আর্জেন্টিনাকে ১৯৮৬ বিশ্বকাপ জেতানোর পথে অলৌকিকতার জন্ম দিয়েছিলেন ডিয়েগো ম্যারাডোনা। ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ৫১ মিনিটে হাত দিয়ে গোল করেছিলেন তিনি, যা ‘হ্যান্ড অব গড’নামে পরিচিত। অনেকের কাছে এটি বিশ্বকাপ ফুটবল ইতিহাসের সেরা মুহূর্ত, অনেকের কাছে আবার কলঙ্কের।
এর ৪ মিনিট পরেই ছয় ইংলিশ ডিফেন্ডারকে কাটিয়ে ম্যারাডোনা করেন অবিস্মরণীয় গোল, যা বিংশ শতাব্দীর সেরা গোলের স্বীকৃতি পেয়েছে।
প্রয়াত ম্যারাডোনার সেই ম্যাচের জার্সি গত মাসে নিলামে তোলা হয়েছিল। সেটি আজ বিক্রি হয়ে গেল রেকর্ড ৯.২ মিলিয়ন ডলারে। বাংলাদেশি মুদ্রায় যা ৮০ কোটি ৪৯ লাখ টাকারও বেশি। ক্রীড়াঙ্গনের ইতিহাসে এর আগে এত দামে কোনো ম্যাচ জার্সি বিক্রি হয়নি। বিষয়টি আজ নিশ্চিত করেছে নিলামকারী প্রতিষ্ঠান ‘সোদিবাই’। তবে জার্সিটি কে বা কোন প্রতিষ্ঠান কিনেছে, সে ব্যাপারে কিছুই জানানো হয়নি।
‘সোদিবাই’-এর পথ পরিধান ও আধুনিক সংগ্রহশালা বিভাগের প্রধান ব্রাহাম ওয়াখটার বলেছেন, ‘ম্যারাডোনার হ্যান্ড অব গড গোলের জার্সিটি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও স্মরণীয় ক্রীড়া সামগ্রীর ছোট্ট তালিকায় জায়গা করে নিয়েছে। তাঁর সেই গোলের মুহূর্তটি শুধু ক্রীড়া ইতিহাসের নয়, বিংশ শতাব্দীরও বাস্তব অনুস্মারক।’
যুক্তরাষ্ট্রের কিংবদন্তি বেসবল খেলোয়াড় বেব রুথের জার্সির দাম এত দিন সবচেয়ে বেশি ছিল। ১৯২০ থেকে ১৯৩৪ সাল পর্যন্ত নিউইয়র্ক ইয়াঙ্কিসের হয়ে খেলেছেন রুথ। ২০১৯ সালে তাঁর জার্সির দাম উঠেছিল ৮.৮ মিলিয়ন ডলার (৭৬ কোটি ৩২ লাখ টাকা)।
বিস্ময়কর হলেও সত্যি, সেই ঐতিহাসিক জার্সি ম্যারাডোনা তাঁর পরিবার কিংবা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএফএ) দেননি। জার্সিটি ছিল ম্যানচেস্টারের জাতীয় ফুটবল জাদুঘরে। এত দিন এটির মালিক ছিলেন সাবেক ইংলিশ ফুটবলার স্টিভ হজ। ওই ম্যাচের পর ম্যারাডোনা যে হজের সঙ্গেই জার্সি বদল করেছিলেন!
যদিও ম্যারাডোনার মেয়ে দালমা কদিন আগে নিলামে ওঠা জার্সিকে ‘ভুয়া’ দাবি করেন। সেই ম্যাচে দুই অর্ধে নাকি আলাদা দুটি জার্সি পরেছিলেন আর্জেন্টাইন ফুটবল নক্ষত্র, ‘বাবা আমাদের বলে গেছেন, এটা মোটেও সেই জার্সি নয়। আমরা জিজ্ঞেস করলে তিনি বলেছিলেন, আমি কেন আমার জীবনের সেরা জার্সিটা আরেকজনকে দিতে যাব? সাবেক ইংলিশ ফুটবলার (স্টিভ হজ) ভাবছেন, তিনি দ্বিতীয়ার্ধের জার্সিটা পেয়েছেন। আসলে ভুল। তিনি প্রথমার্ধের জার্সিটা পেয়েছেন।’
সে যাই হোক, রেকর্ড দামে বিক্রি হওয়া জার্সিটা যে সেই ম্যাচেরই—এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।

লিওনেল মেসির ক্লাব সিডি এলদেনসে কেনা নিয়ে আলোচনা চলছিল অনেক দিন ধরেই। শেষ পর্যন্ত তা হয়েই গেল। স্প্যানিশ ক্লাবটি কিনেই ফেলেছেন আর্জেন্টাইন কিংবদন্তি।
১ ঘণ্টা আগে
এক বছর আগেই আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) ঘোষণা করেছে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সূচি। টুর্নামেন্টের পুরো ১৪ দল ঠিক না হলেও কে কোন গ্রুপে, সেটা গতকাল ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে। বাংলাদেশের গ্রুপে পড়েছে ইংল্যান্ড, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও কোয়ালিফায়ার ‘বি। অ্যারন ফিঞ্চের কা
২ ঘণ্টা আগে
স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনালে হারের পর ফ্রান্স তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও হেরেছিল ইংল্যান্ডের কাছে। তবে বিশ্বকাপ পরবর্তী সময়ে দেখা যাচ্ছে বদলে যাওয়া ফ্রান্সকে। নেশনস লিগে তুরস্ক-বেলজিয়ামের বিপক্ষে টানা জয় পেয়েছে ফরাসিরা। আজ রাতে তারা হ্যাটট্রিক ম্যাচ জিততে খেলবে ইতালির বিপক্ষে। ঘরের মাঠে ফ্রান্স
২ ঘণ্টা আগে
কলকাতা এখন উৎসবের নগরী। প্রথমবারের মতো ব্রাজিল দল খেলতে এসেছে বলে কথা। গতকাল ব্রাজিলের ৯০ জনের বিশাল বহর কলকাতায় পৌঁছেছে। দল ও কোচিং স্টাফের সদস্যরা তো আছেনই। এমনকি শেফ-হাইজিন ম্যানেজারও নিয়ে এসেছে ব্রাজিল ফুটবল দল।
৩ ঘণ্টা আগে