
আফ্রিকান কাপ অব নেশনসের (আফকন) সেমিফাইনালের অপেক্ষা ফুরাল মরক্কোর। শুক্রবার দিবাগত রাতে কোয়ার্টার ফাইনালে ক্যামেরুনকে ২-০ গোলে হারিয়ে শেষ চারে পৌঁছে গেছে মরক্কানরা। এর মাধ্যমে ২২ বছর পর আফ্রিকার শ্রেষ্ঠত্বের মঞ্চের সেমিফাইনালে পা রাখল দলটি।
এর আগে সবশেষ ২০০৪ সালে আফকনের সেমিফাইনালে খেলেছিল মরক্কো। এরপর তাদের সর্বোচ্চ অর্জন ছিল শেষ আট। সেই বাধা পার করে শেষ চারে জায়গা করে নিলেও আত্মতুষ্টিতে ভুগছেন না দলটির কোচ ওয়ালিদ রেগরাগুই। আপাতত মাটিতে পা রেখে শিরোপায় নজর তাঁর।
রাবার প্রিন্স মৌলে আব্দেল্লাহ স্টেডিয়ামে দুই অর্ধে একটি করে গোলের দেখা পায় মরক্কো। ২৬ মিনিটে রিয়াল মাদ্রিদের উইঙ্গার ব্রাহিম দিয়াস আয়োজকদের লিড এনে দেন। ৫ ম্যাচে সমান গোল করলেন এই তারকা ফুটবলার। ৭৪ মিনিটে ব্যবধান বাড়ান ইসমাইল সাইবারি। দ্বিতীয়ার্ধে ভালো ফুটবল খেললেও মরক্কোর ২ গোলের জবাব দিতে পারেনি ক্যামেরুন।
সেমিফাইনালে ওঠার পর রেগরাগুই বলেন, ‘খেলা চালিয়ে যেতে হবে। টুর্নামেন্টে আমরা এখনো কিছুই করতে পারিনি। কাতার বিশ্বকাপের পর প্রথমবারের মতো কোনো ম্যাচের প্রথমার্ধে এমন পারফরম্যান্স দেখলাম। বিশ্বকাপের পর এটা সেরা ছিল। প্রচুর চাপের মধ্যেও ছেলেরা ভালো ফুটবল খেলেছে। দ্বিতীয়ার্ধে দুই দলের জন্যই পরিস্থিতি কিছুটা সমান ছিল। এরপরও জয় আমাদের প্রাপ্য ছিল।’
২০০৪ সালে সেমিফাইনাল জিতে ফাইনাল খেলে মরক্কো। কিন্তু তিউনিসিয়ার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় তাদের। এবার আর সে ভুলের পুনরাবৃত্তি করতে চান না রেগরাগুই। বাকি ২ ম্যাচ জিতে দলকে শিরোপার স্বাদ এনে দিতে বদ্ধপরিকর তিনি। রেগরাগুই বলেন, ‘মরক্কোর জন্য এটা ঐতিহাসিক। ২২ বছর ধরে ভক্তরা তাদের দলকে আফকনের সেমিফাইনালে দেখেনি। তারা এমন মুহূর্ত দেখার জন্য যোগ্য। জিতলেও আমাদের পা মাটিতে রাখতে হবে। এই মুহূর্তটিকে আরও ঐতিহাসিক করে তুলতে হবে।’

বেশ কয়েকজন খেলোয়াড়ের চোটের কারণে বিশ্বকাপের আগে বেশ দুশ্চিন্তায় আছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। এবার তাঁর দুশ্চিন্তা কমালেন কমালেন লিয়ান্দ্রো পারেদেস। বোকা জুনিয়র্সের এই মিডফিল্ডারের বিশ্বকাপ খেলা নিয়ে কোনো শঙ্কা নেই এখন—এমনটাই জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।
২০ মিনিট আগে
বিশ্বকাপের ‘জে’ গ্রুপে পড়েছে আলজেরিয়া। এই গ্রুপের বাকি দলগুলো হলো আর্জেন্টিনা, অস্ট্রিয়া এবং জর্ডান। বিশ্বকাপকে সামনে রেখে এবার ২৬ সদস্যের চূড়ান্ত দল দিয়েছে লিওনেল মেসিদের গ্রুপে থাকা আলজেরিয়া। যে দলে জায়গা পেয়েছেন ফ্রান্সের কিংবদন্তি এবং বিশ্বকাপজয়ী ফুটবলার জিনেদিন জিদানের ছেলে লুকা জিদান।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের আগে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়া লামিনে ইয়ামালকে নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিলেন স্পেন। গুরুতর চোটে হয়তো বিশ্বকাপই মিস করতে হতে পারে, এমন শঙ্কায় তারকা উইঙ্গার নিজেও বয় পেয়েছিলেন। এমনকি বিশ্বকাপ যেন খেলতে পারেন, এ জন্য মনে মনে প্রার্থনায় ডুবেছিলেন বার্সেলোনার এই তারকা ফুটবলার।
৩ ঘণ্টা আগে
ফাইনালে খেলেননি, শিরোপাও জেতেননি। তবু আইপিএলের ফাইনালে সবচেয়ে বড় নায়ক ছিলেন বৈভব সূর্যবংশী। ব্যাট হাতে দুর্দান্ত এক মৌসুমের পুরস্কার হিসেবে একে একে জিতে নিয়েছেন অরেঞ্জ ক্যাপ, সর্বোচ্চ ছক্কার স্বীকৃতি, মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার ও ইমার্জিং প্লেয়ার অব দ্য সিজনের পুরস্কার।
৪ ঘণ্টা আগে