তামিম বিন হামাদ আল থানিকে নিয়ে মঞ্চে হাজির ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। কাতারের আমির হাসিমুখে সবুজসংকেত দিতেই শুরু হলো মহা আয়োজন।
এক বালকের সঙ্গে শিরোপা নিয়ে মঞ্চে উঠলেন বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। একে একে এলেন কাফু-লোথার মাথাউসের মতো বিশ্বকাপ জয়ী তারকারা। ছিলেন স্পেনের কোচ লুইস এনরিকে, জার্মানির হ্যান্সি ফ্লিক, ইংল্যান্ডের গ্যারেথ সাউথগেটসহ আরও অনেকে। দোহার প্রদর্শনী ও সম্মেলন কেন্দ্র তখন যেন তারকার হাট!
এই দৃশ্য দেখার জন্যই তো অধীর আগ্রহে অপেক্ষা করছিল ফুটবল বিশ্ব। রোমাঞ্চ আর নখ কামড়ানোর শুরুও তো এখান থেকেই। কাতার বিশ্বকাপে প্রিয় দল কোন গ্রুপে পড়েছে, প্রতিপক্ষ হিসেবে কাদের পেয়েছে—সব জানা গেছে কিছুক্ষণ পর।
বাংলাদেশের অধিকাংশ মানুষের আগ্রহ যে ব্রাজিল আর আর্জেন্টিনাকে ঘিরে, সেটি সম্ভবত না বললেও চলছে। লিওনেল মেসির আর্জেন্টিনা পড়েছে ‘সি’ গ্রুপে। প্রতিপক্ষ হিসেবে পেয়েছে মেক্সিকো, পোল্যান্ড ও সৌদি আরবকে। ‘জি’ গ্রুপে নেইমারের ব্রাজিল লড়বে সুইজারল্যান্ড, সার্বিয়া ও ক্যামেরুনের সঙ্গে। পট থেকে ব্রাজিল-আর্জেন্টিনা দুটি নামই তুলেছেন ২০০২ বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু।
একই গ্রুপে পড়েছে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি ও স্পেন। আর ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল পেয়েছে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া ও ঘানাকে।
শীর্ষ দলগুলো আগেই সাত গ্রুপে ভাগ হয়ে গিয়েছিল। স্বাগতিক দল কাতারকে নিয়ে শীর্ষ আট দল চূড়ান্ত করা হয়েছিল। দ্বিতীয় পটে মেক্সিকো, উরুগুয়ে, জার্মানি ও নেদারল্যান্ডসের মতো দল থাকায় বেশ কিছু ‘মৃত্যুকূপ’ জন্ম নেওয়ার আভাস মিলছিল। তবে স্পেনের গ্রুপে জার্মানি, বেলজিয়ামের গ্রুপে ক্রোয়েশিয়া ও পর্তুগালের গ্রুপে উরুগুয়ে ঢুকে পড়ায় আক্ষরিক অর্থে এবার ‘মৃত্যুকূপ’ সৃষ্টি হয়নি।
৩২ দলের মধ্যে স্বাগতিক কাতারসহ ২৯ দল নিশ্চিত হয়ে গেছে। ড্রয়ে যে তিনটি স্লট খালি আছে, সেগুলো নির্ধারিত হবে দুটি আন্তমহাদেশীয় প্লে-অফের জয়ী এবং ইউরোপিয়ান প্লে-অফের জয়ী দল দিয়ে।
আগামী ২১ নভেম্বর উদ্বোধনী ম্যাচে স্বাগতিক কাতারের মুখোমুখি হবে লাতিন আমেরিকার দল ইকুয়েডর।

শেষবার যখন মনুমেন্তালের ঘাস ছুঁয়ে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছিলেন লিওনেল মেসি, মনে হচ্ছিল আর্জেন্টিনার দুই দশকের এক সোনালি বিকেল মাঠ ছেড়ে যাচ্ছে। গ্যালারি তখনো তাঁর নামে কাঁপছে, চোখে পানি নিয়ে তিনি হাত নেড়ে বিদায় জানাচ্ছেন, আর ১০ নম্বর জার্সির আকাশি-সাদা রংটি যেন সেই মুহূর্তে আরও গাঢ় হয়ে উঠেছে।
৬ ঘণ্টা আগে

আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নেমেছেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে ৩–০ গোলের জয়ে শেষ হয়েছে জাতীয় দলের হয়ে তাঁর দীর্ঘ পথচলা। শেষ ম্যাচে গোলও করেছেন ৩৯ বছর বয়সী এই তারকা। তবে ফুটবল থেকে এখনই বিদায় নিচ্ছেন না তিনি। আর্জেন্টিনার অধ্যায় শেষ হলেও ইন্টার মায়ামির হয়ে চালিয়ে যাবেন খেলা।
১০ ঘণ্টা আগে
এশিয়ান গেমস শেষ হয়েছে মাত্র দুই দিন আগে। ২২ ডিসিপ্লিনে অংশ নিয়ে বাংলাদেশ ফিরেছে একটি ব্রোঞ্জ পদক নিয়ে। মাঠের ফল নিয়ে হতাশার সঙ্গে গেমস চলাকালে খেলোয়াড়দের শৃঙ্খলা নিয়েও উঠেছে প্রশ্ন। সেই প্রসঙ্গেই এবার কঠোর বার্তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তাঁর মতে, হার-জিত খেলারই অংশ, কিন্তু প্রতিযো
১১ ঘণ্টা আগে