বিশ্বকাপের মাঠের লড়াই শুরু হয়ে গেলেও নিজেদের প্রথম ম্যাচের আগেই বড় এক ধাক্কা খেল জাপান। পায়ের চোট কাটিয়ে উঠতে না পেরে বিশ্বকাপ স্কোয়াড থেকে পুরোপুরি ছিটকে গেছেন দলটির অধিনায়ক ওয়াতারু এন্দো। কেবল বিশ্বকাপই নয়, একই সঙ্গে আন্তর্জাতিক ফুটবল থেকেও আকস্মিক অবসরের ঘোষণা দিয়েছেন লিভারপুলের এই ৩৩ বছর বয়সী তারকা।
১৪ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্লু সামুরাইরা। তার মাত্র তিন দিন আগে অধিনায়কের এমন প্রস্থান জাপান দলে বড় এক শূন্যতা তৈরি করল। বৃহস্পতিবার জাপানি ফুটবল অ্যাসোসিয়েশন (জেএফএ) নিশ্চিত করেছে, এন্দোর পরিবর্তে বিশ্বকাপে ডাক পেয়েছেন বরুসিয়া মনশেনগ্লাডবাখের শুতো মাচিনো।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক আবেগঘন বার্তায় এন্দো লিখেছেন, ‘বিশ্বকাপে খেলতে না পারায় আমি প্রচণ্ড হতাশ। তবে আমার বিশ্বাস, ভবিষ্যতে এমন একটা সময় আসবে যখন জাপান বিশ্বকাপ জিতবে। আসুন আমরা সেই বিশ্বাস বুকে রেখে দলকে সমর্থন করি। উত্তর আমেরিকার এই টুর্নামেন্টেই যেন সেই মাহেন্দ্রক্ষণ আসে, সেজন্য সবাই মিলে দলের পাশে দাঁড়াই।’
জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়ে সাবেক এই অধিনায়ক আরও যোগ করেন, ‘আমি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকে আমি আর মাঠের প্রতিনিধি নই, কেবল একজন সাধারণ সমর্থক হিসেবে জাপানের জন্য গলা ফাটাব। চোট পাওয়ার পর থেকে ফিট হতে আমি আমার সাধ্যমতো সবকিছুই করেছি, তাই মনে কোনো অনুশোচনা নেই। কাতার বিশ্বকাপের পর থেকে এই দলটিকে নেতৃত্ব দিতে পেরে আমি গর্বিত। এখন আমাদের দলে বিশ্বকাপ জয়—এই লক্ষ্যটির কথা বলা খুব স্বাভাবিক শোনায়।’
গত ফেব্রুয়ারিতে ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের হয়ে সান্ডারল্যান্ডের বিপক্ষে ম্যাচে গুরুতর চোট পান এন্দো। সেই চোটের কারণে ক্লাবের মৌসুমের বাকি অংশ মাঠের বাইরেই কেটেছে তাঁর। গত ৩১ মে টোকিওতে আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে প্রথমার্ধে খেলে মাঠে ফেরার একটা আভাস দিয়েছিলেন। তবে মেক্সিকোর প্রি-বিশ্বকাপ ক্যাম্প এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্রের ন্যাশভিলের মূল অনুশীলন ক্যাম্পে গিয়ে আবারও পুরোনো ব্যথা অনুভব করেন তিনি। শেষ পর্যন্ত বিশ্বকাপের তীব্রতা ও গতির সঙ্গে খাপ খাইয়ে নিতে না পারায় এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হন এই মিডফিল্ডার।
২০১৫ সালে জাপানের জার্সিতে অভিষেক হওয়া ওয়াতারু এন্দো দেশের হয়ে ৭৩ ম্যাচে করেছেন ৪ গোল। ২০১৮ এবং ২০২২—দুটি বিশ্বকাপে খেলেছেন তিনি। কাতার বিশ্বকাপে জার্মানি ও স্পেনের বিপক্ষে জাপানের ঐতিহাসিক জয়ে মাঝমাঠের মূল চালিকাশক্তি ছিলেন এই লড়াকু ফুটবলার। এবার গ্রুপ ‘এফ’-এ তিউনিসিয়া, সুইডেন ও নেদারল্যান্ডসের মুখোমুখি হবে জাপান। তবে মাঠের লড়াইয়ে দলকে নেতৃত্ব দেওয়া আর হবে না এন্দোর।

অথচ ম্যাচটি খেলতে চায়নি কেউই, কিন্তু নিয়মরক্ষা তো করতে হবে। তা করতে গিয়ে দেখা মিলল গোলবন্যার। হ্যাটট্রিক, ইতিহাস, ঘুরে দাঁড়ানোর বার্তা সব মিলিয়ে যেন ফাইনালের আবহ। তবু ম্যাচটি হয়ে থাকল তৃতীয় স্থান নির্ধারণীর। যেখানে ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়েছে ইংল্যান্ড। ১৯৬৬ সালের পর বিশ্বকাপের মঞ্চে এটিই ইংলিশদের স
২৬ মিনিট আগে
মায়ামিতে কাল রাতে ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি ফ্রান্সের জন্য চরম নাটকীয়তার। প্রথমার্ধে ৪-০ গোলে পিছিয়ে পড়া ফরাসিদের ম্যাচে ফেরানোর লড়াইয়ে একা হাতে নেতৃত্ব দিলেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। আর তাতেই ওলটপালট হয়ে গেল বিশ্বকাপে সর্বোচ্চ গোলের ইতিহাস। ইংল্যান্ডের বিপক্ষে জো
১ ঘণ্টা আগে
ফুটবল মাঝে মাঝে এমন গল্প লেখে, যা কল্পনাকেও হার মানায়। ২০০৭ সালে বার্সেলোনার একটি দাতব্য ক্যালেন্ডারের ফটোশুটে কয়েক মাস বয়সী এক শিশুকে কোলে নিয়েছিলেন তরুণ লিওনেল মেসি। সেই শিশুটিই আজকের লামিনে ইয়ামাল।
৩ ঘণ্টা আগে
ওমানের মাটিতে ইতিহাস গড়ে নারী অনূর্ধ্ব-২০ এএইচএফ কাপ হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। শনিবার রাতে টুর্নামেন্টের ফাইনালে কাজাখস্তানকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে লাল-সবুজের মেয়েরা। ফাইনালে ম্যাচসেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশের সারিকা রিমন। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হকি খেলে কাজাখস্তানকে
৫ ঘণ্টা আগে