছে, ‘এটা বিশ্বকাপের ঐতিহ্যের প্রতি বড় ধরনের বিশ্বাসঘাতকতা। বিশ্বকাপকে আরও আকর্ষণীয় করতে ভক্তদের যে অবদান, ফিফা সেটাকে পাত্তা দেয়নি।’ বিসিবি জানিয়েছে, সমর্থকদের এমন অভিযোগের পর এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ফিফা।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশের দিনক্ষণ জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। আগামী ১ অক্টোবর দক্ষিণ আফ্রিকার কেপটাউনে আইসিসি ও ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) যৌথভাবে টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করবে। দিনটি বিশ্বকাপ শুরুর এক বছর আগের কাউন্টডাউনও শুরু করবে।
১ ঘণ্টা আগে
দুর্দান্ত জয়ে ঘুরে দাঁড়িয়েছে ইতালি। বুরসায় উয়েফা নেশনস লিগে তুরস্ককে ৪-১ গোলে হারিয়ে প্রথম জয়ের দেখা পেয়েছে রবার্তো মানচিনির দল। এবার তাদের সামনে জিনেদিন জিদানের ফ্রান্স। তুরস্কের বিপক্ষে জয়ের পর মানচিনি জানিয়ে দিয়েছেন, প্যারিসেও দারুণ কিছু করতে চায় তাঁর দল।
২ ঘণ্টা আগে
জিনেদিন জিদানের অধীনে টানা দ্বিতীয় জয় তুলে নিল ফ্রান্স। উয়েফা নেশনস লিগে বেলজিয়ামের বিপক্ষে ১-০ গোলের জয়ে শেষ মুহূর্তে নায়ক হয়ে উঠেন মাইকেল ওলিসে। ম্যাচের ৮৮তম মিনিটে দুর্দান্ত একক প্রচেষ্টায় গোল করে ফরাসিদের পূর্ণ তিন পয়েন্ট এনে দেন এই ফরোয়ার্ড। সেই সঙ্গে ৩৪ বছরের পুরনো কীর্তি ফিরিয়েছেন তিনি।
৩ ঘণ্টা আগে
ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে ফারহান আলী ওয়াহিদের পারফরম্যান্স নিয়ে প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছিলেন বাংলাদেশ কোচ টমাস ডুলি। সিঙ্গাপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে সেই ফারহানকে আর মাঠে নামাননি তিনি। এতে কোচের সঙ্গে মনোমালিন্য হয়ে ক্যাম্প ছাড়তে চেয়েছেন ফারহান—এমন গুঞ্জনও ছড়িয়েছে। টিম
৩ ঘণ্টা আগে