
‘রেকর্ডের বরপুত্র’ উপাধি তো লিওনেল মেসি এমনি এমনি পাননি। গোলের পর গোল করে গড়েছেন একাধিক রেকর্ড। শত শত গোলের মধ্যে নিজের সেরা গোল বাছতে তাই অনেক কাঠখড় পোড়াতে হয়েছে মেসিকে।
নিজের সেরা গোল কোনটি, সেটা গত রাতে জানিয়েছেন মেসি। পছন্দের গোল হিসেবে আর্জেন্টাইন ফরোয়ার্ড বেছে নিয়েছেন ২০০৯ সালে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে করা গোলকে। রোমের স্তাদিও অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচের ৭০ মিনিটে ক্রস করেন জাভি হার্নান্দেজ। লাফিয়ে উঠে মেসি হেড দিয়ে লক্ষ্যভেদ করেন। আর্জেন্টাইন ফরোয়ার্ডের সেই গোলে ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতে বার্সেলোনা।
মেসি তাঁর ক্যারিয়ারে প্রথম চ্যাম্পিয়নস লিগ জেতেন ২০০৯ সালেই। ১৬ বছর আগের সেই গোলটি কেন বেছে নিলেন, সেটার ব্যাখ্যা দিয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। ইএসপিএনকে তিনি বলেন, ‘আমার অসংখ্য গোল আছে। এই গোলের চেয়ে সম্ভবত সেগুলো অনেক সুন্দর। অনেক মূল্যবান। তবে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে করা এই হেডারই আমার সব সময়ের পছন্দের।’
মেসি ২০০৯ সালের গোল বেছে নিয়েছেন ইন্টার মায়ামি ফাউন্ডেশনের নেতৃত্বে ‘এ গোল ইন লাইফ’ নামের দাতব্য কাজের জন্য। এই গোলটিকে এখন চিত্রকর্মে রূপ দিয়ে সেটাকে নিলামে তোলা হবে দাতব্য কাজের জন্য। চিত্রকর্মে মেসি এবং শিল্পী রেফিক আনাদোলের স্বাক্ষরও থাকছে। ১১ জুন নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টির মাধ্যমে নিউইয়র্কে উন্মোচন করা হবে। নিলাম শেষ হবে ১১ জুলাই।
নিজের পছন্দের গোলকে যে চিত্রকর্মে রূপ দেওয়া হবে, সেটা নিয়ে ভীষণ রোমাঞ্চিত মেসি। আর্জেন্টাইন ফরোয়ার্ড বলেন, ‘রেফিকের কাজ কতটা বিশেষ, সেটা আমি জানি। মায়ামিতে আমরা (মেসি-রেফিক) দেখা করছিলাম। গোলটিকে ও খেলার মুহূর্তকে কীভাবে একটি অনন্য শিল্পকর্মে রূপ দেওয়া যেতে পারে, সেটা দেখা একটা রোমাঞ্চকর ব্যাপার হবে।’
ক্লাব ফুটবল, আন্তর্জাতিক ফুটবলে শত শত গোল করা মেসির সব গোলের মান অবশ্যই এক নয়। কিছু কিছু গোল ভক্ত-সমর্থকদের হৃদয়ে গেঁথে আছে। যে গোলগুলো ঘুরিয়ে দিয়েছে ম্যাচের মোড়। স্মরণীয় গোলের প্রসঙ্গ এলে ২০১০-১১ চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মেসির দুর্দান্ত গোলটির কথাও অনেকে চাইলে বলতে পারেন। কেউবা চাইলে ২০২২ বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিপক্ষে করা গোলটির কথাও উল্লেখ করতে পারেন। লাওতারো মার্তিনেজের শট ফ্রান্স গোলরক্ষক হুগো লরিস প্রথমে বাঁচালেও ফিরতি সুযোগে গোল করেছিলেন মেসি। অথবা ২০২৩ সালে লিগ কাপের শেষ ষোলোয় এফসি ডালাসের বিপক্ষে সেই গোলের কথাও চাইলে বলা যায়। ডি বক্সের বাইরে ম্যাচের শেষভাগে এসে দূরপাল্লার ফ্রি কিকে মায়ামিকে সমতায় ফিরিয়েছিলেন মেসি।

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাকে (আইসিসি) কেন অনেকে ব্যঙ্গ করে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল বলেন, সেটা নতুন করে বলার প্রয়োজন নেই। বৈশ্বিক ইভেন্টে তাদের পছন্দ অনুযায়ী ভেন্যুতে ম্যাচ দেওয়া হয়। যেহেতু ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে জয় শাহ আইসিসির প্রধান, এখানে অন্য ক্রিকেট বোর্ডের আপত্তির কোনো সুযোগই
২১ মিনিট আগে
কলম্বিয়ান পপ তারকা শাকিরার ৮ মে ২০২৬ ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল গানের টিজার প্রকাশের পর মুহূর্তেই ছড়িয়ে পড়েছে বিশ্বে। সেই টিজারেই বোঝা গেছে মার্কিন মুলুকে হতে যাওয়া বিশ্বকাপ ঘিরে ভক্ত-সমর্থকদের উন্মাদনা কত বেশি। আর টুর্নামেন্টের আগ মুহূর্তে যখন শাকিরা সামাজিক মাধ্যমে ‘ডাই যাই’ গান প্রকাশ করলেন, তখন উ
১ ঘণ্টা আগে
বাংলাদেশের কাছে ধবলধোলাইয়ের পর পাকিস্তান ক্রিকেটে চলছে অশান্তি। শান মাসুদ-মোহাম্মদ রিজওয়ানদের নিয়ে কাঁটাছেড়া করছেন রমিজ রাজা, বাসিত আলী, কামরান আকমালরা। মাসুদের নেতৃত্বও ঝুলছে সুতোয়। এমন অবস্থায় ক্রিকেটারদের ধুয়ে দিলেন পাকিস্তান টেস্ট দলের প্রধান কোচ সরফরাজ আহমেদ।
৩ ঘণ্টা আগে
আর মাত্র কয়েক ঘণ্টা পর শেষবারের মতো ইতিহাদে নামবেন পেপ গার্দিওলা। দীর্ঘ ১০ বছর তাঁর অধীনে অসংখ্য মনে রাখার মতো স্মৃতি রয়েছে ম্যানচেস্টার সিটিতে। ২০২৫-২৬ মৌসুম শেষে বিদায়ের ঘোষণা যেহেতু দিয়ে ফেলেছেন, এখন সিটির নতুন কোচ তো খুঁজতেই হবে। ভবিষ্যৎ কোচ কেমন হতে হবে, তার একটা নমুনা দিয়ে রেখেছেন গার্দিওলা।
৪ ঘণ্টা আগে