
তামিম ইকবালকে ‘পরীক্ষিত ভারতীয় দালাল’, ক্রিকেটারদের কাছে টাকা ফেরত চাওয়া—গত কয়েক দিনে নানা রকম বিতর্কিত মন্তব্য করা এম নাজমুল ইসলামের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নাজমুলকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিসিবি।
নাজমুলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার কথা বিসিবি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। বিবৃতিতে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা বলছে, ‘বিসিবি আবারও আমাদের এক সদস্যের করা বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করছে। বিসিবির প্রতিষ্ঠিত নিয়ম ও পেশাদারি নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাপারটি দেখবে বিসিবি। তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিসিবি। ৪৮ ঘণ্টার মধ্যে তাঁকে লিখিত জবাব দিতে হবে। প্রক্রিয়ার ফল কী আসে, সেটার ভিত্তিতে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।’
এম নাজমুল ইসলাম আজ দুপুরের মধ্যে পদত্যাগ না করলে গত রাতে সব ধরনের ক্রিকেট বন্ধের হুমকি দিয়েছেন ক্রিকেটের কল্যাণে কাজ করা সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন। তাতে করে বিপিএলের মিরপুর অংশের খেলা অনেকটা শঙ্কার মধ্যে পড়ে যায়। এ কারণেই নাজমুলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে বিসিবি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। বিসিবি বলেছে, ‘২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ শেষ অংশে এসে পৌঁছেছে। বাংলাদেশ ক্রিকেট ও দেশে-বিদেশে ক্রিকেটপ্রেমীদের মনে বিপিএল বিশেষ জায়গা করে নিয়েছে। টুর্নামেন্ট যেন নিরবচ্ছিন্নভাবে চলে ও সফলতার সঙ্গে শেষ করা যায়, বিপিএল তাতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।’
যদি বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলে, সে ক্ষেত্রে স্বাভাবিকভাবেই বিসিবির কোটি কোটি টাকা রাজস্ব হারানোর শঙ্কা রয়েছে। চ্যাম্পিয়ন, রানার্সআপের হিসাব বাদ দিলেও অংশগ্রহণ করলে আইসিসি দলগুলোকে ন্যুনতম একটা ফি দিয়ে থাকে। এই প্রসঙ্গে গতকাল বিসিবিতে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের নাজমুল বলেন, ‘আমরা তো প্রত্যেকবারই বলতে পারি, তোমরা খেলতে পারোনি। তোমাদের পেছনে যত টাকা খরচ করেছি, এই টাকা তোমাদের কাছ থেকে নিতে থাকি। তোমরা ফেরত দাও। সেই টাকা কি তাদের কাছে ফেরত চাচ্ছি নাকি?’
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার পর বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের বিষয়টি নিয়ে আলোচনা জোরালো হয়েছে। এক ক্রিকেটারকেই যখন নিরাপত্তা দিতে পারছে না, বাংলাদেশ দলের বিশাল বহরকে কীভাবে নিরাপত্তা দেওয়া হবে—এই প্রশ্ন তুলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলটসহ অনেকেই। ভারত থেকে সরিয়ে বিশ্বকাপের আরেক আয়োজক শ্রীলঙ্কায় লিটনদের ম্যাচ আয়োজনের ব্যাপারে আলাপ-আলোচনা চললেও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি। গতকাল বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম সাংবাদিকদের বলেছেন, ‘বোর্ডের এখানে লাভ বা ক্ষতি কিছু নেই। বাংলাদেশ এখানে খেলুক বা না খেলুক, এখানে বোর্ডের লাভ-ক্ষতির কোনো বিষয় নেই। অন্তত এই বিশ্বকাপের জন্য।’
২০২৬ বিপিএল শেষভাগে চলে এসেছে। ৩৪ ম্যাচের মধ্যে ২৪ ম্যাচ হয়েছে সিলেটে। দুই দিনের বিরতি শেষে আজ শুরু হচ্ছে ঢাকা পর্ব। মিরপুরে বেলা ১টায় মাঠে গড়ানোর কথা চট্টগ্রাম রয়্যালস-নোয়াখালী এক্সপ্রেস ম্যাচ। সূচি অনুযায়ী সন্ধ্যায় হওয়ার কথা রাজশাহী ওয়ারিয়র্স-সিলেট টাইটানস ম্যাচ। ১টার সময়ই বনানীর শেরাটন হোটেলে কোয়াব সভাপতি মিঠুনের সংবাদ সম্মেলন হবে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ হোক বা আইসিসির কোনো ইভেন্ট—খেলাটা যে শুধু ২২ গজে চলে, তা নয়। সামাজিক মাধ্যমেও সমান্তরালে চলতে থাকে নানা রকমের ‘খেলা’। ভালো পারফরম্যান্স হলে ক্রিকেটারদের যেমন মাথায় তুলে রাখা হয়, তেমনি অফফর্মে থাকলে তাঁদের নিয়ে নানা রকম ব্যঙ্গ-বিদ্রুপ করেন নেটিজেনরা।
৩২ মিনিট আগে
মার্টিন গাপটিল রুদ্ধশ্বাসে দৌড়াচ্ছেন। নিউজিল্যান্ডের এই ক্রিকেটারের স্ট্রাইকপ্রান্তে পৌঁছানোর ঠিক আগমুহূর্তে স্টাম্প ভেঙে দেন ইংল্যান্ড উইকেটরক্ষক জস বাটলার। উল্লাস এরপর ছড়িয়ে পড়ে ইংল্যান্ডের ডাগআউটে। কিছু কি মনে পড়ছে আপনাদের? হ্যাঁ, এখানে লর্ডসে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের ইংল্যান্ড-নিউজিল্যান্ড ফাইনাল
১ ঘণ্টা আগে
ভারত-পাকিস্তান মহারণ মাঠে গড়াতে আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। কলম্বোর প্রেমাদাসায় আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মাঠে গড়াবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ। ভারত-পাকিস্তান ম্যাচের আগে অনেকেরই দুশ্চিন্তা শ্রীলঙ্কার আবহাওয়া নিয়ে। আজ ওয়াসিম আকরাম সামাজিক মাধ্যমে যে ভিডিও ছেড়েছেন, তাতে কলম্বোর মেঘলা
২ ঘণ্টা আগে
ভারত-পাকিস্তান ম্যাচ হয় কি না, তা নিয়ে গত কয়েক দিনে শোনা যাচ্ছিল নানা কথাবার্তা। অবশেষে সব অনিশ্চয়তা কাটিয়ে আজ মাঠে গড়াচ্ছে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে কলম্বোর প্রেমাদাসায় মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও নাগরিক টিভি।
৩ ঘণ্টা আগে