
প্রতিযোগিতামূলক ফুটবলে এখন পর্যন্ত ৮০০-এর বেশি গোল করেছেন লিওনেল মেসি। সংখ্যাটা কত, সেটা গুনতে গুনতে সময় পেরিয়ে যাবে মেসির। তার চেয়েও বড় কঠিন কাজ সেরা গোল বেছে নেওয়া। এবার সেটাই করতে যাচ্ছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার।
ক্লাব ফুটবল, আন্তর্জাতিক ফুটবলে শত শত গোল করা মেসির সব গোলের মান অবশ্যই এক নয়। কিছু কিছু গোল ভক্ত-সমর্থকদের হৃদয়ে গেঁথে আছে। যে গোলগুলো ঘুরিয়ে দিয়েছে ম্যাচের মোড়। স্মরণীয় গোলের প্রসঙ্গ এলে ২০১০-১১ চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মেসির দুর্দান্ত গোলটির কথাও অনেকে চাইলে বলতে পারেন। কেউবা চাইলে ২০২২ বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিপক্ষে করা গোলটির কথাও উল্লেখ করতে পারেন। লাওতারো মার্তিনেজের শট ফ্রান্স গোলরক্ষক হুগো লরিস প্রথমে বাঁচালেও ফিরতি সুযোগে গোল করেছিলেন মেসি। অথবা ২০২৩ সালে লিগ কাপের শেষ ষোলোয় এফসি ডালাসের বিপক্ষে সেই গোলের কথাও চাইলে বলা যায়। ডি বক্সের বাইরে ম্যাচের শেষভাগে এসে দূরপাল্লার ফ্রি কিকে মায়ামিকে সমতায় ফিরিয়েছিলেন মেসি।
নিজের পছন্দের গোল বেছে নেওয়া যে কঠিন, সেটা স্বীকারও করেছেন মেসি। আর্জেন্টাইন ফরোয়ার্ড বলেছেন, ‘সব গোলের মধ্যে একটা গোল বাছাই করা অনেক কঠিন। প্রত্যেকটা গোলই বিশেষ। কিছু গোল থাকে অনেক গুরুত্বপূর্ণ। তবে এই বিশেষ প্রকল্পকে সম্ভব করে তুলতে প্রথমবারের মতো প্রিয় গোলকে আলাদা করে তুলে ধরা আসলেই অনেক মূল্যবান। এর পেছনে যে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য রয়েছে, সেটার অংশ হতে পেরে খুবই ভালো লাগছে।’
মেসি নিজের সেরা গোলের কথা ২২ মে জানাবেন। আর্জেন্টাইন ফরোয়ার্ডের বেছে নেওয়া সেরা গোলকে চিত্রকর্মে রূপ দেওয়া হবে। সেই চিত্রকর্মকে মানবিক কাজের জন্য নিলামে ওঠানো হবে। সেই চিত্রকর্মে মেসি এবং শিল্পী রেফিক আনাদোলের স্বাক্ষর থাকছে। নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টির মাধ্যমে ১১ জুন নিউইয়র্কে সেটা উন্মোচন করা হবে। ১১ জুলাই নিলাম শেষ হবে।
মেসির বেছে নেওয়া সেরা গোল যে চিত্রকর্মে রূপ দেওয়া হবে, সেটা গতকাল ইন্টার মায়ামি নিজের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশ করে। মায়ামি সেখানে দর্শকদের বেছে নিতে বলেছে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলারের সেরা গোল। মেসি নিজেও সেটা নিজের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করেছেন।
আরও পড়ুন:

পবিত্র ঈদুল আজহা সমাগত। ২৭ ও ২৮ মে বিশ্বের বিভিন্ন প্রান্তের ধর্মপ্রাণ মুসলমানরা ঈদ উদযাপন করবেন। ঈদ উপলক্ষে এবার সেনেগালের কারাবন্দী ফুটবলপাগল ভক্তদের মুক্ত করে দিল মরক্কো।
৩৯ মিনিট আগে
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাকে (আইসিসি) কেন অনেকে ব্যঙ্গ করে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল বলেন, সেটা নতুন করে বলার প্রয়োজন নেই। বৈশ্বিক ইভেন্টে তাদের পছন্দ অনুযায়ী ভেন্যুতে ম্যাচ দেওয়া হয়। যেহেতু ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে জয় শাহ আইসিসির প্রধান, এখানে অন্য ক্রিকেট বোর্ডের আপত্তির কোনো সুযোগই
১ ঘণ্টা আগে
কলম্বিয়ান পপ তারকা শাকিরার ৮ মে ২০২৬ ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল গানের টিজার প্রকাশের পর মুহূর্তেই ছড়িয়ে পড়েছে বিশ্বে। সেই টিজারেই বোঝা গেছে মার্কিন মুলুকে হতে যাওয়া বিশ্বকাপ ঘিরে ভক্ত-সমর্থকদের উন্মাদনা কত বেশি। আর টুর্নামেন্টের আগ মুহূর্তে যখন শাকিরা সামাজিক মাধ্যমে ‘ডাই যাই’ গান প্রকাশ করলেন, তখন উ
২ ঘণ্টা আগে
বাংলাদেশের কাছে ধবলধোলাইয়ের পর পাকিস্তান ক্রিকেটে চলছে অশান্তি। শান মাসুদ-মোহাম্মদ রিজওয়ানদের নিয়ে কাঁটাছেড়া করছেন রমিজ রাজা, বাসিত আলী, কামরান আকমালরা। মাসুদের নেতৃত্বও ঝুলছে সুতোয়। এমন অবস্থায় ক্রিকেটারদের ধুয়ে দিলেন পাকিস্তান টেস্ট দলের প্রধান কোচ সরফরাজ আহমেদ।
৪ ঘণ্টা আগে