ডাচ কিংবদন্তি রুড ফন নিস্টলরয়কে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিল লেস্টার সিটি। কিং পাওয়ার স্টেডিয়ামে স্টিভ কুপারের স্থলাভিষিক্ত হলেন তিনি।
লেস্টারে নিস্টলরয় শিষ্য হিসেবে পাচ্ছেন জেমি ভার্ডি ও বাংলাদেশ বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরীকে। ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক স্ট্রাইকার ক্লাবটির সঙ্গে ২০২৭ সালের জুন পর্যন্ত চুক্তি করেছেন।
১ মৌসুম পর ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরেছে লেস্টার। তবে সাবেক লিগ চ্যাম্পিয়নরা এবার পয়েন্ট তালিকায় আছে ১৬ নম্বরে। এই ব্যর্থতায় দায়ে গত সপ্তাহে বরখাস্ত হন কুপার। লেস্টারের হয়ে লিগে মাত্র ১২ ম্যাচ ডাগআউটে দাঁড়ানোর সুযোগ হয়েছে তাঁর।
কুপারের বিদায়ের পাঁচ দিনের মধ্যে লেস্টার নিয়োগ দিল নিস্টলরয়কে। নতুন দায়িত্ব পেয়ে ডাচ ক্লাব পিএসভি আইন্দোফেনের সাবেক কোচ বলেছেন, ‘আমি গর্বিত, আমি উচ্ছ্বসিত।’ তাঁর অধীনে লেস্টার প্রথম ম্যাচ খেলবে ৩ ডিসেম্বের, নিজেদের মাঠে ওয়েস্ট হামের বিপক্ষে। তার আগে আজ রাতে লিগে ক্লাবটি ব্রেন্টফোর্ডের মাঠে খেলতে নামবে অন্তবর্তীকালীন কোচ বেন ডউসনের অধীনে।
এর আগে নিস্টলরয় অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডে। ছিলেন তাঁর স্বদেশি এরিক টেন হাগের সহকারী। তবে সেই ঘর ভেঙেছে দুজনের। গত ২৮ অক্টোবর টেন হাগ বরখাস্ত হওয়ার পর রেড ডেভিলদের দায়িত্ব নেন নিস্টলরয়। তাঁর অধীনে ইউনাইটেড চার ম্যাচ খেলে জিতেছে ৩ ম্যাচ, ড্র করেছে ১ টি। তার মধ্যে দুটি জয় এসেছে লেস্টার বিপক্ষে। ১টি প্রিমিয়ার লিগে, আরেকটি কারাবো কাপে।
তবে এমন সাফল্যের পরও দুই বছরের চুক্তি শেষ হওয়ার আগেই নিস্টলরয়কে ছাড়তে হয়েছে ওল্ড ট্রাফোর্ড। কারণ, প্রধান কোচের দায়িত্ব পেয়ে গত ১০ নভেম্বর ইউনাইটেডে আসা পর্তুগালের রুবেন আমোরিম ডাচ কিংবদন্তিকে তাঁর কোচিং প্যানেলে রাখতে চাননি।
গত জুলাইয়ে সহকারী কোচ হয়ে ম্যানচেস্টারে ফিরেছিলেন নিস্টলরয়। তবে সেই অধ্যায় শেষ হওয়ার ১৮ দিনের মাথায় তিনি লেস্টারের প্রধান কোচ হলেন। রেড ডেভিলরা ডাচ তারকার দায়িত্বে শেষ ম্যাচ খেলেছে লেস্টারের বিপক্ষে। লিগে সেই ম্যাচে ৩-০ গোলে হেরেছিল ইউনাইটেড।

ফিফা আসিয়ান কাপ বাংলাদেশের হয়েছে ভুলে যাওয়ার মতোই। তবু টুর্নামেন্টে কিছু প্রাপ্তি ছিল টমাস ডুলির দলের। এই টুর্নামেন্টে যে তিন তরুণ ফুটবলার নজর কেড়েছেন, তাঁদের মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি শুকি ইতোফুসা। গতকাল দুপুরে বেরাইদে ফর্টিস ক্লাব ভবনে জাপানি ভাষায় দেওয়া শুকির সাক্ষাৎকার পর্বে বড় সহায়ক
৪২ মিনিট আগে
বড় মঞ্চে ভালো না করার কারণটা পরিষ্কার না আমার কাছেও। তবে বড় দলের সঙ্গে আমাদের ব্যবধান কিন্তু অনেক কমছে। আমরা আগের তুলনায় অনেক ধারাবাহিক। নিয়মিত বড় দলকে হারাই। বড় বড় ম্যাচ জিতি। দ্বিপক্ষীয় সিরিজে ভালো খেলছি। এশিয়া কাপের ফাইনালও তিনবার খেলছি। কিন্তু ট্রফি জিততে পারিনি। রানার্সআপ আসলে কেউ মনে রাখে না।
১ ঘণ্টা আগে
আরও একটি বড় মঞ্চের পরীক্ষা, আরও একবার ব্যর্থ বাংলাদেশ ক্রিকেট দল। এশিয়াডে সান্ত্বনার ব্রোঞ্জ জয়ের সুযোগও হাতছাড়া হয়েছে। এভাবে শূন্য হাতে ফেরার গল্প আর নতুন কি! কিন্তু দ্বিপক্ষীয় সিরিজে বাংলাদেশ বড় দলগুলোকে হারিয়ে দেয়। এমনকি বয়সভিত্তিক ক্রিকেটের বিশ্বকাপও একবার জেতা হয়েছে। কিন্তু এশিয়া কাপ, এশিয়ান গে
১ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য পর্তুগাল দলের দরজা বন্ধ করেননি কোচ জর্জ জেসুস। বরং জাতীয় দলে ফিরবেন কি না, সেই সিদ্ধান্ত সিআরসেভেনর ওপরই ছেড়ে দিয়েছেন তিনি। নরওয়ের বিপক্ষে ২-১ গোলের জয়ের পর জেসুসের এমন বার্তায় নতুন করে আলোচনায় এসেছে পর্তুগাল অধিনায়কের আন্তর্জাতিক ক্যারিয়ার।
১ ঘণ্টা আগে