
বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে পানামাকে ৬-২ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। মারাকানায় ৭২ হাজারের বেশি দর্শকের সামনে পাওয়া এই বড় জয়কে দলের জন্য ‘আত্মবিশ্বাসের বিশাল জোগান’ বলে উল্লেখ করেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।
ম্যাচটি ছিল বিশ্বকাপের আগে ব্রাজিলের মাটিতে জাতীয় দলের শেষ ম্যাচ। সোমবার (১ জুন) নিউ জার্সির উদ্দেশে রওনা হওয়ার আগে সমর্থকদের সঙ্গে এটাই ছিল সেলেসাওদের শেষ দেখা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ‘আমাদের জন্য এটা ছিল দারুণ একটি রাত। সমর্থকদের ধন্যবাদ জানাতেই হবে। তারা যে পরিবেশ তৈরি করেছে, তা আমাদের জন্য আত্মবিশ্বাসের বিশাল এক জোগান ছিল। আমি খুব ভালোভাবেই জানি, আমরা শুরুটা ভালো করেছি। খেলোয়াড়দের মনোভাব ও প্রতিশ্রুতিও ছিল ইতিবাচক। এই কয়েক দিনে কাজের সূচনা ভালো হয়েছে। তবে কাজ মানে শুধু প্রতিশ্রুতি আর মনোভাব নয়; প্রতিদিন শক্তিশালী ও দৃঢ় থাকতে হবে, ভালো কিংবা খারাপ—সব ধরনের মুহূর্তে। তাহলেই আমরা শেষটা ভালোভাবে করতে পারব।’
প্রথমার্ধে ভিনিসিয়ুস জুনিয়র ও কাসেমিরোর গোলে ২-১ ব্যবধানে এগিয়ে ছিল ব্রাজিল। তবে বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র। আনচেলত্তি প্রায় পুরো একাদশ বদলে দেন, কেবল লেও পেরেইরাই পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন। এরপর আরও চার গোল করে বড় জয় নিশ্চিত করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
এই ম্যাচে দলের গভীরতা এবং খেলোয়াড়দের মধ্যে জায়গা পাওয়ার লড়াইও স্পষ্ট হয়েছে বলে মনে করেন আনচেলত্তি। তবে বড় জয়ের মধ্যেও উন্নতির জায়গা দেখছেন অভিজ্ঞ এই কোচ, বিশেষ করে প্রথমার্ধের খেলায়।
আনচেলত্তি বলেন, ‘দ্বিতীয়ার্ধের পারফরম্যান্স দল এবং মাঠে নামা খেলোয়াড়দের জন্য গুরুত্বপূর্ণ ছিল। তারা নিজেদের সামর্থ্য দেখিয়েছে, দেখিয়েছে যে তালিকায় থাকা যেকোনো খেলোয়াড়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষমতা তাদের আছে। তবে এটাও মাথায় রাখতে হবে যে প্রতিপক্ষের গতি তখন কমে গিয়েছিল, তাদের তীব্রতাও ছিল কম। ফলে নিজেদের গুণমান দেখানোর সুযোগ বেশি পাওয়া গেছে। প্রথমার্ধে যেমন অনেক ভালো দিক ছিল, তেমনি কিছু বিষয় ছিল যেগুলো আরও উন্নত করা প্রয়োজন।’
বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে বড় জয় পাওয়ায় আত্মবিশ্বাস নিয়ে যুক্তরাষ্ট্রে পা রাখতে যাচ্ছে ব্রাজিল। তবে আনচেলত্তির বার্তা পরিষ্কার—শুধু ভালো শুরু নয়, পুরো টুর্নামেন্টজুড়েই একই ধারাবাহিকতা ধরে রাখতে হবে দলকে।

ফাইনালে খেলেননি, শিরোপাও জেতেননি। তবু আইপিএলের ফাইনালে সবচেয়ে বড় নায়ক ছিলেন বৈভব সূর্যবংশী। ব্যাট হাতে দুর্দান্ত এক মৌসুমের পুরস্কার হিসেবে একে একে জিতে নিয়েছেন অরেঞ্জ ক্যাপ, সর্বোচ্চ ছক্কার স্বীকৃতি, মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার ও ইমার্জিং প্লেয়ার অব দ্য সিজনের পুরস্কার।
৪ মিনিট আগে
আরশাদ খানের করা লেন্থ বলটিকে একটু পিছিয়ে লং-অনের ওপর দিয়ে উড়িয়ে সীমানা ছাড়া করলেন বিরাট কোহলি। এরপর গ্যালারির দিকে ইশারা করে দুই হাত কাপের মতো করে নেড়ে উদযাপন করেন। সঙ্গে সঙ্গে সতীর্থরা মাঠে ছুটে এসে উল্লাসে মেতে ওঠেন। আইপিএলের ফাইনালে গুজরাট টাইটানসকে ৫ উইকেটে হারানোর পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গা
২৭ মিনিট আগে
লুসাইল স্টেডিয়ামের সেই মহাকাব্যিক রাতের পর কেটে গেছে সাড়ে তিন বছর। কাতার বিশ্বকাপের সোনালি ট্রফি উঁচিয়ে ধরার স্মৃতি এখনো আলবিসেলেস্তে সমর্থকদের চোখে ভাসছে টাটকা রঙের ছবির মতো। কিন্তু ফুটবল সময়কে থামিয়ে রাখতে দেয় না। দেখতে দেখতে দরজায় কড়া নাড়ছে ২০২৬ বিশ্বকাপ।
১ ঘণ্টা আগে
এ যেন অচেনা বাংলাদেশ! মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে গত দুই আসরে একরকম বোতলবন্ধী করে রেখেছিল ভারতকে। কিন্তু এবার দেখা গেল উল্টোচিত্র। সেই ভারতের কাছে ৭ বছর পর আজ দেখতে হয়ছে পরাজয়ের মুখ। টানা তৃতীয় শিরোপার মিশনে আসা পিটার বাটলারের দল মাঠ ছেড়েছে ৩-০ গোলের হার নিয়ে।
১৪ ঘণ্টা আগে