দলবদলের বাজারে নাটকীয়তা জমিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকাকে পেয়ে দারুণ উচ্ছ্বসিত ইংলিশ ক্লাবটির ভক্ত-সমর্থকেরা। দারুণ খুশি কোচ ওলে গুনে সুলশারও। পাঁচ বারের ব্যালন ডি অর জয়ী এই তারকাকে দিয়ে ম্যানইউর সুদিন ফেরানোরও স্বপ্ন দেখছেন তাঁরা।
তবে খুশি নন শুধু একজন, এডিনসন কাভানি। রোনালদো ম্যানইউতে ফেরায় সবচেয়ে বেশি ‘ত্যাগ’ যে তাঁকেই স্বীকার করতে হয়েছে। নিজের প্রথম মৌসুমে ইংলিশ ক্লাবটিতে সাত নম্বর জার্সি পরেছিলেন কাভানি। রোনালদো আসায় সেই জার্সি নম্বর বুঝিয়ে দিতে হয়েছে তাঁকে।
রোনালদো আসার পর কোচ শুলশারের কাছেও নাকি কদর কমেছে কাভানির। সব মিলিয়ে উরুগুইয়ান স্ট্রাইকারের মন বেশ খারাপ। এমনই জানিয়েছেন সাবেক ম্যানইউ তারকা দিমিতার বার্বাতোভ। তাঁর দাবি, এসব ব্যাপার নিয়ে একদমই খুশি নন কাভানি।
২০০৮-২০১২ সাল পর্যন্ত ম্যানইউর জার্সিতে খেলেছেন বার্বাতোভ। রেড ডেভিলদের হয়ে ১০৮ ম্যাচে ৪৮ গোল করা এই বুলগেরিয়ান স্ট্রাইকার ‘টুটোস্পোর্টকে’ বলেছেন, ‘কাভানি নাখোশ। ইউনাইটেডে তার প্রথম মৌসুমটা দারুণ ছিল। কিন্তু সে তার জায়গা হারিয়েছে। একই সঙ্গে ৭ নম্বর জার্সিও। আমার আশা, শুলশারের তার সঙ্গে আন্তরিক আলোচনা হয়েছে।’
৪০ বছর বয়সী এই সাবেক বুলগেরিয়ান ফুটবল তারকা আরও বলেন, ‘কোচের কাজ হলো দল বাছাই করা। যখন তিনি কাউকে বাদ দেন, সেই খেলোয়াড়ের জন্য সেটা দুর্দশার।’ বার্বাতোভের ধারণা, রোনালদোকে ইউনাইটেডে আনা হয়েছে কেবল ভক্তদের খুশি করার জন্য। তাতে উপকারের চাইতে সমস্যাই বেশি বেড়েছে।

ইসলামাবাদ, লাহোর ও পেশোয়ারে আগামী বছরের ৩ থেকে ১১ এপ্রিল হবে ১৪তম এসএ গেমস। দীর্ঘ অপেক্ষার পর দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতার সূচি চূড়ান্ত করেছে সাউথ এশিয়ান অলিম্পিক কাউন্সিল (এসএওসি)।
১৪ মিনিট আগে
এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নারী চ্যাম্পিয়নস লিগের প্রাথমিক পর্বে নিজেদের শেষ ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশের রাজশাহী স্টার্স এফসি। আজ মালয়েশিয়ার কোটা কিনাবালুতে গুয়ামের রোভার্স এফসিকে ৮–০ গোলে হারিয়েছে বাংলাদেশের দলটি।
২৯ মিনিট আগে
জীবন পেয়ে সুযোগ কীভাবে কাজে লাগাতে হয়, সেটাই করে দেখালেন দেবদূত পাড়িক্কাল। গলের পর কলম্বোতেও সেঞ্চুরি পেয়েছেন পাড়িক্কাল। তাঁর তিন অঙ্ক ছোঁয়ার দিনে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন দাপটের সঙ্গে শেষ করেছে ভারত।
১ ঘণ্টা আগে
মাত্র ৭৫০ বলেই শেষ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্ট। ম্যাকাইতে মাত্র দুদিনে হেরে যাওয়ায় আলোচনায় বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা। একই সঙ্গে প্রশ্ন উঠেছে টেস্টের পিচ নিয়েও। নাজমুল হোসেন শান্তর মতে এ ধরনের ঘটনা কখনোই ভোলা
২ ঘণ্টা আগে