
দুই আর্জেন্টাইনের গোলে ভ্যালেন্সিয়াকে ৩-০ গোলে হারিয়ে কয়েক ঘণ্টার জন্য লা লিগার শীর্ষে উঠেছিল আতলেতিকো মাদ্রিদ। একটু পরই দুই বদলি খেলোয়াড়ের গোলে লাস পালমাসকে ২-০ গোলে হারিয়ে শীর্ষে ফিরল বার্সেলোনা। মেস্তালা স্টেডিয়ামে আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজের জোড়া গেলে প্রথমার্ধে এগিয়ে যায় আতলেতিকো। দ্বিতীয়ার্ধের ৮৬ মিনিটে তৃতীয় গোলটি করেন আরেক আর্জেন্টাইন আনহেল কোরেয়া।
লা লিগায় চলতি মৌসুমে এ নিয়ে আলভারেজের হলো ৯ গোল। সব মিলিয়ে ১৯ গোল ও ৪ অ্যাসিস্ট এই তরুণ তুর্কির। লিগে ২৫ ম্যাচ শেষে ৫৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আতলেতিকো।
লাস পালমাসের বিপক্ষে প্রথম দেখায় তেতো অভিজ্ঞতা হয়েছিল বার্সেলোনার। এবারও পালমাসের জমাট রক্ষণে ভুগল তারা। এস্তাদিও গ্রান ক্যানারিয়ায় প্রথমার্ধে গোলের দেখাই পায় বার্সা। বিরতির পর ছন্দে ফেরে হান্সি ফ্লিকের দল। তবে প্রথম একাদশ ফল এনে দিতে ব্যর্থই হয়। বদলি নামা দুই খেলোয়াড়ের গোলে আবারও লিগ টেবিলের শীর্ষে উঠল তারা। দ্বিতীয়ার্ধে দানি ওলমো দলকে এগিয়ে নেওয়ার পর যোগ করা সময়ে ব্যবধান বাড়ান ফের্মিন লোপেজ।
গোলের দেখা পেতে বার্সেলোনাকে অপেক্ষা করতে হয় ৬২ মিনিট পর্যন্ত। দারুণ এক গোলে ‘ডেডলক’ ভাঙেন দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি নামা ওলমো। ইয়ামালের পাস পেয়ে বক্সে এক ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ে শট নেন স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার, বল ক্রসবারের নিচের অংশে লেগে জালে জড়ায়।
৮০ মিনিটে বক্সে আলেক্স সুয়ারেজের শট বার্সেলোনার ডিফেন্ডার এরিক গার্সিয়ার হাতে লাগলে পেনাল্টির জোরাল আবেদন করেন পালমাসের খেলোয়াড়রা। ঘটনাটি নিয়ে বেশ উত্তেজনাও ছড়ায় মাঠে। সুয়ারেজ ও বার্সেলোনার ফ্রেঙ্কি ডি ইয়ং দেখেন হলুদ কার্ড। লম্বা সময় নিয়ে ভিএআরে মনিটরে দেখে অফসাইডের বাঁশি বাজান রেফারি। দেখা যায়, পরিষ্কার অফসাইডে ছিলেন আলেক্স মুনস।
নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগে ইয়ামালের বদলি নামেন লোপেজ। যোগ সময়ের পঞ্চম মিনিটে দলের জয় নিশ্চিত করেন তিনি। রাফিনিয়ার পাস পেয়ে বক্সের কোণা থেকে বাঁ পায়ে জোরাল শট স্প্যানিশ ফরোয়ার্ড, এবারও বল ক্রসবারের নিচে লেগে জালে জড়ায়। ২৫ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে এখন টেবিলের চূড়ায় আবার বার্সেলোনা। ২৪ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে তিনে আছে রিয়াল মাদ্রিদ। এই হারের পর ২৫ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে আছে পালমাস।

বহুবার একে অপরের বিপক্ষে মাঠে নেমেছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু একই দলের জার্সিতে তাঁদের কখনো দেখা যায়নি। এবার সেই অপূর্ণতা পূরণের সম্ভাবনা তৈরি হয়েছে কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচকে ঘিরে।
৪ ঘণ্টা আগে
ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে হঠাৎ দুশ্চিন্তায় পড়েছে বার্সেলোনা। শনিবার দলের শেষ অনুশীলনে ছিলেন না লামিনে ইয়ামাল। স্বাভাবিকভাবেই রোববার মেস্তায়ায় হেত যাওয়া ম্যাচে এই তরুণ তারকার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
৪ ঘণ্টা আগে
ইংল্যান্ড সফরে পাকিস্তান দলের ভেতরের পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। প্রথম দুই টেস্টে হারের পর মোহাম্মদ রিজওয়ান, ইমাম উল হকসহ সাত ক্রিকেটারকে দেশে ফেরানোর সিদ্ধান্তের পেছনে শুধু পারফরম্যান্স নয়, ড্রেসিংরুমে আচরণগত সমস্যাও ছিল বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।
৫ ঘণ্টা আগে
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যর্থতার পর পাকিস্তানের ক্রিকেটে ব্যাপক রদবদল চলছে। একের পর এক ক্রিকেটার ও কোচিং স্টাফকে সরিয়ে দেওয়ার পর এবার সেই তালিকায় অধিনায়ক বাবর আজমের নামও উঠছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার রশিদ লতিফ।
৬ ঘণ্টা আগে