
সন্ধ্যার আঁধার নেমে এসেছে। ভবন ছেড়ে গাড়ি করে বের হয়ে যাবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন। সভাপতির জন্য মূল ফটক খুলতে গিয়ে অন্য সহকর্মীদের ধমক খেলেন এক নিরাপত্তাকর্মী!
বছরের ৩৬৫ দিন বাফুফে ভবনে নিরাপত্তার দায়িত্বে থাকেন ডজনখানেক নিরাপত্তাকর্মী। ভবনের চারতলায় নারী ফুটবলারদের একাডেমি থাকায় নিরাপত্তা থাকতে হয় কঠোর। আজ সেই নিরাপত্তায় ছেদ পড়তে চলেছে। পারিশ্রমিক দেরি হওয়ায় বাফুফে ভবনে নিরাপত্তা দিতে অস্বীকৃতি জানিয়েছেন নিরাপত্তাকর্মীরা।
দিনে আট ও রাতে চার নিরাপত্তাকর্মী মিলে সার্বক্ষণিক পাহারায় থাকেন বাফুফে ভবনের। আজ ব্যতিক্রম। আট নিরাপত্তাকর্মীর পাঁচজনই মূল ফটকের সামনে অবস্থান নিয়েছেন সাধারণ পোশাকে। বাকি দুজন ফিরেছেন নিজেদের ঘরে। পুরো বাফুফে ভবনে তখন দায়িত্বে দুজন।
এই নিরাপত্তাকর্মীদের একজন জানালেন, ঈদ শেষ হয়ে গেলেও এখনো মাসের বেতন পাননি তাঁরা। শুধু বেতনই নয়, বছরের দুই ঈদের বোনাস থেকেও বঞ্চিত তাঁরা। মাসের ১৬ তারিখ হয়ে গেলেও পারিশ্রমিক না পাওয়ায় নিরাপত্তা দিতে অস্বীকৃতি জানিয়েছেন তাঁরা।
বাফুফে ভবনের নিরাপত্তার দায়িত্বে আছে রোভাস্ট সিকিউরিটি। প্রতিষ্ঠানটির ম্যানেজার আহসান আহমেদ জুয়েলকে নিয়ে ক্ষোভ জানিয়েছেন নিরাপত্তাকর্মীরা। এক নিরাপত্তাকর্মীর দাবি, ‘তিনি (জুয়েল) বলেন, করলে করো না হলে চাকরি ছেড়ে চলে যাও। বেতন চাইলে বলেন, ২০ তারিখের আগে বেতন পাবে না। আমরা কোনো বোনাস পাই না। মাসে বেতন মাত্র সাড়ে ৯ হাজার টাকা। এই অল্প টাকায় ঈদ করেছি। বোনাস পাইনি। বাড়িওয়ালা ভাড়ার জন্য তাড়া দিচ্ছে। সময়মতো বেতন না পেলে এই চাকরি করে লাভ কী?’
নিরাপত্তাকর্মীদের জন্য সাপ্তাহিক কোনো ছুটির ব্যবস্থা রাখেনি রোভাস্ট সিকিউরিটি। সবার বেতন সমান, সাড়ে ৯ হাজার টাকার বেশি নয়। প্রতিদিন ১২ ঘণ্টা করে দায়িত্ব পালনের পর পারিশ্রমিক নিয়ে এভাবে টালবাহানা করার পর তাঁদের পিঠ দেয়ালে ঠেকে গেছে বলে জানালেন নিরাপত্তাকর্মীরা।
নিরাপত্তাকর্মীদের অভিযোগের বিষয়টি নিয়ে যোগাযোগ করা হয় রোভাস্ট সিকিউরিটির ম্যানেজার আহসান আহমেদের সঙ্গে। বেতন দিতে কিছুটা দেরি হচ্ছে বিষয়টি স্বীকার করে তিনি আজকের পত্রিকাকে বলেছেন, ‘আমরা বিভিন্ন জোনে একেক মাসে বেতন পরিশোধ করি। আমাদের এই মাসে কিছুটা বিলম্ব হচ্ছে। আমরা চেষ্টা করছি দ্রুত বেতন পরিশোধ করার।’
বাফুফের কাছ থেকে টানা চার মাসের বিল বকেয়া আছে বলে জানিয়েছেন আহসান আহমেদ জুয়েল। তবে কয়েক মাসের বকেয়া পারিশ্রমিক বাফুফে এক সঙ্গে পরিশোধ করে বলে জানালেন তিনি। বকেয়া নিয়ে বাফুফের সঙ্গে তাঁদের কোনো সমস্যা নেই বলেও দাবি তাঁর। মাত্র সাড়ে ৯ হাজার টাকা বেতন পাওয়া এই কর্মীদের কেন বোনাস দেওয়া হয় না, সেই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই কর্মীদের আমরা মূল বেতনটাই দিই। বোনাসের বিষয়টি মূলত যাঁদের নিরাপত্তা দেওয়া হয় তাঁরাই দেন। কিন্তু বাফুফে আমাদের বলেছে তারা এই কর্মীদের বোনাস দেবে না। আমরাও দিই না। এই দেশে সবচেয়ে কম পারিশ্রমিক পান নিরাপত্তাকর্মীরা, এটাও মনে রাখতে হবে।’
নিরাপত্তাকর্মীদের বিষয়টি মনোযোগ আকর্ষণ করা হয়েছিল বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের। বিষয়টিকে ‘ভুল তথ্য’ বলে আর কোনো মন্তব্য করেননি তিনি।

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। ২০২৬ ফুটবল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে ব্রাজিল। বাংলাদেশ সময় আগামীকাল ভোর ৪টায় শুরু হবে ব্রাজিল-মরক্কো ম্যাচ। এই ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টস। এর আগে সকালে প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়েছে যুক্তরাষ্ট্র। রাতে মুখোমুখি হবে
১ ঘণ্টা আগে
বিসিবি সভাপতির এমন শক্ত তৎপরতার মধ্যেই প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনার সত্যতা পেয়ে খুলশী থানার এক উপপরিদর্শকসহ (এসআই) তিন পুলিশ সদস্যকে ইতিমধ্যে প্রত্যাহার (ক্লোজড) করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ মিশন শুরুর ঠিক আগমুহূর্তে স্নায়ুচাপে ভুগছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। কাল ভোর ৪টায় মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে সেলেসাওদের এবারের বিশ্বকাপ অভিযান। তবে ম্যাচের আগের দিনও শুরুর একাদশের চূড়ান্ত রূপরেখা নিশ্চিত করতে পারেননি ইতালিয়ান মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তি
৩ ঘণ্টা আগে
সম্প্রতি ইসরায়েলি ফুটবলপ্রধানের সঙ্গে হাত মেলাতেও অস্বীকার করেন রাজৌব। তিনি বলেন, এই সৌজন্যতা ক্ষত উপশম করবে না, বরং ইসরায়েলের অপরাধকে ধামাচাপা দেবে। রাশিয়ার ২০১৮ বিশ্বকাপের উদাহরণ টেনে রাজৌব ক্ষোভ প্রকাশ করে বলেন, সে সময় আমন্ত্রিত অতিথিদের ওপর এমন কোনো ভিসা বিধিনিষেধ চাপিয়ে দেওয়া হয়নি।
৩ ঘণ্টা আগে