অভাগা যেখানে যায়, সাগর শুকিয়ে যায়...এই প্রবাদের অভাগা শব্দের জায়গায় লুইস রুবিয়ালেসকে খুব সহজেই এখন বসিয়ে দেওয়া যায়। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সাবেক এই প্রেসিডেন্টের সর্বশেষ দুর্ভোগ, জেলে যাওয়া!
গত বছর নারী বিশ্বকাপে শিরোপাজয়ী স্পেন দলের জেনিফার হারমোসোর ঠোঁটে চুমু খেয়ে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতির পদ হারান রুবিয়ালেস। এক ঘটনায় নন্দিত থেকে হয়ে পড়েন নিন্দিত। এরপর থেকে একের পর এক সামনে আসতে থাকে তার বিভিন্ন অপকর্মের কথা। শোনা যাচ্ছিল, হারমোসোকে চুমু খাওয়ার ঘটনায় জেলে যেতে পারেন রুবিয়ালেস।
জেলেই গিয়েছেন রুবিয়ালেস, তবে চুমু-কাণ্ডে নয়। গত মাসে দুর্নীতির অভিযোগে তার বাড়িতে তল্লাশি চালিয়েছিল পুলিশ। রুবিয়ালেস তখন ছিলেন ডমিনিকান রিপাবলিকে। সেখান থেকেই ফেরার পর তাকে পাঠানো হয় মাদ্রিদের জেলে।
রুবিয়ালেসের বিরুদ্ধে অভিযোগ, স্প্যানিশ সুপার কাপের আসর সৌদি আরবে নিয়ে যেতে মোটা অঙ্কের ঘুষ নিয়েছেন। শুধু রুবিয়ালেসই নন, ফুটবল ফেডারেশনের সদর দপ্তরেও অভিযান চালিয়েছিল পুলিশ। প্রসিকিউটর তার বিরুদ্ধে আড়াই বছরের জেল-জরিমানা চেয়েছেন, যদিও রুবিয়েলাস তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

নরওয়ের বিপক্ষে কখনো জেতা হয়নি—বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনের ম্যাচের আগে এই সমীকরণ ব্রাজিলের জন্য একটা চিন্তার কারণ বটে। এ যাত্রায় ইতিহাস বদলাতে না পারলে বিশ্বকাপ যাত্রা থেমে যাবে সেলেসাওদের। মাঠের লড়াই ছাড়াও গুরুত্বপূর্ণ সে ম্যাচে আরও একটি কঠিন পরীক্ষা অপেক্ষা করছে কার্লো আনচেলত্তির দলের সামনে।
১১ মিনিট আগে
এটাও কী সম্ভব! মাত্র ২৪ ঘণ্টার কিছু বেশি সময়ের ব্যবধানে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে আফ্রিকার তিন দল আইভরি কোস্ট, ডিআর কঙ্গো প্রজাতন্ত্র ও সেনেগাল। কাকতালীয় ব্যাপার হলো, হারার পথে এই তিন দলই ৮৬তম মিনিটে গোল হজম করেছে।
২ ঘণ্টা আগে
ডিআর কঙ্গোর প্রধান কোচ সেবাস্তিয়ান দেসাব্রের জন্য ভুলে যাওয়ার মতো একটা দিনই পার হলো বলতে হয়। ইংল্যান্ডের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপের সেরা ৩২ থেকে বিদায় নিয়েছে তাঁর দল। এরপর সংবাদ সম্মেলনে বাবার মৃত্যুর সংবাদ পান তিনি। এর চেয়ে নির্মম আর কী হতে পারে!
৩ ঘণ্টা আগে
বিশ্বকাপের সেরা ৩২ থেকে বিদায় নেওয়ার কয়েক দিন পর দেশে ফিরেছেন জাপানের ফুটবলাররা। ব্রাজিলের কাছে ২-১ ব্যবধানে হেরে বিশ্বকাপ অভিযান শেষ হলেও দেশে ফেরার পর সমর্থকদের ভালোবাসায় সিক্ত হয়েছেন হাজিমে মোরিয়াসুর শিষ্যরা।
৩ ঘণ্টা আগে