
হামজা চৌধুরীর আগমনে হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট এলাকায় সকাল থেকে উৎসবের আমেজ। সন্ধ্যায় ইফতারের পর তাঁর সেই বাড়ির উঠোনে হয়ে গেল আগত সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন। জনাকীর্ণ পরিবেশে সংবাদ সম্মেলনে তাঁকে করা হলো হালকা, সিরিয়াস নানা প্রশ্ন।
নিজ বাড়িতে আজ সন্ধ্যায় হামজা বাংলা, ইংরেজি—দুই ভাষাতেই অনেক প্রশ্নের উত্তর দিলেন। ভিড়ের মধ্যে এক সাংবাদিক প্রশ্ন করেন, ‘আপনি সামাজিক মাধ্যম যেহেতু অনুসরণ করেন, তাহলে দেখবেন, আপনার সঙ্গে সাকিব আল হাসানের তুলনা হচ্ছে। এটা নিয়ে আপনি কী বলবেন?’ উত্তরে হামজা বলেন, ‘সাকিবের সঙ্গে তুলনা করার মতো অবস্থায় আমি নেই। সাকিব বাংলাদেশের মেগাস্টার। বহু বছর ধরে অনেক কিছু করেছেন দেশের জন্য।’ ইংল্যান্ডে বছরের পর বছর খেললেও হামজার শিকড় বাংলাদেশেই। শিকড়ের টানে বাংলা গান শোনেন কি না, এমন প্রশ্নে হামজা বলেছেন, ‘বাংলা গান হুনি না।’
জাতীয় ফুটবল দলে খেলতে বাংলাদেশে হামজার আসার খবর জানা গিয়েছিল অনেক আগেই। জামাল ভূঁইয়া বা দেশের অন্য কোনো ফুটবলারের সঙ্গে এ ব্যাপারে (বাংলাদেশে আসা) কথাবার্তা হয়েছিল কি না, জানতে চাইলে হামজা বলেন, ‘সেভাবে কারও সঙ্গে গত কয়েক দিন কথা হয়নি। গত তিন দিনে কোচের সঙ্গে বেশি যোগাযোগ হয়েছে।’
হামজা কাল ঢাকায় ফিরবেন। বাফুফেতেও তাঁর একটা সংবাদ সম্মেলন হবে। ২০ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে চলে যাবে বাংলাদেশ দল। এই ম্যাচে বাংলাদেশের অভিষেক হওয়ার কথা হামজার। ভারতকে হারাবেন বলে আত্মবিশ্বাসী হামজা।

ক্রিস্টিয়ানো রোনালদোকে ঘিরে তৈরি হওয়া সংকট দ্রুত মেটাতে উদ্যোগ নিয়েছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন। জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যাওয়ার পর সিআরসেভেনের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। পরিস্থিতি স্বাভাবিক করতে আগামী সপ্তাহে তারকা ফুটবলারের সঙ্গে বৈঠকে বসতে চান ফেডারেশনের কর্মকর্তারা।
২০ মিনিট আগে
আর্থিক অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে উপযুক্ত শাস্তি পেতে হবে ম্যানচেস্টার সিটিকে। এমনটাই জানিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর। একই সঙ্গে ক্লাবটির বিরুদ্ধে চলমান প্রক্রিয়াকে স্বাধীনভাবে শেষ করার ওপরও জোর দিয়েছে তারা।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ দলের কোচিং স্টাফে যোগ দিচ্ছেন দক্ষিণ আফ্রিকার মালিবংওয়ে মাকেতা। তাঁকে সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২৮ সালের নভেম্বর পর্যন্ত লিটন দাস, নাজমুল হোসেন শান্তদের সঙ্গে কাজ করবেন মাকেতা।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ ফুটবল লিগে শুরুটা জয় দিয়েই করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। নতুন মৌসুমের প্রথম ম্যাচে ফকিরেরপুল ইয়ং মেনস ক্লাবকে আজ ১-০ গোলে হারিয়েছে সাদাকালোরা। শুক্রবার চাঁদপুর জেলা স্টেডিয়ামে মোহামেডানের হয়ে জয়সূচক গোলটি করেন জাহিদ হাসান শান্ত।
৩ ঘণ্টা আগে