ঢাকা: ২০১৭ সালে ২২২ মিলিয়ন ইউরোর রেকর্ড ট্রান্সফারে নেইমারকে দলে ভিড়িয়েছিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। পরে কিলিয়ান এমবাপ্পেকে আনতেও ১৮০ মিলিয়ন ইউরো খরচ করেছিল ফরাসি এই ক্লাবটি। তবে যে আশায় তাঁদের প্যারিসে আনা হয়েছিল চার বছরেও তা পূরণ হয়নি। জেতা হয়নি কাঙ্ক্ষিত চ্যাম্পিয়নস লিগ। তবু এই দুই তারকাকে ছাড়তে নারাজ পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি। উল্টো আরও তারকা দলে ভেড়ানোর কাজ করছেন কাতারের এই ধনকুবের। সম্প্রতি ছিনিয়ে এনেছেন বার্সেলোনার লক্ষ্যে থাকা ডাচ মিডফিল্ডার গিনি ভিনালদামকে। স্প্যানিশ সংবাদমাধ্যম খেলাইফিকে এখন দলবদলের বাজারের ‘ত্রাস’ হিসাবে অভিহিত করেছে।
ইতিমধ্যে মেয়াদ শেষ হওয়ার আগেই নেইমারের সঙ্গে চুক্তি নবায়ন করেছে ক্লাবটি। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের চুক্তি নবায়নের পর লক্ষ্যে এবার এমবাপ্পে। ক্লাব সভাপতি খেলাইফি জানিয়েছেন, এমবাপ্পেকে রাখতে সর্বোচ্চ চেষ্টাই তাঁরা করবে। একই সঙ্গে তিনি মনে করেন এমবাপ্পে পিএসজিতেই থাকবেন, ‘এটা পরিষ্কার এমবাপ্পে প্যারিসেই থাকছে। আমরা তাকে ছাড়ব না। আর সে তো কখনই ফ্রি ট্রান্সফারে ক্লাব ছাড়বে না। এখানে তার যা দরকার সবই পাচ্ছে আর কোথায় যাবে? কোন ক্লাবেই বা যাবে?’
এমবাপ্পের সঙ্গে নতুন চুক্তির ব্যাপারে খেলাইফি বেশ আশাবাদী। খুব দ্রুত নতুন চুক্তির হওয়ার ইঙ্গিতও দিয়েছেন তিনি। বলেছেন, ‘সব মিলিয়ে ভালোই যাচ্ছে। আশা করি আমরা তার (এমবাপ্পে) সঙ্গে চুক্তি নবায়ন করতে পারব। এটা প্যারিস, তার শহর। এমবাপ্পের নিজেরও একটা উদ্দেশ আছে। সেটি শুধু ফুটবল খেলা নয়, তার নিজের দেশের লিগকে আরও ওপরে তোলা।।’
সর্বশেষ মৌসুমে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে হেরেছে পিএসজি। সঙ্গে হাতছাড়া করেছে লিগ শিরোপাও। তার আগের মৌসুমে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেও শিরোপা স্বাদ পায়নি ফরাসি জায়ান্টরা। নতুন মৌসুমে তাই আরও আটঘাট বেঁধে নেমেছেন খেলাইফি।

বেশি দামে ক্রিকেটার কিনে ভরাডুবির ঘটনা আইপিএল ইতিহাসে নতুন কিছু নয়। সবশেষ গত বছরের ডিসেম্বরে যখন বিদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছিলেন ক্যামেরন গ্রিন, তখনই হয়তো কলকাতা নাইট রাইডার্সের ভক্ত-সমর্থকেরা দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন। এবার ঠিক ইতিহাসের পুনরাবৃত্তিই হচ্ছে।
২৮ মিনিট আগে
অম্লমধুর এক সময় যাচ্ছে নেইমারের। মাঠে নিয়মিত খেলার সুযোগ পাচ্ছেন না। পেলেও যে খুব ধারাবাহিকভাবে খেলতে পারছেন,ব্যাপারটা তেমনও নয়। আজ ব্রাজিলিয়ান সিরি-‘আ’তে খেলতে নেমে জয় নিয়ে মাঠ ছেড়েছেন। তবে বাদ পড়েছেন পরের ম্যাচ থেকেই।
১ ঘণ্টা আগে
ইতালির কিংবদন্তি গোলরক্ষক দিনো জফ যথার্থই বলেছেন—‘প্রথমবার (বিশ্বকাপে উঠতে ব্যর্থ হওয়া) ছিল দুর্ভাগ্য, দ্বিতীয়বারও হয়তো তাই। কিন্তু তৃতীয়বার? কোনো অজুহাত চলে না।’
২ ঘণ্টা আগে
সবশেষ ২০২৪ অনূর্ধ্ব-২০ সাফে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। ঠিক তার পরের বছর (২০২৫ অনূর্ধ্ব-২০ সাফ) ভারতের কাছে হেরে শিরোপা হারানোর বেদনায় পুড়তে হয়েছে বাংলাদেশকে। আজ বাংলাদেশ নামবে প্রতিশোধের লড়াইয়ে। মালদ্বীপের মালে জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে অনূর্ধ্ব-২০ সাফের বাংলাদেশ-ভা
২ ঘণ্টা আগে