বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা লড়াইটা হঠাৎ করেই যেন নতুন মোড় নিল। গতকাল চার ম্যাচে দেখা গেল ভিন্ন চিত্র। টেবিল টপার বসুন্ধরা কিংস ও তিনে থাকা ফর্টিস এফসি পয়েন্ট হারিয়ে যখন হতাশায় পুড়ছে, তখন দারুণ জয়ে টেবিলের দুইয়ে উঠে এসেছে ঢাকা আবাহনী লিমিটেড। সব প্রতিযোগিতা মিলিয়ে ৮ ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে মোহামেডান।
মুন্সীগঞ্জের ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে গতকাল কিংসের জয়রথ থামিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। ম্যাচ ড্র হয়েছে ১-১ গোলে। অথচ ম্যাচের শুরুটা ছিল কিংসের দাপটে। ১৩ মিনিটে নাবিব নেওয়াজ জীবনের প্রচেষ্টার পর জটলার ভেতর থেকে টোকায় বল জালে জড়ান শাহরিয়ার ইমন। কিংসের জার্সিতে এটিই তাঁর প্রথম গোল। তবে ৪২ মিনিটে রাজন হাওলাদারের ক্রসে আর্নেস্ট বোয়াটেং হেডে কিংস গোলরক্ষক আনিসুর রহমান জিকোকে পরাস্ত করলে সমতায় ফেরে রহমতগঞ্জ। দ্বিতীয়ার্ধে বিশ্বনাথ ঘোষ লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় কিংস। কিছুক্ষণ পর রহমতগঞ্জের অভিষেক লিম্বুও লাল কার্ড দেখেন। তবে স্কোরলাইনে আর কোনো বদল আসেনি। ১-১ ড্রয়ের ফলে ১৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে কিংস শীর্ষে থাকলেও ব্যবধান কমানোর সুযোগ তৈরি হয়েছে অন্যদের সামনে।
সেই সুযোগটা সবচেয়ে ভালোভাবে কাজে লাগিয়েছে আবাহনী। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে পুলিশ এফসিকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে মারুফুল হকের দল। আবাহনীর হয়ে গোল তিনটি করেছেন এমেকা ওগবুহ, আলআমিন ও শেখ মোরসালিন। ম্যাচে মেোরসালিন দেখেছেন লালকার্ডও। তাঁর আগে লালকার্ড দেখে মাঠ ছাড়েন পুলিশের শরীফ নীরব। এই জয়ে ২৫ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে টেবিলের দুইয়ে উঠে এসেছে ধানমন্ডির জায়ান্টরা।
কিংস অ্যারেনায় টেবিলের তলানির দল আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে গোলশূন্য ড্র করে বড় সুযোগ হারিয়েছে ফর্টিস এফসি। ২৫ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তিনে নেমে গেছে তারা।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ফকিরেরপুল ইয়াংমেন্সকে ৩-০ গোলে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ভারপ্রাপ্ত কোচ আব্দুল কাইয়ুম সেন্টুর অধীনে প্রথম ম্যাচেই জয়ের দেখা পেল তারা। গোল তিনটি করেন জয় আহমেদ, জুয়েল মিয়া, রাফায়েল টুডু। জয় পেলেও ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে আছে তারা।

ব্যাটারদের কাছে জসপ্রীত বুমরা সাক্ষাৎ যম। ভারতের সবশেষ দুই টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে অসাধারণ অবদান রেখেছেন তিনি। অথচ এই বুমরা কি সেই বুমরা—এবারের আইপিএলে তাঁর পারফরম্যান্স দেখে অনেকেরই এখন এই প্রশ্ন। উইকেট তো দূরে থাক, ব্যাটারদের রান আটকাতেও পারছেন না তিনি।
৩২ মিনিট আগে
মিরপুর শেরেবাংলায় আজ বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডে দেখতে গ্যালারিতে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানসহ বিশেষ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাঁদের সামনে বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালের অধীনে বাংলাদেশের মাঠের লড়াইয়ের শুরুটা হলো...
১ ঘণ্টা আগে
শহীদ আফ্রিদি, শোয়েব আখতার, শোয়েব মালিক, সোহেল তানভীর, মোহাম্মদ হাফিজ—একঝাঁক পাকিস্তানি ক্রিকেটার দেখা গিয়েছিল ২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে। কিন্তু পরের ১৮ বছরে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে প্রতিবেশী দেশের ক্রিকেটারদের নিষিদ্ধ করা হয়েছে। আইপিএলের সাবেক চেয়ারম্যান ললিত মোদি কোনো রকম রাখঢাক ন
২ ঘণ্টা আগে
মিরপুরে আজ সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে চাপ সামলে বাংলাদেশ দারুণভাবে ঘুরে দাঁড়াচ্ছিল। লিটন দাস ও সাইফ হাসান টেনে তুলছিলেন সাবলীলভাবেই। ফিফটিও করেছিলেন সাইফ। তবে ইনিংসটা আর বড় করতে পারলেন না বাংলাদেশের এই ওপেনার।
৩ ঘণ্টা আগে