চ্যাম্পিয়নস লিগে শিরোপা জয় তো দূরে থাক। ইউরোপ শ্রেষ্ঠত্বের এই প্রতিযোগিতায় লিল তেমন একটা খেলার সুযোগই পায় না। ২০২১-২২ মৌসুমের পর ফরাসি ক্লাবটি এবার সুযোগ পেল নতুন ফরম্যাটের চ্যাম্পিয়নস লিগে। সেখানেই রিয়াল মাদ্রিদকে হারিয়ে রীতিমতো চমকে দিয়েছে লিল।
লিলের বিপক্ষে ম্যাচের আগে সব ধরনের প্রতিযোগিতা মিলে রিয়াল এ বছরের জানুয়ারি থেকে টানা ৩৬ ম্যাচ অপরাজিত ছিল। স্তেদি পিয়েরে মাউরয় স্টেডিয়ামে গত রাতে রিয়ালের অপরাজেয় যাত্রায় ছেদ ঘটে। কার্লো আনচেলত্তির দলকে ১-০ গোলে হারিয়েছে লিল। চ্যাম্পিয়নস লিগের মতো মঞ্চে এমন ধাক্কা খাওয়ায় ম্যাচ শেষে আনচেলত্তি বলেছেন, ‘সাম্প্রতিক সময়ে দুর্ভাগ্যজনকভাবে আমরা এমন কিছু (পরাজয়) দেখিনি। আমাদের চেয়ে প্রতিপক্ষ অনেক ভালো খেলেছে এবং জয়টা তাদেরই প্রাপ্য।’
চ্যাম্পিয়নস লিগের ম্যাচটিতে রিয়াল তুলনামূলক দাপট দেখিয়ে খেলেছে। ৫৮ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর মাদ্রিদ করেছিল ৬ শট। যার একটাও কাজে আসেনি। যেখানে ৩ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়র মাদ্রিদকে এগিয়ে নেওয়ার সুযোগ পেয়েছিলেন। শেষের দিকে ব্রাজিলের এই উইঙ্গার পেয়েছেন আরও একটি সুযোগ। নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ৫ মিনিটে দানি কারভাহালের ক্রস থেকে হেড দেন ভিনিসিয়ুস। তবে লিল গোলরক্ষক লুকাস শেভালিয়ার অতিমানবীয় হয়ে ওঠায় সুযোগগুলো লুফে নিতে পারেনি রিয়াল। ম্যাচ শেষে আনচেলত্তি বলেন, ‘শেষের দিকে আমাদের সুযোগ এসেছিল। তবে ড্রও আমাদের প্রাপ্য না। এখান থেকে আমাদের শিখতে হবে। এসব ব্যাপারে কাজ করতে হবে।’
লিল-রিয়াল ম্যাচে শরীর নির্ভর ফুটবলই যেন বেশি হয়েছে। ম্যাচে রেফারিকে হলুদ কার্ড দেখাতে হয়েছে সাতবার। যার পাঁচটিই পেয়েছে রিয়াল মাদ্রিদ। লিল যে একমাত্র গোলটা পেয়েছে সেটাও পেনাল্টি থেকে। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে রিয়ালের বক্সে এদুয়ার্দো কামাভিঙ্গা হ্যান্ডবল করে বসেন। অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে স্পটকিক থেকে গোলটি করেন লিল স্ট্রাইকার জোনাথন ডেভিড। ম্যাচে লিলের কাছে এভাবে হেরে যাওয়ায় আনচেলত্তি বলেন,‘আসলেই আমি অনেক সৎ। আজকের ম্যাচে আমাদের নিয়ে সমালোচনাটা যৌক্তিক। এটা আমাদের মেনে নিতেই হবে। এই ম্যাচে আমরা ভালো খেলিনি।’
চ্যাম্পিয়নস লিগ, লা লিগা, স্প্যানিশ সুপার কাপ— সবশেষ (২০২৩-২৪) মৌসুমে এই তিনটি মেজর শিরোপা জিতেছিল রিয়াল মাদ্রিদ। লিলের কাছে গত রাতের হারটা চ্যাম্পিয়নস লিগে রিয়ালের ১৭ মাস পর হার। এর আগে সবশেষ ২০২৩ সালের মে মাসে চ্যাম্পিয়নস লিগে হেরেছিল লস ব্লাঙ্কোরা। সেমিফাইনালে সেবার রিয়ালের প্রতিপক্ষ ছিল ম্যানচেস্টার সিটি।
এবারের চ্যাম্পিয়নস লিগে এখন পর্যন্ত ২ ম্যাচ খেলে একটিতে হেরেছে রিয়াল। নিজেদের প্রথম ম্যাচটি লস ব্লাঙ্কোসরা ৩–১ গোলে জিতেছিল স্টুটগার্টের বিপক্ষে। পয়েন্ট তালিকায় ৩৬ দলের মধ্যে এখন ১৭ নম্বরে আনচেলত্তির দল। শীর্ষ ৮ দল সরাসরি খেলবে শেষ ষোলোয়। ৯ থেকে ২৪তম স্থানের দলগুলোর প্লে–অফ ম্যাচ অনুষ্ঠিত হবে। এখানে জয়ী দলগুলো শেষ ষোলোয় বাকি জায়গাগুলোতে যাবে।

সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে জাতীয় দলের প্রস্তুতিতেও এই টুর্নামেন্ট বাড়তি গুরুত্ব পাচ্ছে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের মতো প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ খেলার সুযোগ কাজে লাগিয়ে নিজেদের আন্তর্জাতিক পর্যায়ের প্রস্তুতি ঝালিয়ে নিতে পারবে বাংলাদেশ।
২২ মিনিট আগে
গত ২০ আগস্ট ফিলাডেলফিয়ার বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচের শেষ দিকে সুলিভানের মাথার পেছনে চড় মারেন মেসি। বল খেলার পর সুলিভান তাঁকে কনুই দিয়ে আঘাত করেছেন—এমন অভিযোগ করতে গিয়ে ওই ঘটনার সূত্রপাত। মেসির চড়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান সুলিভান। পরে রেফারি দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
২ ঘণ্টা আগে
চোটের কারণে প্রথম টেস্টের দলে না থাকায় সতীর্থদের সঙ্গে অস্ট্রেলিয়ার বিমানে চড়া হয়নি শরীফুল ইসলামের। ফিটনেস টেস্টে পাস করার পর একা পাড়ি দেন ক্যাঙ্গারুদের দেশে। দ্বিতীয় টেস্টের একাদশে সুযোগ পেয়েই করলেন টেস্ট ক্যারিয়ারে নিজের সেরা বোলিং।
২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে ১০১ রানে পিছিয়ে আছে বাংলাদেশ। ৬৪ রানে অলআউটের পর অজিদেরও বেশ চাপে রেখেছে অতিথিরা। প্রথম দিনের খেলা শেষে ১৬৫ রানে ৮ উইকেট তুলে নিয়েছে তারা। এর মধ্যে ছয়টাই নিয়েছেন শরীফুল ইসলাম। মূলত এই বাঁহাতি পেসারের ক্যারিয়ার সেরা বোলিংয়েই আশা বেঁচে আছে বা
৩ ঘণ্টা আগে