মন্ত্রী হয়ে প্রথমবারের মতো বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ দেখতে এলেন নাজমুল হাসান পাপন। সঙ্গে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড.মহিউদ্দীন আহমেদ। পরিদর্শনে এসেই মন্ত্রী দেখলেন জাতীয় ক্রীড়া পরিষদ(এনএসসি) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের(বাফুফে) বাহাস। আর প্রেস বক্স নিয়ে সাংবাদিকদের তোপের মুখে পড়েছে ঠিকাদার প্রতিষ্ঠান বসতি আর্কিটেক্ট।
স্টেডিয়ামের মাঠে স্প্রিঙ্কলার সিস্টেম বা পানি ছিটানোর যন্ত্র নিয়ে বাফুফে আর এনএসসির স্নায়ুযুদ্ধ চলছে বেশ কয়েক দিন ধরেই। বর্তমান যুগে যেখানে মাঠ ফুঁড়ে স্বয়ংক্রিয়ভাবে পানি দেওয়ার প্রযুক্তি ব্যবহার করা হয়, সেখানে এনএসসি ব্যবহার করেছে ‘প্রাগৈতিহাসিক’ প্রযুক্তি। বাফুফের কর্মকর্তাদের দাবি, এনএসসির বসানো এই প্রযুক্তি স্প্রিঙ্কলার নয়; জলকামান! এই যন্ত্রে খেলোয়াড়দের চোটের ভয়াবহ ঝুঁকি থাকায় ভীষণ আপত্তি বাফুফের। এই জলকামান নিয়েই আজ মন্ত্রী পাপনের সামনে কথার লড়াই হয়েছে বাফুফে ও এনএসসির।
বঙ্গবন্ধু স্টেডিয়ামের ঠিকাদারের দায়িত্বে আছে বসতি আর্কিটেক্ট। প্রতিষ্ঠানটির প্রতিনিধি হয়ে স্টেডিয়ামে এসেছিলেন প্রকৌশলী মাসুদুর রহমান। ‘জলকামান’ স্প্রিঙ্কলার নিয়ে কথা বলতে গিয়ে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের তোপের মুখে পড়েন তিনি। মন্ত্রীর সামনে বাফুফে সাধারণ সম্পাদক জানান, যন্ত্র বসানোর সময় তাদের দেখতে দেওয়া হয়নি। ভুল যন্ত্র বসানোর পর তাদের জানানো হলে এখন ভুল শুধরানোও হচ্ছে না। ঝুঁকিযুক্ত এই যন্ত্র না সরানো হলে মাঠে ফুটবল ফেরানো সম্ভব নয় বলে মন্ত্রীকে জানান ইমরান হোসেন।
বসতি আর্কিটেক্টের প্রতিনিধি তোপের মুখে পড়েন সাংবাদিকদেরও। সংবাদ কর্মীদের মতামত না নিয়ে সংস্কার করতে থাকা প্রেসবক্সের সামনে চারটি বিশাল স্তম্ভ বা পিলার বসিয়ে দিয়েছে প্রতিষ্ঠানটি। এই স্তম্ভের কারণে সাংবাদিকদের মাঠের খেলা দেখা নিয়ে সমস্যার কথা জানানো হয় মন্ত্রীকে। প্রেসবক্সের সামনে স্তম্ভ দেখে নিজেও বিস্মিত পাপন।
মাঠ পরিদর্শন শেষে মন্ত্রী সাংবাদিকদের বলেছেন, ‘এই যে প্রেসবক্স নিয়ে এত কথা হচ্ছে, এই কথাটা আগেই মাথায় আসা উচিত ছিল । আমারও মনে হয়েছে, এই ধরনের পিলার প্রেসবক্সের সামনে আমি সাধারণত কখনো দেখি নাই। এই বিষয়গুলো কেন এল না, সেটা আগে দেখতে হবে। এখন যদি পরিবর্তন করা সম্ভব হয় দেখব , সম্ভব না হলে ভবিষ্যতে যেন এমনটা না হয় সেটা চেষ্টা করব। তবে পরিবর্তনের কথা বলে আরও এক-দুই বছর সময় বাড়ানো সম্ভব না।’

৪০ দিনের ফুটবল বিশ্বকাপের ইতি ঘটছে কাল। যে উন্মাদনায় বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী বুঁদ হয়ে ছিল, আগামীকাল শেষ হচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’। নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে আগামীকাল হতে যাওয়া ফাইনালে আর্জেন্টিনা-স্পেন দুই দলই পয়া জার্সি পরে নামছে।
৩০ মিনিট আগে
শুটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক করা হয়েছে ল্যাবএইড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাকিফ শামীমকে। একই সঙ্গে সাবেক শুটার শারমিন আক্তার রত্না দুটি দায়িত্ব পেয়েছেন। তিনি মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের পাশাপাশি শুটিং ফেডারেশনের যুগ্ম সম্পাদকও হয়েছেন। দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক হয়েছেন দক্ষিণ এশিয়া
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের স্বপ্ন ভেঙেছে সেমিফাইনালেই। তাই ফাইনালের মঞ্চে ওঠার বদলে ফ্রান্স ও ইংল্যান্ডকে এখন লড়তে হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে। আজ মায়ামির হার্ড রক স্টেডিয়ামে মুখোমুখি হবে ইউরোপের দুই পরাশক্তি। ফুটবলে এই ম্যাচকে অনেকেই ‘অপ্রয়োজনীয়’ বলে মনে করলেও মর্যাদা, ব্যক্তিগত অর্জন এবং একটি জয় দিয়ে টুর্নাম
১ ঘণ্টা আগে
মধুর এক সমস্যায় পড়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। কারণটা হয়তো সকলেরই জানা। আর্জেন্টিনা-স্পেন ফাইনাল। যেটাকে ‘অল-স্প্যানিশ ফাইনাল’ বললেও ভুল বলা হবে না। স্কালোনির আত্মীয়স্বজনেরা কোন দলকে সমর্থন করবেন, সেটা নিয়েই মূলত তাঁরা দ্বিধাদ্বন্দ্বে আছেন।
১ ঘণ্টা আগে