
ম্যানচেস্টার সিটিকে হারিয়ে গত মৌসুমে এফএ কাপ জেতার গৌরব অর্জন করে ক্রিস্টাল প্যালেস। ১২০ বছরের ইতিহাসে সেটি ছিল তাদের প্রথম শিরোপা। এই শিরোপা জিতে বড্ড ঝামেলায় পড়ে গেছে ক্লাবটির স্বত্বাধিকারী! এখন অংশীদারত্ব বিক্রি করতে চাচ্ছেন ক্লাবের অন্যতম অংশীদার জন টেক্সটর।
ক্রিস্টাল প্যালেসের ৪৩ শতাংশ অংশীদার আমেরিকান ব্যবসায়ী টেক্সটর। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন, আরেক মার্কিন ব্যবসায়ী উডি জনসনের কাছে অংশীদারত্ব বিক্রি করার জন্য চুক্তি স্বাক্ষর করেছেন তিনি। চুক্তিটির মূল্য প্রায় ১৯০ মিলিয়ন পাউন্ড বলে জানা গেছে। তবে এটি কার্যকর হতে হলে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষের অনুমোদন পেতে হবে। এর মধ্যে রয়েছে মালিকানা যাচাই এবং উপযুক্ততা পরীক্ষাও। উডি ও টেক্সটর আমেরিকান ফুটবল ক্লাব নিউইয়র্ক জেটসেরও স্বত্বাধিকারী। টেক্সটরের আবার অংশীদারত্ব রয়েছে ফরাসি ক্লাব অলিম্পিক লিওঁর।
ক্রিস্টাল, লিওঁ, ব্রাজিলিয়ান বোতাফোগে ও বেলজিয়ান ক্লাব মলেনবিকের বর্তমান মালিকানা রয়েছে টেক্সটরের মাল্টি-ক্লাব কোম্পানি ‘ঈগল ফুটবল হোল্ডিংসের’ কাছে। একাধিক ক্লাবের অংশীদারত্ব হওয়ায় গ্যাঁড়াকলে টেক্সটর। যদিও গল্পটা অম্লমধুর। ক্রিস্টাল গত মৌসুমে এফএ কাপ জিতে ইউরোপা লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে। লিগ ওয়ানে লিওঁ ৬ নম্বরে থেকে মৌসুম শেষ করেছে, সরাসরি ইউরোপা লিগে জায়গা করেছে তারা। উয়েফার নিয়ম অনুযায়ী, এক মালিকানার একাধিক ক্লাব এক প্রতিযোগিতায় খেলতে পারবে না, যা ‘মাল্টি-ক্লাব ওনারশিপ’ নিয়ম নামে পরিচিত। মূলত এ জন্য টেক্সটর ক্রিস্টালের অংশীদারত্ব বিক্রি করছেন।
আরেকটি সুযোগ আছে মাল্টি-ক্লাব মালিকানার ক্লাবগুলোকে ইউরোপিয়ান প্রতিযোগিতায় অংশ নিতে হলে কৌশলগত ও মালিকানা কাঠামোয় বদল আনতে হয়। উয়েফার নির্দেশ অনুযায়ী, ক্লাবগুলোর মালিকানার অংশ স্বতন্ত্র ট্রাস্টির কাছে হস্তান্তর করতে হবে। ক্লাব পরিচালনা স্বাধীন হবে, ক্লাবে কোনো ধরনের প্রভাব বা নির্দেশনা দিতে পারবেন না মূল বিনিয়োগকারী। উয়েফার ক্লাব ফাইন্যান্সিয়াল কন্ট্রোল বডি (সিএফসিবি) প্রথম চেম্বারের তত্ত্বাবধানে স্বতন্ত্র মালিকানা গঠন হয়।

শ্রীলঙ্কার টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন ধনঞ্জয়া ডি সিলভা। আজ এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে নেতৃত্ব ছাড়লেও শ্রীলঙ্কার হয়ে এই সংস্করণে খেলা চালিয়ে যেতে চান তারকা অলরাউন্ডার।
৩৭ মিনিট আগে
লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচটি আর্জেন্টিনার জন্য ছিল উৎসবের রাত। কিন্তু সেই ম্যাচে প্রতিপক্ষ হিসেবে খেলা বেনিনের জন্য রাতটি শেষ হয়েছে ক্ষোভ আর হতাশা নিয়ে। অভিযোগ উঠেছে, ম্যাচ শেষে বেনিনের খেলোয়াড় ও কর্মকর্তাদের সঙ্গে স্বাগিতকদের পক্ষ থেকে প্রত্যাশিত সৌজন্য দেখানো হয়নি।
১ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষটা যেভাবে এগোচ্ছে, তাতে দুঃখ প্রকাশ করেছেন ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার গ্যারি লিনেকার। তাঁর মতে, পর্তুগিজ তারকা লিওনেল মেসির মতোই আবেগঘন বিদায় পাওয়ার যোগ্য।
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির দীর্ঘ পথচলা শেষ হয়েছে। বিদায়ের সেই বিশেষ রাতে স্বামীর পাশে ছিলেন আন্তোনেলা রোকুজ্জো। পরদিন সামাজিক মাধ্যমে তারকা ফুটবলারকে নিয়ে আবেগঘন একটি বার্তা দিয়েছেন তিনি।
৩ ঘণ্টা আগে