
লিওনেল মেসির পারিবারিক ক্লাব কোচশূন্য হয়ে পড়েছে। রোজারিওতে অবস্থিত সেই ক্লাবের কোচ হঠাৎই পদত্যাগ করেছেন। তাঁর ভাই মাতিয়াস মেসি পরিচালিত ক্লাবটি সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
এ বছরের জানুয়ারিতে লিওনেস দে রোজারিও এফসির কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন ফ্রাঙ্কো ফেরলাজ্জো। আর্জেন্টিনার প্রিমেরা সি বিভাগের ক্লাবটি গত রাতে এক বিবৃতিতে নিশ্চিত করেছে ফেরলাজ্জোর পদত্যাগের খবর। তাতে করে পেশাদার ফুটবলে ক্লাবটির প্রথম যাত্রার সঙ্গে যুক্ত এক অধ্যায়ের সমাপ্তি ঘটল বলে মনে করছে মেসির পারিবারিক ক্লাব। কোচ এবং তাঁর কোচিং স্টাফের কাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লিওনেস দে রোজারিও ক্লাবটি ইনস্টাগ্রামে লিখেছে, ‘জাতীয় পর্যায়ে ইতিহাসের প্রথম অধ্যায় রচনায় তাঁদের অঙ্গীকার, নিষ্ঠা ও পেশাদারত্ব গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তাঁর এবং তাঁর কোচিং স্টাফের ভবিষ্যৎ সফলতা কামনা করছি।’
লিওনেস দে রোজারিও ক্লাবটি পরিচালনা করেন মেসির ভাই মাতিয়াস মেসি। লিওনেস দে রোজারিও এফসি এ বছর আঞ্চলিক প্রতিযোগিতা থেকে উঠে এসে প্রথমবারের মতো প্রিমেরা সি-তে খেলছে। বর্তমানে দলটি জোন বি-তে ৩০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে। শীর্ষে থাকা লুহানের চেয়ে মেসির পারিবারিক ক্লাব ১১ পয়েন্ট পিছিয়ে।
২১ ম্যাচ খেলে এখন পর্যন্ত লিওনেস দে রোজারিও এফসি জিতেছে ৭ ম্যাচ। ড্র করেছে ৯ ম্যাচ ও হেরেছে ৫ ম্যাচ। তবে গত ৬ ম্যাচে ক্লাবটি কোনো জয় পায়নি। কয়েক সপ্তাহ আগে লিওনেল মেসি প্রথমবারের মতো আন্তোনিও দি জিয়াকোমো স্টেডিয়ামে নিজের পারিবারিক ক্লাবের একটি ম্যাচ দেখতে এসেছিলেন।
লিওনেস দে রোজারিও এফসির অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন আলেহান্দ্রো ওহেদা। ১০ আগস্ট মুনিসের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ দিয়ে তিনি তাঁর দায়িত্ব শুরু করবেন। ওহেদা এর আগে নিউয়েলস ওল্ড বয়েজের যুব একাডেমিতে প্রশিক্ষক ও কোচ হিসেবে কাজ করেছেন। বর্তমানে লিওনেসের অনূর্ধ্ব-৬ (ষষ্ঠ বিভাগ) দলের কোচ।

চার-ছক্কার ফুলঝুরি, গ্যালারিতে দর্শকদের উচ্ছ্বাস—টি-টোয়েন্টি মানেই যে এমন কিছুই। এমনকি ব্যাটারদের বেধড়ক পিটুনিতে অভিজ্ঞ বোলাররাও রীতিমতো অসহায়। প্রতিনিয়তই চলে রেকর্ড ভাঙা-গড়ার খেলা। গতকাল ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে সর্বোচ্চ রানের কীর্তি গড়লেন জস বাটলার। এমনকি ভবিষ্যতে কে ভাঙতে পারেন তাঁর রেকর্ড
২৯ মিনিট আগে
বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের আন্তর্জাতিক পর্যায়ে তুলে আনতে দ্রুত সময়ের মধ্যে জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক মানের একটি প্যারা ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে আগামী এক মাসের মধ্যে আরও ২০০ জন ক্রীড়াবিদকে ক্রীড়া ভাতার আওতায় আনার পরিকল্পনার কথাও জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্
২ ঘণ্টা আগে
কমনওয়েলথ গেমস শেষ হলে অধিকাংশ অ্যাথলেটের গন্তব্য হয় নিজ দেশ। কেউ ফিরে যান পদক জয়ের আনন্দ নিয়ে, কেউ অপূর্ণ স্বপ্নের আক্ষেপ নিয়ে। কিন্তু প্রতি আসরেই এমন কিছু অ্যাথলেট থাকেন, যাঁদের যাত্রা আর বিমানবন্দরে শেষ হয় না। দল দেশে ফিরলেও তাঁরা থেকে যান আয়োজক দেশেই—কখনো আশ্রয়ের আবেদন করতে, কখনো নতুন জীবনের খোঁজ
২ ঘণ্টা আগে
এক প্রান্তে মুড়ি-মুড়কির মতো উইকেট পড়ছে। তাদের মাঝে ঢাল হয়ে দাঁড়িয়ে গেলেন মেহেদী হাসান মিরাজ। করলেন সেঞ্চুরি। তাঁর এই সেঞ্চুরিতে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে লড়াই করার মতো পুঁজি পেয়েছে বাংলাদেশ। দিনের খেলা শেষে তিনি জানালেন, কীভাবে এই পরিস্থিতি সামাল দিয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার।
৩ ঘণ্টা আগে