জুনে শুরু হচ্ছে ২০২৪ ইউরোর বাছাইপর্ব। বাছাইপর্বের দুই ম্যাচকে সামনে রেখে আজ ২৩ সদস্যের দল ঘোষণা করেছে ফ্রান্স ফুটবল দল। কোচ দিদিয়ের দেশমের ঘোষিত দলে নেই দুই অভিজ্ঞ মিডফিল্ডার এনগোলা কান্তে ও পল পগবা। চোটের কারণে ২০২২ কাতার বিশ্বকাপেও খেলতে পারেননি তাঁরা। দেশমের অধীনে দুজনে ২০১৮ বিশ্বকাপ জিতেছেন।
মূলত চোটের কারণে কান্তে-পগবাকে দলে রাখেননি কোচ দেশম। একই কারণে নেই কেফরান থুরাম। আবারও দলে ডাক পেয়েছেন ওয়েসলি ফোফানা। এর আগে ফ্রান্স দলে প্রথমবারের মতো ডাক পেয়েও মাঠে নামা হয়নি তাঁর। ছিটকে যান চোটের কারণে। নয়তো গত মার্চেই আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়ে যেত ফোফানার। চোটে পড়ায় পরে নাম প্রত্যাহার করতে বাধ্য হয়েছিলেন এই ডিফেন্ডার।
ফ্রান্সের ২০২৪ ইউরো কোয়ালিফায়ারের জন্য দলে ফিরেছেন ক্রিস্টোফার এনকুকু ও উসমানে দেম্বেলে। আক্রমণভাগের নেতৃত্বে আছেন কিলিয়ান এমবাপ্পে ও অলিভিয়ার জিরুর মতো তারকা ফুটবলাররা। সঙ্গে আছেন কিংসলে কোমান, মার্কাস থুরাম ও রান্দাল কোলো মুয়ানি। রক্ষণভাগে ফোফানার সঙ্গে আছেন থিও হার্নান্দেজ, জুলস কুন্দে, ইব্রাহিমা কোনাতেরা।
২০২৪ ইউরো বাছাইপর্বে এখনো হারেনি ফ্রান্স। নেদারল্যান্ডস, আয়ারল্যান্ডকে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে দেশমের দল। ১৬ জুন জিব্রাল্টারের বিপক্ষে খেলবে ফরাসিরা। আর ১৯ জুন ফ্রান্সের প্রতিপক্ষ গ্রিস।
২০২৪ ইউরো বাছাইয়ের ফ্রান্স দল:
গোলরক্ষক: আলফোনসো আরিওলা (ওয়েস্ট হাম), মাইক মাইগনান (এসি মিলান), ব্রাইস সাম্বা (লাঁস)।
ডিফেন্ডার: অ্যাক্সেল দিসাসি (মোনাকো), ওয়েসলি ফোফানা (চেলসি), থিও হার্নান্দেজ (এসি মিলান), ইব্রাহিমা কোনাতে (লিভারপুল), জুলস কুন্দে (বার্সেলোনা), ফার্লান্দ মেন্দি (রিয়াল মাদ্রিদ), বেনিয়ামিন পাভার (বায়ার্ন মিউনিখ), দায়োত উপামেকানো (বায়ার্ন মিউনিখ)।
মিডফিল্ডার: এদোয়ার্দো কামাভিঙ্গা (রিয়াল মাদ্রিদ), ইউসুফ ফোফানা (মোনাকো), আদ্রে র্যাবিও (জুভেন্টাস), অরেলিয়েঁ চুয়ামেনি (রিয়াল মাদ্রিদ), আঁতোয়া গ্রিজমান (আতলেতিকো মাদ্রিদ)।
ফরোয়ার্ড: কিলিয়ান এমবাপ্পে (পিএসজি), কিংসলে কোমান (বায়ার্ন মিউনিখ), উসমানে দেম্বেলে (বার্সেলোনা), অলিভিয়ার জিরু (এসি মিলান), মার্কাস থুরাম (বরুশিয়া মনচেনগ্লাডবাখ), রান্দাল কোলো মুয়ানি (ফ্রাঙ্কফুর্ট), ক্রিস্টোফার এনকুকু (লাইপজিগ)।

শ্রীলঙ্কার টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন ধনঞ্জয়া ডি সিলভা। আজ এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে নেতৃত্ব ছাড়লেও শ্রীলঙ্কার হয়ে এই সংস্করণে খেলা চালিয়ে যেতে চান তারকা অলরাউন্ডার।
৩৮ মিনিট আগে
লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচটি আর্জেন্টিনার জন্য ছিল উৎসবের রাত। কিন্তু সেই ম্যাচে প্রতিপক্ষ হিসেবে খেলা বেনিনের জন্য রাতটি শেষ হয়েছে ক্ষোভ আর হতাশা নিয়ে। অভিযোগ উঠেছে, ম্যাচ শেষে বেনিনের খেলোয়াড় ও কর্মকর্তাদের সঙ্গে স্বাগিতকদের পক্ষ থেকে প্রত্যাশিত সৌজন্য দেখানো হয়নি।
১ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষটা যেভাবে এগোচ্ছে, তাতে দুঃখ প্রকাশ করেছেন ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার গ্যারি লিনেকার। তাঁর মতে, পর্তুগিজ তারকা লিওনেল মেসির মতোই আবেগঘন বিদায় পাওয়ার যোগ্য।
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির দীর্ঘ পথচলা শেষ হয়েছে। বিদায়ের সেই বিশেষ রাতে স্বামীর পাশে ছিলেন আন্তোনেলা রোকুজ্জো। পরদিন সামাজিক মাধ্যমে তারকা ফুটবলারকে নিয়ে আবেগঘন একটি বার্তা দিয়েছেন তিনি।
৩ ঘণ্টা আগে