
দুজনেই মৃদুভাষী, তিন বা চার লাইনের বেশি কিছু বলেন না। বড় কোনো প্রশ্নেও উত্তর আসে শর্টকার্ট। তাই নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকারের সঙ্গে ক্রিকেটার মোস্তাফিজুর রহমানের মিল খুঁজে পান কেউ কেউ। যদিও মোস্তফিজকে সেভাবে অনুসরণ করেন না বলেই জানিয়েছেন আফঈদা।
উজবেকিস্তান ম্যাচের আগে সেই প্রসঙ্গ উঠে এলে আফঈদা বলেন, ‘আসলে ওভাবে আমি ফলো করি না। মোস্তাফিজুর ভাই যে অবস্থানে আছেন, উনি উনার জায়গায় সেরা। আমি উনাকে ফলো করি না। তবে হ্যাঁ, আমি ক্রিকেট খেলা সেভাবে দেখি না। আমার কাছে মনে হয় যে কথার চেয়ে কাজ আগে করা ভালো। কথা বলতে গেলে অনেক কিছু বলা যায়, কিন্তু কাজে অনেক কিছু করা সম্ভব হয় না। তো কাজ করে দেখালে আর কী, কথা না বললেও চলে।’
নারী এশিয়ান কাপে প্রথম দুই ম্যাচে হারলেও শেষ ম্যাচে জিতলে শেষ আটে খেলার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। তাই উজাড় করে খেলতে চান আফঈদা, ‘কালকে আমাদের গ্রুপ পর্বের শেষ খেলা। তো এই শেষ ম্যাচটাতে আমরা অবশ্যই চেষ্টা করব আমাদের সেরাটা দিয়ে খেলার। আমাদের এখানে হারানোর কোনো কিছু নেই। আমরা প্রথমবারের মতো এখানে কোয়ালিফাই করেছি। আমাদের দেশকে এখানে রিপ্রেজেন্ট করছি, এটা আমাদের কাছে অনেক গর্বের বিষয়। ইনশাআল্লাহ ভালো কিছু হবে। সবাই দোয়া করবেন আমাদের জন্য।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন নিয়ে বিতর্কের পালে নতুন করে হাওয়া দিলেন তামিম ইকবাল। শুরু থেকেই বিসিবি নির্বাচন নিয়ে নানা অভিযোগ করে আসছিলেন তিনি। এবার জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) এই নির্বাচন নিয়ে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক।
৩৮ মিনিট আগে
রিয়াল মাদ্রিদের চেয়ে ফের চার পয়েন্ট এগিয়ে যেতে রীতিমতো ঘাম ছুটে গেছে বার্সেলোনার। আথলেতিক বিলবাওকে কাতালানরা হারিয়েছে ন্যূনতম ব্যবধানে; ১-০ গোলে। তবে যেভাবেই হোক, জিততে পেরেছেন এটা ভেবেই খুশি বার্সার প্রধান কোচ হান্সি ফ্লিক।
২ ঘণ্টা আগে
বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর—জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অন্যতম জনপ্রিয় একটি কবিতার লাইন অনেকেরই জানা। আজ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এই লাইনটি আবারও সামনে চলে আসছে। মেহেদী হাসান মিরাজ নারী ক্রিকেটারদের শুভেচ্ছা জানিয়েছেন।
২ ঘণ্টা আগে
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে রানার্সআপ হয়েছিল ভারত। সেবার স্বাগতিকদের কাঁদিয়ে শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়া। আজ একই মাঠে আরেকটি আইসিসি ইভেন্টের ফাইনালে খেলবে ভারত। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত-নিউজিল্যান্ড ফাইনাল।
৩ ঘণ্টা আগে