
জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে শরিয়াহ আইন করবে না বলে জানিয়েছেন ন্যাশনাল খ্রিষ্টান ফেলোশিপ অব বাংলাদেশের জেনারেল সেক্রেটারি মার্থা দাশ। জামায়াত আমির শফিকুর রহমানের বরাতে তিনি বলেছেন, ‘জামায়াতে ইসলামীর আমির মহোদয়ের সঙ্গে আমরা কথা বলেছি। তিনি আশ্বাস দিয়েছেন, ক্ষমতায় গেলে জামায়াতে ইসলামী শরিয়াহ আইন বাস্তবায়ন করবে না। এটা আমাদের জন্য খুব ভালো একটা বিষয়।’
আজ বুধবার সন্ধ্যায় জামায়াত আমিরের সঙ্গে মার্কিন শিক্ষাবিদ ড. গর্ডন ক্লিংগেনশমিটের নেতৃত্বে খ্রিষ্টান সম্প্রদায়ের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বৈঠক করে।
বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রতিনিধিদলে থাকা মার্থা দাশ।
মার্থা দাশ বলেন, ‘আমরা যারা নিজেদের সংখ্যালঘু মনে করি, তিনি (জামায়াত আমির) বলেছেন, সংখ্যালঘু হিসেবে আমরা যেন নিজেদের পরিচিত না করি; বরং তিনি বলেছেন, আমাদের মধ্যে যাদের সংখ্যা কম, তাদের তিনি সন্তানের মতো করে আগলে রাখবেন। যদি মহান সৃষ্টিকর্তা তাদের সুযোগ দেন, তাহলে এটাই যেন অব্যাহত থাকে।’
জামায়াতের প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বৈঠকের বিষয়ে জানানো হয়, প্রতিনিধিদলের পক্ষ থেকে বাংলাদেশের খ্রিষ্টান সম্প্রদায়ের বিভিন্ন সামাজিক ও ধর্মীয় বিষয় তুলে ধরা হয় এবং পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
ড. গর্ডন ক্লিংগেনশমিট বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের প্রশংসা করেন এবং এ ধরনের সংলাপ অব্যাহত রাখার গুরুত্ব তুলে ধরেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সোমবার বিএফআইইউর পক্ষ থেকে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এ বিষয়ে চিঠি পাঠানো হয়।
৮ ঘণ্টা আগে
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন ও দুই কমিশনার একযোগে পদত্যাগের পর সংস্থাটির স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি বলছে, গুরুত্বপূর্ণ নজরদারি প্রতিষ্ঠানগুলোকে পছন্দের নেতৃত্বের আওতায় রাখার সংস্কৃতি দেশের রাজনীতি...
১০ ঘণ্টা আগে
পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।
১১ ঘণ্টা আগে
গণভোটের বৈধতাকে আদালতে নিয়ে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ মঙ্গলবার কুমিল্লার স্টেশন ক্লাবে এনসিপির কুমিল্লা সাংগঠনিক বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
১৩ ঘণ্টা আগে