শেষবার বিশ্বকাপ খেলা অভিজ্ঞতাটা মোটেও ভালো হয়নি টিমু ভেরনার প্রথম রাউন্ড শেষে গ্রুপের তলানিতে থেকে বিদায়। কোনো ম্যাচ জয় পায়নি দল। নিজেও কোনো ম্যাচে গোল পাননি। সব মিলিয়ে বিভীষিকাময় একটা টুর্নামেন্টই কাটিয়েছেন জার্মান স্ট্রাইকার।
বিশ্বকাপে পর অবশ্য নিজের ফরমেই ছিলেন। ক্লাব পাল্টে ইংল্যান্ডে এসে যেন হারিয়ে ফেলেছিলেন নিজেকেই। কিন্তু বিশ্বকাপের আগে ফরমে ফেরার তাগিদেই আবার ফিরে গিয়েছিলেন সাবেক ক্লাবে। গিয়েই নিজের স্বাভাবিক রূপেই ফেরার লক্ষণও দেখা গিয়েছিল। কিন্তু আপাতত সেই সুখ আর টিকছে না তার ভাগ্যে। চ্যাম্পিয়নস লিগে শাখতার দোনেৎস্ক এর ম্যাচে চোটে পড়েছিলেন এই স্ট্রাইকার। এটাই কাল হলো তাঁর। আজ নিশ্চিত হয়েছে, বিশ্বকাপের আগে সারবে না এই চোট। ফলে ঘরে বসেই দেখতে হবে কাতার বিশ্বকাপ।
চোটে বাদ পড়ায় তার ক্ষতির পাশাপাশি জার্মানির জন্যও বড় ক্ষতি হয়েছে। জাতীয় দলের হয়ে ফরমে থাকা ভেরনার বিকল্প ভাবতে হবে কোচ হানসি ফ্লিককে। জার্মান জাতীয় দলের হয়ে ৫৫ ম্যাচে ২৪ গোল করেছিলেন লাইপজিগের এই ফরোয়ার্ড।
ভেরনার চোট নিয়ে জার্মান কোচ হানসি ফ্লিক জানিয়েছেন, ’ এটা খুবই খারাপ খবর। আমি তিমু’র জন্য দুঃখবোধ করছি যে সে বিশ্বকাপটা খেলতে পারবে না। তার অনুপস্থিতি জার্মান জাতীয় দলের জন্য বড় ক্ষতি। দ্রুতই সেরে উঠুক এমনটাই কামনা করছি।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল), বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)—সব জায়গাতেই গতির ঝড়ে ব্যাটারদের কাবু করতে ওস্তাদ। বিশেষ করে, শর্ট বলে উইকেট নিতে তাঁর জুড়ি মেলা ভার। মিরপুরে আজ পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে গড়ে ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতিতে বোলিং করেছেন।
৬ ঘণ্টা আগে
তিন মাস পেছাল মেয়েদের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এপ্রিলের শুরুতে হওয়ার কথা থাকলেও জুলাই মাসে হবে এই টুর্নামেন্ট। প্রথমবারের মতো হতে যাওয়া মেয়েদের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের নতুন দিনক্ষণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ জানিয়েছে।
৭ ঘণ্টা আগে
টেস্টে যতটা নিয়মিত, সীমিত ওভারের ক্রিকেটে তেমন একটা নিয়মিত নন নাহিদ রানা। আজ মিরপুর শেরেবাংলায় পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডের আগে খেলেছিলেন কেবল ৫ ওয়ানডে। প্রত্যেক ম্যাচে গড়ে একটি করে উইকেট ছিল তাঁর ঝুলিতে। আজ তিনি এক ম্যাচেই ৫ উইকেট নিয়ে গড়েছেন নতুন এক রেকর্ড। তাঁর প্রশংসায় পঞ্চমুখ
৯ ঘণ্টা আগে
২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিবাদে এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে তেহরান। আজ বুধবার ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ দুনিয়ামালি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন।
৯ ঘণ্টা আগে