
আর্জেন্টিনাকে ১–০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। নিউজার্সিতে অতিরিক্ত সময়ের ১০৬ মিনিটে ফেরান তোরেসের করা একমাত্র গোলে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক ফুটবলে টানা ৩৮ ম্যাচ অপরাজিত থাকার ঐতিহাসিক বিশ্বরেকর্ড গড়েছে ‘লা রোহা’রা।
টানা ৩৮ ম্যাচ অপরাজিত থেকে বিশ্বজয়ের এই অবিস্মরণীয় কীর্তির পর স্প্যানিশ সংবাদমাধ্যম ‘লা ১’-এর মুখোমুখি হয়ে আবেগ ধরে রাখতে পারেননি স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। দীর্ঘদিন ধরে একই ফুটবল দর্শনে বিশ্বাস রেখে নিজেদের চূড়ায় নিয়ে যাওয়া শিষ্যদের প্রশংসায় ভাসিয়েছেন এই মাস্টারমাইন্ড।
এই সোনালি প্রজন্মকে ফুটবলের এক অনন্য উদাহরণ আখ্যা দিয়ে স্প্যানিশ কোচ বলেন, ‘আমি ফুটবলারদের এই প্রজন্মকে নিয়ে খুবই গর্বিত যারা এই ধারণাটি নিয়ে বড় হয়েছে, এর প্রতি বিশ্বস্ত থেকেছে, এটিকে আরও ভালো করেছে, আমাদের একটি দল ও একটি পরিবারের উদাহরণ দিয়েছে, ব্যতিক্রমী প্রতিভার অধিকারী ভালো এবং দুর্দান্ত সব ফুটবলার... আমি গর্ববোধ করছি।’
ক্যারিয়ারের দীর্ঘ পথ আর চড়াই-উতরাই পেরিয়ে বিশ্বজয়ের এই চূড়ায় পৌঁছানোর অনুভূতি প্রকাশ করতে গিয়ে দে লা ফুয়েন্তে আরও বলেন, ‘পেছনের দিনগুলোর দিকে তাকিয়ে এবং তাদের কথা চিন্তা করে আমি খুবই উত্তেজিত, এই প্রজন্মের ফুটবলারদের নিয়ে আমরা সবকিছু জিতেছি, সবকিছুই।’
পুরো ম্যাচ জুড়েই স্পেনের একের পর এক আক্রমণ রুখে দিচ্ছিলেন আর্জেন্টিনার গোলরক্ষক এমি মার্তিনেস। ম্যাচের নির্ধারিত সময়ে ও অতিরিক্ত সময়ে তাঁর সেই অতিমানবীয় পারফরম্যান্স না থাকলে ম্যাচের ভাগ্য আরও আগেই নির্ধারিত হয়ে যেত বলে মনে করেন স্প্যানিশ কোচ। ফাইনালের সেই কঠিন লড়াই আর্জেন্টিনার এনসো ফের্নান্দেস লাল কার্ড দেখায় ১০ জনের দলে পরিণত হওয়া প্রতিপক্ষের বিপক্ষে লড়াই নিয়ে দে লা ফুয়েন্তে বলেন, ‘আমি মনে করি ম্যাচটির ফয়সালা আরও অনেক আগেই হয়ে যাওয়া উচিত ছিল। দিবুর সেভগুলো আমাদের আগেই জয়ী হতে দেয়নি, কারণ সেগুলো আমাদের স্কোরবোর্ডে আগেই এগিয়ে দিতে পারত, তবে এটি একটি বিশ্বকাপের ফাইনাল এবং প্রতিপক্ষ ১০ জনের দলে পরিণত হলেও আপনাকে ভুগতে হবে, আর আমরা সবকিছুর জন্যই প্রস্তুত।’

রিয়াল মাদ্রিদের জন্য রাতটা ছিল হতাশার। দারুণ খেলেও লা লিগায় রিয়াল বেতিসের কাছে ১-০ গোলে হেরে মৌসুমে প্রথমবার পয়েন্ট ছাড়াই মাঠ ছাড়তে হলো তাদের। ম্যাচে নিজেদের আধিপত্য ও একাধিক সুযোগ তৈরির কথা তুলে ধরে জোসে মরিনহোর দাবি, জয় প্রাপ্য ছিল রিয়ালেরই। তাই বেতিসের এই জয়কে অনেকটা লটারি জেতার সঙ্গে তুলনা করেছে
১১ মিনিট আগে
দুবাইতে চলমান নারী এশিয়া কাপের সবচেয়ে জাকজমকপূর্ণ ম্যাচটি মাঠে গড়াবে আজ। বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে ভারত। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। এ ছাড়া আজ টিভিতে আছে আরও বেশ কিছু ম্যাচ। এক নজরে আজকের টিভি সূচি।
১ ঘণ্টা আগে
কাউন্টি চ্যাম্পিয়নশিপে ফিরেই বল হাতে নিজের সামর্থ্যের জানান দিয়েছেন হাসান মাহমুদ। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখার পর কেন্টে ফিরে উস্টারশায়ারের বিপক্ষে চার উইকেট নিয়ে দলকে প্রথম ইনিংসে লিড এনে দিয়েছেন এই পেসার। তাঁর এমন পারফরম্যান্সে মুগ্ধ কেন্টের সতীর্থরাও।
১২ ঘণ্টা আগে
রান পাহাড় গড়া দক্ষিণ আফ্রিকাকে স্বস্তিতে থাকতে দেয়নি নামিবিয়ার ব্যাটাররা। অবশ্য দুর্দান্ত শুরুর পরও শেষ পর্যন্ত পেরে উঠল না শক্তির বিচারে পিছিয়ে থাকা দলটি। টানা তৃতীয় জয় তুলে নিয়েই ফাইনালে পা রাখল প্রোটিয়ারা। শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের সঙ্গী জিম্বাবুয়ে।
১৩ ঘণ্টা আগে