অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ

লাওসে গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের জন্য দিনটা ছিল অম্লমধুর। কারণ, বিকেলে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হজমের পর মূল পর্বের টিকিট পাওয়াটাই শঙ্কার মুখে পড়ে গিয়েছিল। পরে জানা যায়, বাংলাদেশ নারী দল অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে উঠেছে।
নারী অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ কারা, সেটা জানা গেল আজ। ভারত, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান, জাপান, চীন, অস্ট্রেলিয়া, ভিয়েতনাম, উত্তর কোরিয়া, জর্ডান ও চাইনিজ তাইপের বিপক্ষে খেলবেন আফঈদা খন্দকার-মোসাম্মৎ সাগরিকারা। আট গ্রুপের আট সেরা দল হিসেবে মূল পর্বের টিকিট কেটেছে দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান, জাপান, চীন, ভারত, অস্ট্রেলিয়া, ভিয়েতনাম ও উত্তর কোরিয়া। প্রতিটি গ্রুপের রানার্সআপ দলগুলোর মধ্যে সেরা তিনে থেকে অবস্থান নিশ্চিত করেছে বাংলাদেশ, জর্ডান ও চাইনিজ তাইপে। বাংলাদেশ ‘এইচ’ গ্রুপের রানার্সআপ হিসেবে মূল পর্বে উঠেছে। বাছাইপর্বে বাংলাদেশ তিন ম্যাচে পেয়েছে ৬ পয়েন্ট। বাংলাদেশের ‘এইচ’ গ্রুপে পূর্ণ ৯ পয়েন্ট পেয়েছে দক্ষিণ কোরিয়া।
অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ে ‘এইচ’ গ্রুপে দক্ষিণ কোরিয়া, লাওস এবং পূর্ব তিমুরের বিপক্ষে খেলেছেন আফঈদা-সাগরিকারা। এই গ্রুপের সব ম্যাচ হয়েছে লাওসে। ২ থেকে ১০ আগস্ট সময়ে আরও সাত দেশে বাছাইপর্ব হয়েছে। এখানে খেলেছে ২৯ দল। সব মিলিয়ে মোট ৩৩ দল আট গ্রুপে ভাগ হয়ে ১১ জায়গার জন্য লড়েছে। স্বাগতিক হিসেবে ২০২৬ নারী এশিয়ান কাপে থাইল্যান্ডের খেলাটা নিশ্চিত ছিল আগেই। মূল পর্বের ১২ দলের মধ্যে বাকি ১১ দল চূড়ান্ত হয়েছে গতকাল বাছাইপর্ব শেষ হওয়ার পর।
২০২৬ সালের ১ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত থাইল্যান্ডে ১২ দল নিয়ে হবে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ। এই টুর্নামেন্টে ১২ দল ৩ গ্রুপে ভাগ হয়ে খেলবে। গ্রুপিং অবশ্য ঠিক হয়নি।
অনূর্ধ্ব–২০ নারী এশিয়ান কাপে অংশগ্রহণকারী দল:
বাংলাদেশ, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান, জাপান, চীন, ভারত, অস্ট্রেলিয়া, ভিয়েতনাম, উত্তর কোরিয়া, জর্ডান, চাইনিজ তাইপে।
আরও পড়ুন:

ফিফা আসিয়ান কাপ বাংলাদেশের হয়েছে ভুলে যাওয়ার মতোই। তবু টুর্নামেন্টে কিছু প্রাপ্তি ছিল টমাস ডুলির দলের। এই টুর্নামেন্টে যে তিন তরুণ ফুটবলার নজর কেড়েছেন, তাঁদের মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি শুকি ইতোফুসা। গতকাল দুপুরে বেরাইদে ফর্টিস ক্লাব ভবনে জাপানি ভাষায় দেওয়া শুকির সাক্ষাৎকার পর্বে বড় সহায়ক
৪২ মিনিট আগে
বড় মঞ্চে ভালো না করার কারণটা পরিষ্কার না আমার কাছেও। তবে বড় দলের সঙ্গে আমাদের ব্যবধান কিন্তু অনেক কমছে। আমরা আগের তুলনায় অনেক ধারাবাহিক। নিয়মিত বড় দলকে হারাই। বড় বড় ম্যাচ জিতি। দ্বিপক্ষীয় সিরিজে ভালো খেলছি। এশিয়া কাপের ফাইনালও তিনবার খেলছি। কিন্তু ট্রফি জিততে পারিনি। রানার্সআপ আসলে কেউ মনে রাখে না।
১ ঘণ্টা আগে
আরও একটি বড় মঞ্চের পরীক্ষা, আরও একবার ব্যর্থ বাংলাদেশ ক্রিকেট দল। এশিয়াডে সান্ত্বনার ব্রোঞ্জ জয়ের সুযোগও হাতছাড়া হয়েছে। এভাবে শূন্য হাতে ফেরার গল্প আর নতুন কি! কিন্তু দ্বিপক্ষীয় সিরিজে বাংলাদেশ বড় দলগুলোকে হারিয়ে দেয়। এমনকি বয়সভিত্তিক ক্রিকেটের বিশ্বকাপও একবার জেতা হয়েছে। কিন্তু এশিয়া কাপ, এশিয়ান গে
১ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য পর্তুগাল দলের দরজা বন্ধ করেননি কোচ জর্জ জেসুস। বরং জাতীয় দলে ফিরবেন কি না, সেই সিদ্ধান্ত সিআরসেভেনর ওপরই ছেড়ে দিয়েছেন তিনি। নরওয়ের বিপক্ষে ২-১ গোলের জয়ের পর জেসুসের এমন বার্তায় নতুন করে আলোচনায় এসেছে পর্তুগাল অধিনায়কের আন্তর্জাতিক ক্যারিয়ার।
১ ঘণ্টা আগে