২০২২ বিশ্বকাপ ব্যর্থতার পর থেকে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না ব্রাজিলের। মাঠের পারফরম্যান্স তো ভালো হচ্ছেই না। একই সঙ্গে কোনো স্থায়ী কোচও তারা পায়নি। সবকিছু ঠিকঠাক থাকলে অবশেষে সেলেসাওরা স্থায়ী কোচ পেতে যাচ্ছে।
ব্রাজিলের ভারপ্রাপ্ত কোচের পদ থেকে গত শুক্রবার বরখাস্ত হয়েছেন ফার্নান্দো দিনিজ। এরপরই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের নতুন কোচ হওয়ার ব্যাপারে দোরিভাল জুনিয়রের নাম শোনা যায়। তিনি তখন ছিলেন দেশটির ক্লাব সাও পাওলোর প্রধান কোচ। অবশেষে সাও পাওলোর সঙ্গে চুক্তি বাতিল করেছেন দোরিভাল। ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) পক্ষ থেকে তাঁর কোচ হওয়ার কথা এখনো অফিসিয়ালি জানায়নি ঠিকই। তবে সাও পাওলো গত রাতে তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে দোরিভালের দায়িত্ব ছাড়ার কথা জানিয়েছে। সাও পাওলো ক্লাবের প্রধান হুলিও কাসারেস এক বিবৃতিতে বলেন, ‘দোরিভালকে আমন্ত্রণ জানানো প্রমাণ করে যে আমরা সঠিক পথেই আছি। এখন এটা ছিল দোরিভালের ব্যাপার, যাকে প্রস্তাব দেওয়া হয়েছিল আমার ম্যানেজমেন্টের শেষ পর্যন্ত সাও পাওলোর সঙ্গে চুক্তি নবায়নের। আপনার (দোরিভাল) নতুন চ্যালেঞ্জে সফল হতে শুভ কামনা জানাই।’
সাও পাওলোতো দুই দফায় কোচের দায়িত্বে ছিলেন দোরিভাল। প্রথম মেয়াদ ছিল ২০১৭-এর জুলাই থেকে ২০১৮-এর মার্চ পর্যন্ত। এরপর গত বছরের এপ্রিলে পুনরায় ক্লাবটিতে কোচের পদে যোগদান করেন তিনি। সাও পাওলোকে জিতিয়েছেন ২০২৩ কোপা দো ব্রাজিল। দোরিভাল বলেন, ‘এটা হচ্ছে ব্যক্তিগত স্বপ্নের বাস্তবায়ন। তা সম্ভব হয়েছে সাও পাওলোতে আমার কাজের জন্য যে স্বীকৃতি পেয়েছি। সাম্প্রতিক সময়ে ক্লাবে অবকাঠামোগত যে উন্নতি হয়েছে, তাতে ক্লাব যথোপযুক্ত পেশাদার ব্যক্তিকে খুঁজে নিতে প্রস্তুত। ভক্ত-সমর্থকদের থেকে যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি, সেজন্য তাদের ধন্যবাদ।’

ডিআর কঙ্গোর প্রধান কোচ সেবাস্তিয়ান দেসাব্রের জন্য ভুলে যাওয়ার মতো একটা দিনই পার হলো বলতে হয়। ইংল্যান্ডের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপের সেরা ৩২ থেকে বিদায় নিয়েছে তাঁর দল। এরপর সংবাদ সম্মেলনে বাবার মৃত্যুর সংবাদ পান তিনি। এর চেয়ে নির্মম আর কী হতে পারে!
২৮ মিনিট আগে
বিশ্বকাপের সেরা ৩২ থেকে বিদায় নেওয়ার কয়েক দিন পর দেশে ফিরেছেন জাপানের ফুটবলাররা। ব্রাজিলের কাছে ২-১ ব্যবধানে হেরে বিশ্বকাপ অভিযান শেষ হলেও দেশে ফেরার পর সমর্থকদের ভালোবাসায় সিক্ত হয়েছেন হাজিমে মোরিয়াসুর শিষ্যরা।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের নকআউট পর্ব শুরুর আগে স্বস্তির খবর পেয়েছে আর্জেন্টিনা। চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন দলের নির্ভরযোগ্য সেন্টারব্যাক ক্রিস্তিয়ান রোমেরো। সবকিছু ঠিক থাকলে কেপ ভার্দের বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচেই তাঁকে শুরুর একাদশে দেখা যেতে পারে।
২ ঘণ্টা আগে
লিওনেল মেসিকে থামানো যেকোনো ডিফেন্ডারের জন্যই বড় চ্যালেঞ্জ। তবে কেপ ভার্দের ডিফেন্ডার রবার্তো পিকো লোপেসের মা জুডি লোপেস এটাকে ছেলের জন্য ভয় হিসেবে দেখছেন না। বরং তাঁর বিশ্বাস, ক্যারিয়ারের সবচেয়ে বড় মঞ্চে মেসির বিপক্ষে খেলতে মোটেও চাপ অনুভব করবে না তাঁর ছেলে।
২ ঘণ্টা আগে