৫২ থেকে ৬০—এই ৮ মিনিটের মধ্যে তিন গোল দিয়ে বড় জয় পেয়েছে টটেনহাম। আন্তর্জাতিক বিরতি থেকে ফেরার ম্যাচে স্পার্সরা আজ পিছিয়ে পড়েও হারিয়েছে ওয়েস্ট হামকে। তবে ইংলিশ প্রিমিয়ার লিগের আরেক ম্যাচে হার থেকে বেঁচেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে পিছিয়ে পড়েও জিতেছে রেড ডেভিলরা।
বিরতিতে যাওয়ার আগ মুহূর্তেই গোল খেয়ে বসে ইউনাইটেড। তবে দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটেই মার্কাস রাশফোর্ডের লম্বা করে বাড়ানো বলে দারুণভাবে জাল খুঁজে নেন আলেহান্দ্রো গারনাচো। ৬২ মিনিটে ব্রুনো ফার্নান্দেসের অ্যাসিস্টে দর্শনীয় গোলে রেড ডেভিলদের ব্যবধান দ্বিগুণ করেন রাসমুস হয়লুন্দ। সেই সঙ্গে সব প্রতিযোগিতা মিলিয়ে পাঁচ ম্যাচ পর জয়ের দেখা পেল এরিক টেন হাগের দল।
ম্যাচটিতে ব্রেন্টফোর্ড মিডফিল্ডার কেভিন শাদের হাঁটুতে লেগে মাথা ফাটে মাথ্যিয়াস ডি লিটের। তারপরও পুরো ম্যাচ খেলে গেছেন ইউনাইটেড ডিফেন্ডার। আরেক ম্যাচে ‘বাজপাখি’ এমি মার্তিনেজের নৈপুণ্যে ফুলহামের বিপক্ষে তাদের মাঠে পিছিয়ে পড়েও ৪-১ গোলে জিতেছে অ্যাস্টন ভিলা। ম্যাচটিতে ১-১ গোলে সমতায় থাকা অবস্থায় ২৭ মিনিটে আন্দ্রেস পেরেইরার পেনাল্টি রুখে দেন আর্জন্টাইন গোলরক্ষক। তবে রোমাঞ্চ ছড়িয়েছে সেন্ট ম্যারি স্টেডিয়ামে। প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখে ৩-২ গোলে জিতেছে লেস্টার সিটি।
আন্তর্জাতিক বিরতিতে থেকে ফেরার ম্যাচে বুন্দেসলিগায় নিজেদের মাঠ বেঅ্যারেনায় পিছিয়ে পড়েও এনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ২-১ গোলে জিতেছে চ্যাম্পিয়ন বেয়ার লেভারকুসেন। ঘরের সমর্থকদের সামনে সমান ব্যবধানে জিতেছে বরুশিয়া ডর্টমুন্ডও।
ইউরোপীয় ফুটবল
ম্যানইউ ২:১ ব্রেন্টফোর্ড
টটেনহাম ৪:১ ওয়েস্ট হাম
লেভারকুসেন ২:১ ফ্রাঙ্কফুর্ট
ডর্টমুন্ড ২:১ পাওলি

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
১১ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
১২ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১৩ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১৩ ঘণ্টা আগে