
ইংলিশ প্রিমিয়ার লিগের গত মৌসুমটা দুঃস্বপ্নের মতো কেটেছে ম্যানেচস্টার ইউনাইটেডের জন্য। সেবার ৩৮ ম্যাচের মধ্যে মাত্র ১১ টিতে জয়ের দেখা পায় জায়ান্টরা। মৌসুম শেষ করে টেবিলের ১৫ নম্বরে থেকে। যেটা ছিল তাদের ক্লাবের ইতিহাসের বাজে মৌসুমগুলোর একটি। নতুন মৌসুমে এসেও ব্যর্থতার করুণ দশা থেকে বের হতে পারছে না ইউনাইটেড।
বাজে সময় থেকে বের হয়ে নিজেদের সোনালি দিন ফেরাতে সবশেষ গ্রীষ্মকালীন দলবদলে স্কোয়াডে দারুণ কিছু খেলোয়াড় ভিড়িয়েছে ইউনাইটেড। দলবদলের কাজটা ঠিকঠাক করলেও মাঠের পারফরম্যান্সে তার সিকিভাগও পাচ্ছে না ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাবটি। একের পর এক হারে বিপর্যস্ত রুবেন আমোরিমের দল। সবশেষ আজ ব্রেন্টফোর্ডের কাছে ৩–১ গোলে হেরেছে তারা।
এ নিয়ে লিগে ষষ্ঠ ম্যাচেই তৃতীয় হারের তিক্ত অভিজ্ঞতা হলো ইউনাইটেডের। বিপরীতে দুটি ম্যাচে জয়ের দেখা পেয়েছে প্রতিযোগিতার ইতিহাসের সফলতম ক্লাবটি। বাকি ম্যাচটা ড্র হয়েছে। ৭ পয়েন্ট নিয়ে অবস্থান করছে টেবিলের ১৩ নম্বরে। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। ১২ পয়েন্ট পাওয়া ক্রিস্টাল প্যালেসের অবস্থান দুইয়ে। পয়েন্ট টেবিলের এই চিত্রই বলছে–কতটা বাজে সময় পার করছে ইউনাইটেড।
জি–টেক কমিউনিটি স্টেডিয়ামে ম্যাচের ২০ তম মিনিটেই দুটি গোল হজম করে ইউনাইটেড। সে ধাক্কা সামলে আর ন্যূনতম পয়েন্ট নিয়েও ফেরা হয়নি তাদের। ব্রেন্টফোর্ডের হয়ে দুটি গোলই করেন আইগর থিয়াগো। অষ্টম মিনিটে অসাধারণ এক ভলিতে জাল কাঁপান এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ১২ মিনিট পর দুইবারের চেষ্টায় ঠিকানা খুঁজে নেন থিয়াগো। ৬ মিনিট পর একটি গোলের শোধ দেন বেনজামিন সেসকো। দ্বিতীয়ার্ধে কোনো দল গোল করতে পারেনি।
যোগ করা সময়ে স্বাগিতকদের হয়ে তৃতীয় তথা শেষ গোলটি করেন মাথিয়াস জেসসেন। ইউনাইটেডের এই হারের বাকিদের থেকে অভিযোগের তীরটা একটু বেশিই যাবে ব্রুনো ফার্নান্দেজের দিকে। দ্বিতীয়ার্ধে স্পট কিক পেয়েও গোল করতে পারেননি পর্তুগিজ তারকা। ম্যাচ শেষে তাই কান্নাভেজা চোখে মাঠ ছেড়েছেন তিনি।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
১১ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
১২ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১৩ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১৩ ঘণ্টা আগে