আজ ৩৬ বছর করলেন মেসি। আর্জেন্টাইন তারকা ফুটবলারকে সামাজিকমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছে পিএসজি। গোলের পর মেসির উদযাপন, অনুশীলন সেশনে আসা-এসব নিয়ে ৫৮ সেকেন্ডের একটি ভিডিও পিএসজি তাদের টুইটার অ্যাকাউন্টে আপলোড করেছে। ফরাসি এই ক্লাব ক্যাপশন দিয়েছে, ‘শুভ জন্মদিন লিও।’ ক্যাপশনের সঙ্গে জন্মদিনের কেকের ইমোজি জুড়ে দিয়েছে তারা। ২০২১ সালে বার্সেলোনা থেকে পিএসজিতে এসে দুই মৌসুম খেলেছেন মেসি। ৭৫ ম্যাচ খেলে করেছেন ৩২ গোল ও অ্যাসিস্ট করেছেন ৩৫ গোল। দুটি লিগ ওয়ান ও একটি ট্রফি দেস চ্যাম্পিয়ন-তিনটি শিরোপা আর্জেন্টাইন তারকা ফুটবলার জিতেছেন পিএসজির জার্সিতে।
জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে শৈশবের ক্লাব বার্সেলোনা। বার্সা তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে ‘শুভ জন্মদিন লিও’ ক্যাপশন দিয়ে ১৪ সেকেন্ডের একটি ভিডিও আপলোড করেছে। ক্যাপশনের শুরু করেছে জন্মদিনের কেকের ইমোজি দিয়ে আর শেষে ছাগলের ইমোজি দিয়েছে। ছাগলের ইমোজির অর্থ হচ্ছে গোট (গ্রেটেস্ট অব অল টাইম)। ৭৭৮ ম্যাচে করেছেন ৬৭২ গোল ও অ্যাসিস্ট করেছেন ৩০৩ গোলে। বার্সার জার্সিতে ১০টি লা লিগা ও ৪টি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন।
মেসির সাবেক ক্লাব বার্সেলোনায় ফেরার গুঞ্জনও শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত তা আর সম্ভব হয়নি। আর্জেন্টাইন তারকা ফুটবলারের এখন পরবর্তী গন্তব্য ইন্টার মিয়ামি ও আনুষ্ঠানিক চুক্তি প্রায় হয়েই গিয়েছে। এরই মধ্যে তিনি মিয়ামিতে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনে ফেলেছেন। ২০১৯ সালে মিয়ামিতে পোর্শ ডিজাইন টাওয়ারে মেসি একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন। অ্যাপার্টমেন্ট কিনতে তাঁর খরচ হয়েছে ৯০ লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় তা ৯৭ কোটি ৩৯ লাখ টাকা। পোর্শ ডিজাইন টাওয়ার এই বাড়িটি তৈরি হয়েছে ২০১৭ সালে। এই বিল্ডিং থেকে মিয়ামি সমুদ্রসৈকত কয়েক সেকেন্ড দূরে। আর ইন্টার মিয়ামি স্টেডিয়াম থেকে তা ২৫ মিনিট দূরের পথ। মেসির নতুন বাড়িতে রয়েছে সিনেমা, গলফ, রেসিং সিমুলেটরস এবং ঘরোয়া পর্যায়ে রেস্তোরাঁর ব্যবস্থা।


দেশের ক্রিকেটের উন্মাদনায় ভাটা পড়ছে একটু একটু করে। বাংলাদেশ দল আশানুরূপ পারফরম্যান্স করতে না পারায় দিন দিন মুখ ফিরিয়ে নিচ্ছেন ভক্তরা। বিষয়টি অকোপটে স্বীকার করে নিলেন তাওহীদ হৃদয়। দর্শকদের আগ্রহ কমায় নিজেদের ঘাড়ে দায় চাপালেন এই ব্যাটার।
৩ ঘণ্টা আগে
একটা সময় আর্জেন্টিনা দলের নিয়মিত মুখ ছিলেন গঞ্জালো হিগুয়েইন। লা আলবিসেলেস্তেদের হয়ে তিনটি বিশ্বকাপও খেলেছেন। ২০২২ সালের পর আর বুট পায়ে মাঠে নামেননি সাবেক আর্জেন্টাইন স্ট্রাইকার। মাঠে না দেখা গেলেও এবার একটি ছবিকে কেন্দ্র করে খবরের শিরোনাম হলেন হিগুয়েইন।
৪ ঘণ্টা আগে
চোটের কারণে একটু আগেই মৌসুম শেষ হয়েছে কিলিয়ান এমবাপ্পের। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে চলতি মৌসুমের বাকি অংশে আর ফরাসি তারকাকে পাবে না রিয়াল মাদ্রিদ। চোট পেলেও বসে নেই এমবাপ্পে। প্রেমিকাকে নিয়ে দারুণ সময় পার করছেন তিনি।
৬ ঘণ্টা আগে