
ভুটানের বিপক্ষে জিতে সবার আগে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। তবে আজ নিশ্চিত হয়েছে বাংলাদেশ শেষ চারে খেলবে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে। ১৬ মে সেমিফাইনালে নেপালের বিপক্ষে খেলবে গোলাম রব্বানী ছোটনের দল।
বাংলাদেশকে অবশ্য টপকানোর সুযোগ ছিল মালদ্বীপের সামনে। তবে ভুটানের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে তারা। যদিও এতে গ্রুপ রানার্সআপ হিসেবে তাদের সেমিফাইনালের টিকিট নিশ্চিত হয়েছে।
গ্রুপ চ্যাম্পিয়ন হতে মালদ্বীপের দরকার ছিল ৪-০ গোলের জয়। অন্যদিকে ভুটানের সামনে শেষ চারে ওঠার জন্য জয়ের বিকল্প কিছু ছিল না। অরুণাচল প্রদেশের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে শুরুতে এগিয়ে যায় ভুটান। ৪৪ মিনিটে তাদের হয়ে গোলটি করেন তেনজিন।
বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে মালদ্বীপ। ৭৫ মিনিটে মোহামেদ জায়িজের গোলে সমতায় ফেরে তারা। পরে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে আশাম ইব্রাহিমের গোলে এগিয়েও যায় দলটি। কিন্তু তিন মিনিট পর সমতায় ফেরে ভুটান। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশের সংগ্রহ ৪ পয়েন্ট। ভুটানকে হারানোর আগে প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ড্র করে তারা।
অপর গ্রুপে আজ নেপালকে ৪-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ৩ পয়েন্ট নিয়ে নেপাল হয়েছে গ্রুপ রানার্সআপ।

জয়ের জন্য অপেক্ষা করতে হয়েছে ম্যাচের একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত। তবে সেই অপেক্ষার পুরস্কারটাও এসেছে দারুণভাবে। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে রুনা আক্তারের গোলে উজবেকিস্তানকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল।
৪৩ মিনিট আগে
লিওনেল মেসি এখন অনেকটাই ঝাড়া হাত পা। গতকাল বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেলেছেন তিনি। বর্তমানে কেবল তিনি খেলেন মেজর লিগ সকারে (এমএলএস)। এবার তাঁকে লাতিন আমেরিকার এক টুর্নামেন্টে খেলার প্রস্তাব দেওয়া হয়েছে। মেসি কেবল এই প্রস্তাব শুনে হেসেই গেলেন।
১ ঘণ্টা আগে
দুই মাস ব্যবধানে দুই বার অস্ট্রেলিয়ার মাঠে সিরিজ খেলছে বাংলাদেশ। আগস্টে ছেলেদের পর এবার অজিদের ডেরায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। ওয়ানডে সিরিজ শুরুর আগমুহূর্তে স্বাগতিকদের হুংকার ছুড়লেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
২ ঘণ্টা আগে
রাওয়ালপিন্ডিতে আগামীকাল টি-টোয়েন্টি দিয়েই শুরু হচ্ছে শ্রীলঙ্কার পাকিস্তান সফর। সিরিজ শুরুর আগের দিন বদলে গেল শ্রীলঙ্কার অধিনায়ক। একজন নেতৃত্ব ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন অধিনায়কের নাম ঘোষণা করল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
৩ ঘণ্টা আগে