লিওনেল মেসির মনে হতে পারে তিনি এখন ‘সপ্তম স্বর্গে’ আছেন। গত ডিসেম্বরে ফ্রান্সের বিপক্ষে কাতারের লুসাইল স্টেডিয়ামের সেই ফাইনালের পর জীবনটাই যেন বদলে গেছে আর্জেন্টাইন মহাতারকার।
বিশ্বকাপ জয়ের রেশ এখনো কাটেনি মেসির। এর মধ্যেই ৩৫ বছর বয়সী তারকার সোনালি মুকুটে আরও একটি পালক যোগ হলো। দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল) ভাস্কর্য তৈরি করেছে সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলারের।
কনমেবলের জাদুঘরে দুই কিংবদন্তি পেলে ও ডিয়াগো ম্যারাডোনার ভাস্কর্যের পাশে রাখা হবে মেসির এই ভাস্কর্য। দারুণ এই সম্মাননা পেয়ে উচ্ছ্বসিত মেসি। তিনি বলেছেন, ‘এটি সত্যি অনেক বড় অর্জন। এমন কিছু কখনো পাওয়ার কথা আমি ভাবিইনি।’
গতকাল রাতে প্যারাগুয়ের লুকেতে কনমেবলের সদর দপ্তরে কোপা লিবার্তোদোরেসের ড্রয়ের আগে মেসির হাতে ‘ফুটবলের ব্যাটন’ তুলে দেন কনমেবলের সভাপতি আলেহান্দ্রো দমিনগেজ। মেসির হাতে এই সম্মাননা তুলে দিয়ে তিনি বলেন, ‘দক্ষিণ আমেরিকা ও বিশ্ব ফুটবলের নেতৃত্ব ও শাসনভার তোমার হাতে তুলে দিলাম’।
‘বিশ্বমঞ্চের শিরোপা ছাড়া কিংবদন্তি হওয়া যায় না’— বিশ্বকাপ জয়ের পূর্বে এমন অনেক কথায় শুনতে হয়েছে মেসিকে। সেই ব্যর্থতা আর শোককে শক্তিতে রূপান্তরিত করে তিনি আজ বিশ্বজয়ী। আন্তর্জাতিক ক্যারিয়ারে নিজের কঠিন সময় কাটিয়ে সাফল্য পাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাকে অনেক হতাশার মধ্য দিয়ে যেতে হয়েছে। অনেকবার হেরেছি, তবুও আমি পেছনে না তাকিয়ে সামনে এগিয়ে গিয়েছি।’
আগামীকাল ভোরে দ্বিতীয় প্রীতি ম্যাচে কুরাসাওয়ের বিপক্ষে মাঠে নামবে মেসিরা। এই ম্যাচেই মেসি আন্তর্জাতিক ফুটবলে শততম গোলের দুর্দান্ত মাইলফলক স্পর্শ করতে পারেন। র্যাঙ্কিংয়ে ৮৬ নম্বরে থাকা খর্বশক্তির দল কুরাসাওয়ের বিপক্ষে ১ গোল করলেই দুর্দান্ত এক সেঞ্চুরি হয়ে যাবে ৩৫ বছর বয়সী এই ফুটবলারের।

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
৭ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
৮ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
৮ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
৯ ঘণ্টা আগে