ইস্কোকে ছেড়ে দিচ্ছে স্প্যানিশ ক্লাব সেভিয়া। দুই পক্ষ চুক্তি বাতিলের সিদ্ধান্তে পৌঁছেছে। চার মাস আগে ফ্রি ট্রান্সফারে সাবেক স্প্যানিশ মিডফিল্ডারের সঙ্গে চুক্তি করেছিল ক্লাবটি।
রিয়াল মাদ্রিদে ৯ বছরের দারুণ এক অধ্যায় কাটানোর পর গত আগস্টে দুই বছরের চুক্তিতে সেভিয়ায় যোগ দেন ৩০ বছর বয়সী তারকা। কিন্তু সেই চুক্তি আর দীর্ঘ হচ্ছে না।
২০১৩ সালে মালাগা থেকে সান্তিয়াগো বার্নাব্যুতে আসেন ইস্কো। রিয়ালকে পাঁচটি চ্যাম্পিয়নস লিগ ও তিনটি লা লিগা জেতাতে অবদান রাখেন তিনি। এরপর পাড়ি যোগ দেন সেভিয়ায়। আন্দালুসিয়ান ক্লাবটির হয়ে ১৯ ম্যাচে মাত্র এক গোল করেছেন ইস্কো। অ্যাসিস্ট করেছেন তিনটি।
ইস্কোকে ছেড়ে দেওয়ার প্রসঙ্গে সেভিয়া এক বিবৃতিতে জানায়, ‘ক্লাব ইস্কোর ভবিষ্যতের জন্য শুভকামনা জানাচ্ছে।’
সেভিয়ায় ইস্কোর প্রেজেন্টেশনের দিন ১০ হাজারেরও বেশি সমর্থক এসেছিলেন। গত অক্টোবরে কোচ হুলেন লোপেতেগিকে বরখাস্ত করে ক্লাবটি। তাঁর স্থলাভিষিক্ত হন হোর্হে সাম্পাওলি। কিন্তু আর্জেন্টিনার জাতীয় দলের সাবেক কোচের রাডারে নেই ইস্কো।
কাতার বিশ্বকাপ শেষে ২৯ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে লা লিগার ২০২২-২৩ মৌসুমের বাকি ম্যাচ। চলতি মৌসুমে অবনমন অঞ্চলে আছে সেভিয়া। ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মৌসুমের মাঝপথের দল-বদলে নতুনভাবে নিজেদের গোছাতে চায় স্প্যানিশ ক্লাবটি।

বাংলাদেশের বিপক্ষে পারফরম্যান্সের পুরস্কার পেলেন নিক কেলি। ২০২৬-২৭ মৌসুমের জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন ৩৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। মাইকেল ব্রেসওয়েল কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যাওয়ার পর এই সুযোগ পেলেন কেলি।
২৬ মিনিট আগে
লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
১ ঘণ্টা আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দিয়েছেন লিওনেল মেসি। বুধবার ভোরে বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে শেষবারের মতো আলবিসেলেস্তেদের জার্সি পরবেন ৩৯ বছর বয়সী এই তারকা। তার আগে সোমবার এজেইজায় দলের অনুশীলনে যোগ দিয়ে নিজের বিদায়ী ম্যাচের প্রস্তুতি শুরু করেছেন তারকা ফরোয়ার্ড।
২ ঘণ্টা আগে