
২০২৬ বিশ্বকাপের মাঝপথে লিওনেল মেসি পা রাখবেন ৩৯ বছরে। প্রায় ১৪ মাস দূরে এখনো বিশ্বকাপ। কিন্তু বিশ্বমঞ্চে খুদে জাদুকরের শৈল্পিক কারুকার্য কি আবার দেখা যাবে? এ প্রশ্ন কাতার বিশ্বকাপের পর থেকেই আলোচনায়। আরেকটি বিশ্বকাপ এখন অনেক কাছাকাছি। মেসির ফর্মের ধারও ততটা কমেনি। মাঠে নামলেই করছেন গোল।
তবে সাবেক সতীর্থ ও বর্তমান ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানো জানিয়েছেন, মেসির ‘শরীর ও পা’ ২০২৬ বিশ্বকাপ খেলতে পুরোপুরি প্রস্তুত। তবে খেলবেন কি না এ সিদ্ধান্ত একান্তই তাঁর নিজের।
আগামী বিশ্বকাপ আমেরিকা অঞ্চলে হওয়ায় এমএলএসে নিজেকে এরই মধ্যে প্রস্তুত করছেন মেসি। তবু বয়সের ভার খেলোয়াড়দের খেলায় প্রভাব পড়বে এটাই স্বাভাবিক। মেসি ঝুঁকি এড়িয়ে খেলার সর্বোচ্চ চেষ্টাই করছেন। অস্বস্তি লাগলেই ম্যাচ এড়িয়ে যাচ্ছেন। মাসচেরানো বলেছেন, ‘শরীর ও তার পা নিয়ে আমার মনে কোনো সন্দেহ নেই। মানসিকভাবেও সে প্রস্তুত। তবে সিদ্ধান্ত তার ব্যক্তিগত।’
সিদ্ধান্ত মেসির উল্লেখ করে মাসচেরানো বলেন, ‘বিশ্বকাপে সে খেলবে নাকি খেলবে না তার সিদ্ধান্ত। আপনাকে আমি বলতে পারি না। কারণ তার মাথার ভেতরে আমি নেই। একজন আর্জেন্টাইন হিসেবে বলতে পারি, নিশ্চিতভাবেই তার খেলা দেখতে চাই।’
এক সময়ের সতীর্থ মেসি এখন মাসচেরানোর শিষ্যও। তবে ইন্টার মায়ামি কোচ জানিয়েছেন, তাঁর সিদ্ধান্তে কোনো হস্তক্ষেপ করতে চান না তিনি। মাসচেরানো বলেছেন, ‘সিদ্ধান্ত খুবই ব্যক্তিগত। আমি হস্তক্ষেপ করি না। মত নয়, আমার ইচ্ছা আশা করি সে খেলবে। একজন আর্জেন্টাইন ও খেলাটির সমর্থক হিসেবে বলছি। আমরা তাকে দেখব।’
কিছুদিন আগে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিটো স্পষ্ট জানিয়েছেন, মেসি বিশ্বকাপ খেলবেন কি না, এ সিদ্ধান্ত নিজেই নেবেন। তাঁর বন্ধু লুইস সুয়ারেজ যেমন আশ্বস্ত করছেন ২০২৬ বিশ্বকাপে খেলবেন মেসি।

সংস্করণ বদলেছে, বদলেছে টুর্নামেন্টের ধরনও। তবে বদলাননি নাজমুল হোসেন শান্ত। পাকিস্তান সিরিজের ফর্মটা টেনে এনেছেন ঢাকা প্রিমিয়ার লিগেও (ডিপিএল)। তাঁর দুর্দান্ত সেঞ্চুরিতে দাপুটে জয় পেয়েছে আবাহনী।
৪ ঘণ্টা আগে
বিশ্বকাপ শুরু হতে ২০ দিনও বাকি নেই। ১১ জুন মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’। আর আর্জেন্টিনার বিশ্বকাপের প্রথম ম্যাচ ১৭ জুন। যা এখন থেকে হিসেব করলে ২৫ দিন পর। তবে টুর্নামেন্ট মাঠে গড়ানোর আগেই আর্জেন্টিনার কপালে পড়েছে চিন্তার ভাঁজ।
৫ ঘণ্টা আগে
ইয়োহান ক্রুইফ, মার্কো ফন বাস্তেন, রুড গুলিত, ডেনিস বার্গক্যাম্প, আরিয়ান রোবেন—চাইলে ডাচ কিংবদন্তি ফুটবলারদের এই তালিকাটাকে অনেক লম্বা করা যায়। বিশ্ব ফুটবলে ছাপ রাখা অনেক ফুটবলারই জন্ম নিয়েছে দেশটিতে। কিন্তু দুর্ভাগ্য, কখনোই বিশ্বকাপ জিততে পারেনি নেদারল্যান্ডস।
৭ ঘণ্টা আগে
বাংলাদেশের কাছে ধবলধোলাইয়ের পর সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে পাকিস্তানের ওপর দিয়ে। রমিজ রাজা, বাসিত আলী, কামরান আকমালরা ধুয়ে দিচ্ছেন পাকিস্তানকে। সবচেয়ে বেশি ঝড় বয়ে যাচ্ছে পাকিস্তান অধিনায়ক শান মাসুদের ওপর দিয়ে। বাংলাদেশের কাছে ধবলধোলাই হওয়ার পর নেতৃত্ব হারানোর শঙ্কায় আছেন তিনি।
৮ ঘণ্টা আগে