
এলচের বিপক্ষে স্পষ্টতই এগিয়ে ছিল বার্সেলোনা। মাঠের খেলাতেও নিজেদের আধিপত্যের প্রমাণ রেখেছে কাতালানরা। নিচের সারির দলটির বিপক্ষে ৩-১ গোলের জয়ে লা লিগার পয়েন্ট টেবিলের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান চারে নিয়ে গেছে তারা। এমন একটি গুরুত্বপূর্ণ জয়ের পরও ছেলেদের বাজে ভুলে বিরক্তি প্রকাশ করেছেন বার্সা কোচ হান্সি ফ্লিক।
ম্যানুয়েল মার্টিনেজ ভেলেরোতে বার্সার জয়ের ব্যবধান আরও বড় হতে পারত। কিন্তু দারুণ কিছু সুযোগ হাতছাড়া করায় সেটা সম্ভব হয়নি। ফেররান তরেস, মার্কাশ রাশফোর্ড গোলের সহজ সুযোগ নষ্ট করে বেশ কয়েকবার ভক্তদের হতাশ করেছেন। ম্যাচ শেষে সেটা নিয়ে আলাদাভাবে কথা বলেছেন সফরকারী দলের কোচ।
ফ্লিক বলেন, ‘আপনি কী করবেন সেই সিদ্ধান্ত নিতে হবে প্রথমার্ধেই। খেলোয়াড়রা যখন তাদের সুযোগগুলোকে গোলে পরিণত করে তখন আমি এটা বেশি পছন্দ করি। ম্যাচে আমরা বেশ কিছু সুযোগ তৈরি করেছি। কিন্তু সবগুলো সুযোগ কাজে লাগাতে পারিনি। এটা খুব খারাপ একটা জিনিস। তবে হ্যাঁ, তিন পয়েন্ট পাওয়ায় আমি শেষ পর্যন্ত খুশি। এই পারফরম্যান্সের জন্য ছেলেদের অভিনন্দন জানাতে চাই।’
২২ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে বার্সা। ২১ ম্যাচে রিয়ালের সংগ্রহ ৫১ পয়েন্ট। দুইয়ে অবস্থান করছে মাদ্রিদের ক্লাবটি। এবারও শিরোপার লড়াইয়ে আছে এই দুই দল। রিয়ালের সঙ্গে শিরোপার লড়াইয়ে টিকে থাকার জন্য আরও উন্নতি করার তাগিদ দিলেন ফ্লিক, ‘আমি মাঠে অনেক কিছু দেখেছি যেসবে আমরা ভালো করেছি। একই সঙ্গে এমন কিছুও চোখে পড়েছে যেসবে আমরা ভালো করিনি। আমাদের উন্নতি করতে হবে। এই জয়ের মাধ্যমে আমরা আরও আত্মবিশ্বাসী হয়েছি। এটা আমাদের জন্য আরেকটি ধাপ। কিন্তু এই ধারা অব্যাহত রাখতে হবে। আমি খুশি। সামনের ম্যাচগুলোতেও ইতিবাচকভাবে চিন্তা করতে হবে।’
লা লিগা, চ্যাম্পিয়নস লিগসহ সব প্রতিযোগিতায় জয়ের বিকল্প কিছু ভাবছেন না ফ্লিক। তিনি আরও বলেন, ‘আমরা চ্যাম্পিয়ন্স লিগে জিততে চাই। অন্যান্য ম্যাচগুলোতেও আমাদের জিততে হবে। এ জন্য ইতিবাচক থাকা খুবই জরুরি। এলচের বিপক্ষে এই জয়ে আমি খুশি।’

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ সাফে দুর্দান্ত খেলে আলোচনায় রোনান সুলিভান। পাকিস্তান ও ভারতের বিপক্ষে আলোড়ন তুলেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী এই ফুটবলার। অনূর্ধ্ব-২০ সাফে এখন পর্যন্ত যে তিন গোল রোনান করেছেন, তার তিনটিতেই অবদান রোনানের। যার মধ্যে পাকিস্তানের বিপক্ষে একাই জোড়া গোল দিয়ে হয়েছেন ম্যাচসেরা। আর ভারতের
৬ ঘণ্টা আগে
শেষ বলে দরকার ছয়। হাতে ২ উইকেট। ব্যাটিংয়ে তখন কায়লা রেনেকে। যিনি আজই প্রথম ওয়ানডে খেলতে নামছেন। শেষ পর্যন্ত জয়ী হলেন রেনেকেই। ছক্কা মেরে দলকে জিতিয়ে নাম লেখালেন বিরল এক রেকর্ডে। যে রেকর্ডে আছেন বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানও।
৭ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গত বছরের নির্বাচনের পর থেকেই বর্তমান বোর্ডকে অবৈধ দাবি করছেন তামিম ইকবাল ও তাঁর সমমনা সংগঠকেরা। এই নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। এরই মধ্যে তদন্ত কমিটিও গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। তবে বিসিবি সহসভাপতি ফারুক আহমেদের দাবি নির্বাচনে অনিয়মের কোনো সুযোগই
৮ ঘণ্টা আগে
চার দল নিয়ে হবে ইয়ুথ ক্রিকেট লিগ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে টুর্নামেন্টের সূচি ঘোষণা করেছে। লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠা দল হবে চ্যাম্পিয়ন।
৯ ঘণ্টা আগে