লুটন টাউনের বিপক্ষে ঘুরে দাঁড়ানো জয়ের পর ইয়ুর্গেন ক্লপের মহিমা রচনা করে চমৎকার এক শিরোনাম দিয়েছে দ্য অ্যাথলেটিক, ‘ইয়ুর্গেন ক্লপের লিভারপুলকে রাগাবেন না।’ রাগালে কী হয় সেটি কার না অজানা? লুটনও টের পেল গতকাল।
অ্যানফিল্ডে ১২ মিনিটে পিছিয়ে পড়েছিল অলরেডরা। এগিয়ে থাকার আনন্দ নিয়ে বিরতিতে গিয়েছিল লুটন। কিন্তু ফেরার পর উড়ে গেল পুরোপুরি। আরেকবার ঘুরে দাঁড়িয়ে ক্লপের শিষ্যরা জিতল ৪-১ গোলে। লিভারপুলের সঙ্গে ‘প্রত্যাবর্তন’ শব্দটির যে বহুদিনের সম্পর্ক!
সেই ২০০৫ সালে ইস্তাম্বুলে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল বা ২০১৯ সালে সেমিফাইনালে বার্সেলোনার মাঠে প্রথম ৩-০ গোলে পিছিয়ে পড়েও ফিরতি লেগে ৪-০ গোলের জয়—এমন অসংখ্য উদাহারণ দেওয়া যাবে। অবনমন অঞ্চলে থাকা লুটনের বিপক্ষে পিছিয়ে পড়ে বিরতিতে যাওয়ার পর সেসব গল্পই শিষ্যদের স্মরণ করিয়ে দিয়েছিলেন ক্লপ। ড্রেসিংরুমের আলোচনাটায় পরে সংবাদ সম্মেলনে মজা করে বললেন তিনি, ‘কয়েক মাস আগে শপথ করেছিলাম, আমি কখনো বার্সেলোনা ম্যাচের উদাহরণ দেবো না। তবে আমি শপথ ভঙ্গ করেছি।’
২৬ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে লিভারপুলও এ মৌসুমে প্রিমিয়ার লিগের শীর্ষস্থান ধরে রেখেছে। এক ম্যাচ কম খেলে দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান ৪।

নিজেদের বোলিং কনসালট্যান্ট হিসেবে শন টেইটকে নিয়োগ দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরই মধ্যে দুই পক্ষের চুক্তি হয়েছে। শিগগিরই নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে পিসিবি। এমনটাই জানিয়েছে জিও নিউজ।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের বিপক্ষে পারফরম্যান্সের পুরস্কার পেলেন নিক কেলি। ২০২৬-২৭ মৌসুমের জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন ৩৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। মাইকেল ব্রেসওয়েল কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যাওয়ার পর এই সুযোগ পেলেন কেলি।
২ ঘণ্টা আগে
লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
২ ঘণ্টা আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগে