
বিশ্বকাপের আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত আর্জেন্টিনা। মূল লড়াইয়ে নামার আগে দুটি প্রীতি ম্যাচ খেলবে লা আলবিসেলেস্তেরা। প্রথমটিতে আগামী ৭ জুন বাংলাদেশ সময় ভোর ৬টায় হন্ডুরাসের বিপক্ষে মাঠে নামবে লিওনেল স্কালোনির দল। সেই ম্যাচকে সামনে রেখে যুক্তরাষ্ট্রে অনুশীলন ক্যাম্পে একাদশ চূড়ান্ত করছেন এই বিশ্বকাপজয়ী কোচ।
বৃহস্পতিবারের অনুশীলনে স্কালোনি বল হারানোর পর দ্রুত পুনরুদ্ধার, প্রেসিং, বলের নিয়ন্ত্রণ ধরে রাখা এবং আক্রমণ শেষ করার বিষয়গুলো নিয়ে কাজ করেন। পরে তিন ভাগে বিভক্ত করে খেলোয়াড়দের নিয়ে ২০ মিনিটের একটি ছোট পরিসরের অনুশীলন ম্যাচও আয়োজন করা হয়।
উদ্বেগের বিষয় হলো, বিশ্বকাপের আগে আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড়ের শারীরিক অবস্থা ভালো নয়। বুধবার অনুশীলনের সবচেয়ে বড় আলোচনার বিষয় ছিল ফরোয়ার্ড হুলিয়ান আলভারেসের অনুপস্থিতি। আতলেতিকো মাদ্রিদ ও আর্সেনালের মধ্যকার চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে বাঁ পায়ের গোড়ালি মচকে যাওয়ায় এই ফরোয়ার্ড আগের দিন খেলার ছাড়পত্র পেলেও মাঠের অনুশীলনে অংশ নেননি। যদিও বিশ্বকাপের আগেই তাঁর পুরোপুরি ফিট হয়ে ওঠার ব্যাপারে আশাবাদী আর্জেন্টিনা ম্যানেজমেন্ট।
আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, শারীরিক অস্বস্তিতে থাকা নিকো পাস, গনসালো মন্তিয়েল, নাউয়েল মলিনা, লেয়ান্দ্রো পারেদেস ও লিওনেল মেসি নির্ধারিত পুনর্বাসন পরিকল্পনা অনুযায়ী উন্নতি করছেন। এদিকে গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসের ডান হাতের অনামিকায় চিড় ধরা পড়েছে। সে কারণে তাঁর হাতে ব্যান্ডেজ রয়েছে। তবু ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে মার্তিনেসকে খেলানোর পরিকল্পনা রয়েছে। বর্তমানে তিনি হাতের আক্রান্ত অংশ স্থির রেখে বাম হাত ও পা দিয়ে বিশেষ অনুশীলন চালিয়ে যাচ্ছেন।
হন্ডুরাস ম্যাচের সম্ভাব্য একাদশ নিয়েও পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন স্কালোনি। বুধবারের অনুশীলনে ডান প্রান্তের রক্ষণভাগে নিকোলাস কাপালদোর বদলে সুযোগ পান আগুস্তিন গিয়াই। চোটে থাকা মলিনা ও মন্তিয়েলের অনুপস্থিতিতে এই দুইজনের একজন শুরুর একাদশে থাকতে পারেন।
আক্রমণভাগে জুলিয়ানো সিমিওনের পরিবর্তে সুযোগ দেওয়া হয় হোসে ম্যানুয়েল লোপেসকে। এতে থিয়াগো আলমাদা কিছুটা পেছনে নেমে মিডফিল্ডে খেলেন। বর্তমান পরিস্থিতিতে স্কালোনির পরীক্ষামূলক একাদশে রয়েছেন গোলরক্ষক হেরোনিমো রুইয়ি। রক্ষণভাগে আগুস্তিন গিয়াই, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেস ও নিকোলাস তালিয়াফিকো। মাঝমাঠে আলেক্সিস মাক আলিস্তার, এনসো ফার্নান্দেস, রদ্রিগো দি পল ও থিয়াগো আলমাদা। আর আক্রমণভাগে লাউতারো মার্তিনেসের সঙ্গে রয়েছেন হোসে মানুয়েল লোপেস।
তবে এই একাদশই শেষ পর্যন্ত মাঠে নামবে কি না, তা এখনো নিশ্চিত নয়। হন্ডুরাস ম্যাচের আগে শুক্রবারের শেষ অনুশীলনে স্কালোনি আরও কিছু পরিবর্তন আনেন কি না, সেটাই এখন দেখার বিষয়।

উত্তর আমেরিকায় অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে মেক্সিকোতে পৌঁছেই অপ্রত্যাশিত সমস্যার মুখে পড়েছে জাপান জাতীয় ফুটবল দল। মাঠের খারাপ অবস্থার কারণে দলটিকে মাত্র দুই দিনের মধ্যে দুবার অনুশীলন ভেন্যু পরিবর্তন করতে হয়েছে বলে জানিয়েছে জাপানি গণমাধ্যম।
২০ মিনিট আগে
কাতার বিশ্বকাপের সেই টুর্নামেন্টটি অবশ্য শেষ পর্যন্ত শেষ হয়েছিল আর্জেন্টিনার জয়ের মধ্য দিয়ে, যেখানে লুসাইল স্টেডিয়ামে এক রোমাঞ্চকর ফাইনালে তারা ফ্রান্সকে হারিয়েছিল। ইতিহাস বলছে, এক নম্বরে থাকার আনন্দ বিশ্বকাপের মূল মঞ্চে গিয়ে প্রায়শই বিষাদে রূপ নিয়েছে।
৪০ মিনিট আগে
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের আগে শেষ প্রস্তুতি ম্যাচে মিসরের মুখোমুখি হবে ব্রাজিল। সেই ম্যাচকে সামনে রেখে দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি। বৃহস্পতিবার বিকেলের অনুশীলনে নতুন কিছু সমন্বয় দেখা গেছে, যেখানে আগের দিনের তুলনায় কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তনও ছিল।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের গ্রুপ ‘আই’তে নরওয়ের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স, সেনেগাল ও ইরাক। মাঠের লড়াই শুরুর আগেই এই ছবি দিয়ে প্রতিপক্ষ শিবিরকে এক পরোক্ষ বার্তা দিয়ে রাখল স্ক্যান্ডিনেভিয়ান দেশটি। ডেভিড ইয়ারোর বিশ্বাস, নরওয়ে এবার বিশ্বকাপে বড় ধরনের চমক দেখাতে পারে, কারণ গ্রুপ পর্ব থেকে দ্রুত নকআউটে কোয়ালিফা
১ ঘণ্টা আগে