Ajker Patrika

রিয়ালের জয়ের রাতে জিদানের পাশে এমবাপ্পে

ক্রীড়া ডেস্ক    
রিয়ালের জয়ের রাতে জিদানের পাশে এমবাপ্পে
গুলারকে দিয়ে গোল করিয়েছেন ফরাসি ফরোয়ার্ড। ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগে আরবি লাইপজিগকে ৪-১ গোলে হারিয়ে রাতটা স্মরণীয় করে রাখল রিয়াল মাদ্রিদ। দলের জয়ে গোল ও অ্যাসিস্টে অবদান রাখার পাশাপাশি ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদানের পাশে নাম লিখিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। এখন তাঁর সামনে শুধু করিম বেনজেমার রেকর্ড।

সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের দাপুটে পারফরম্যান্সের সামনে দাঁড়াতেই পারেনি লাইপজিগ। ম্যাচের ৫২ মিনিটে আর্দা গুলারকে হেডে নিখুঁত পাস দিয়ে দলের দ্বিতীয় গোলটি করান এমবাপ্পে। নির্ধারিত সময়ের ৭ মিনিট আগে এই ফরাসি ফরোয়ার্ডও জালের ঠিকানা খুঁজে নেন।

পরিসংখ্যানভিত্তিক সংস্থা অপ্টার তথ্য অনুযায়ী, চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে এমবাপ্পের অ্যাসিস্টের সংখ্যা এখন ২৬। ফরাসি খেলোয়াড়দের মধ্যে এই প্রতিযোগিতায় সর্বোচ্চ অ্যাসিস্টদাতার তালিকায় দ্বিতীয় স্থানে আছেন তিনি। সমান ২৬টি অ্যাসিস্ট নিয়ে এত দিন এককভাবে দুই নম্বরে ছিলেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার জিদান।

এই তালিকায় সবার ওপরে আছেন এমবাপ্পের সাবেক সতীর্থ করিম বেনজেমা। চ্যাম্পিয়নস লিগে তাঁর অ্যাসিস্ট ২৭টি। ফলে বেনজেমার রেকর্ড ছুঁতে এমবাপ্পের প্রয়োজন আর মাত্র একটি অ্যাসিস্ট। ফরাসি খেলোয়াড়দের মধ্যে চতুর্থ স্থানে থাকা থিয়েরি অঁরির অ্যাসিস্ট ২৫টি।

লাইপজিগের বিপক্ষে জয়ে চ্যাম্পিয়নস লিগে রিয়ালের পয়েন্ট দাঁড়িয়েছে ৯। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে আছে প্যারিস সেন্ট জার্মেই। রিয়াল রয়েছে চতুর্থ স্থানে। অন্যদিকে, তিন পয়েন্ট নিয়ে তালিকার ২৯তম স্থানে আছে লাইপজিগ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত