
নয় বছর পর প্রিমিয়ার লিগে ফিরে নিজেদের প্রথম ম্যাচেই বড় চমক দেখাল হাল সিটি। ঘরের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডকে ২–০ গোলে হারিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন উদ্যাপন করেছে তারা। এই হারে গত মৌসুমের শেষ দিকে ঘুরে দাঁড়ানো ইউনাইটেড নতুন মৌসুমের শুরুতেই ধাক্কা খেল।
শুরু থেকেই রেড ডেভিলদের চাপে রাখে হাল। ১৭ মিনিটে কর্নার থেকে আসা বলে অলিভার ম্যাকবার্নির শট ঠেকিয়ে দিয়েছিলেন ইউনাইটেড গোলকিপার সেন্নে লামেন্স। ফিরতি বল জালে পাঠিয়ে হালকে এগিয়ে দেন সেমি আজাইয়ি।
প্রথমার্ধ শেষ হওয়ার সাত মিনিট আগে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকেরা। রেগান স্লেটারের ফ্রি-কিক থেকে বক্সে আসা বলে উঁচুতে উঠে হেডে গোল করেন নোবেল মেন্ডি। এই গোলেই এমকেএম স্টেডিয়াম উল্লাসে মেতে ওঠে। ৫২ বছর পর লিগে আবারও ইউনাইটেডকে হারানোর স্বাদ পায় হাল।
‘দারুণ অনুভূতি। আমরা শুরুটাই ভালো করেছিলাম। গোলটা করে দলকে এগিয়ে দিতে পেরে আমি উচ্ছ্বসিত,’— ম্যাচ শেষে বলেন আজাইয়ি।
পিছিয়ে পড়েও ম্যাচে ফেরার মতো তেমন সুযোগ তৈরি করতে পারেনি ইউনাইটেড। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নেমে ২০২৪ সালের ডিসেম্বরের পর ক্লাবটির হয়ে প্রথম ম্যাচ খেলেন মার্কাস রাশফোর্ড। কিছুটা ঝলক দেখালেও ইউনাইটেডের আক্রমণ ছিল নিষ্প্রভ।
৭৮ মিনিটে ইউনাইটেডের সেরা সুযোগটি আসে ব্রায়ান এমবুমোর কাছ থেকে। বক্সের মাঝামাঝি জায়গা থেকে নেওয়া তাঁর শট ঠেকিয়ে দেন হালের গোলকিপার কনস্টান্টিনোস তজোলাকিস।
ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়ক ব্রুনো ফের্নান্দেস ম্যাচের দুই সেট-পিসকেই হারের বড় কারণ হিসেবে দেখেছেন। তাঁর ভাষায়, ‘প্রিমিয়ার লিগে এই ধরনের অ্যাওয়ে ম্যাচ কঠিন। প্রতিপক্ষের আগ্রাসন ও তীব্রতার সঙ্গে আপনাকে পাল্লা দিতে হয়। দুটি সেট-পিসই শেষ পর্যন্ত আমাদের ম্যাচটি হারিয়েছে।’
গত মৌসুমের মাঝপথে রুবেন আমোরিমের স্থলাভিষিক্ত হয়ে ইউনাইটেডকে ঘুরে দাঁড় করিয়েছিলেন কোচ মাইকেল ক্যারিক। তাঁর অধীনে দলটি মৌসুম শেষ করেছিল তৃতীয় স্থানে। তাই নতুন মৌসুমের শুরুতে প্রত্যাশাও ছিল অনেক। কিন্তু হালের কাছে হেরে সেই আশাবাদে প্রথম ম্যাচেই ফাটল ধরল।
তবে ক্যারিক এই হারকে বড় বিপর্যয় হিসেবে দেখছেন না। তিনি বলেন, ‘এটা মাত্র একটি ম্যাচ। মৌসুমের প্রথম ম্যাচ, তাই হতাশাজনক এবং অবশ্যই কষ্টের। কিন্তু এতে হঠাৎ করে দলের বা ক্লাবের গতিপথ বদলে যায় না। আমাদের শান্ত থাকতে হবে এবং পরের ম্যাচের দিকে মনোযোগ দিতে হবে।’

সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে জাতীয় দলের প্রস্তুতিতেও এই টুর্নামেন্ট বাড়তি গুরুত্ব পাচ্ছে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের মতো প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ খেলার সুযোগ কাজে লাগিয়ে নিজেদের আন্তর্জাতিক পর্যায়ের প্রস্তুতি ঝালিয়ে নিতে পারবে বাংলাদেশ।
৪ ঘণ্টা আগে
গত ২০ আগস্ট ফিলাডেলফিয়ার বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচের শেষ দিকে সুলিভানের মাথার পেছনে চড় মারেন মেসি। বল খেলার পর সুলিভান তাঁকে কনুই দিয়ে আঘাত করেছেন—এমন অভিযোগ করতে গিয়ে ওই ঘটনার সূত্রপাত। মেসির চড়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান সুলিভান। পরে রেফারি দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
৫ ঘণ্টা আগে
চোটের কারণে প্রথম টেস্টের দলে না থাকায় সতীর্থদের সঙ্গে অস্ট্রেলিয়ার বিমানে চড়া হয়নি শরীফুল ইসলামের। ফিটনেস টেস্টে পাস করার পর একা পাড়ি দেন ক্যাঙ্গারুদের দেশে। দ্বিতীয় টেস্টের একাদশে সুযোগ পেয়েই করলেন টেস্ট ক্যারিয়ারে নিজের সেরা বোলিং।
৫ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে ১০১ রানে পিছিয়ে আছে বাংলাদেশ। ৬৪ রানে অলআউটের পর অজিদেরও বেশ চাপে রেখেছে অতিথিরা। প্রথম দিনের খেলা শেষে ১৬৫ রানে ৮ উইকেট তুলে নিয়েছে তারা। এর মধ্যে ছয়টাই নিয়েছেন শরীফুল ইসলাম। মূলত এই বাঁহাতি পেসারের ক্যারিয়ার সেরা বোলিংয়েই আশা বেঁচে আছে বা
৬ ঘণ্টা আগে