অবিশ্বাস্য নয়তো কী! টাইব্রেকারে ৩৪ শট নিতে কখনো দেখেছেন? এমন মহাকাব্যিক শুটআউটই দেখা গেল পানাথিনাইকোসের বিপক্ষে আয়াক্সের ম্যাচে। ম্যারাথন এই শুটআউটটি ১৩-১২ ব্যবধানে জিতেছে নেদারল্যান্ডসের ক্লাব আয়াক্স। সঙ্গে নিশ্চিত করেছে ইউরোপা লিগ কোয়ালিফাইং প্লে-অফ রাউন্ড।
আয়াক্সের জয়ের নায়ক গোলরক্ষক রেমকো পাসভির। বয়স ৪০ হলেও টাইব্রেকারে পাঁচটি শটি রুখে দিয়েছেন তিনি, করেছেন একটি গোলও। দুই দল শট নিয়েছে ১৭টি করে। আয়াক্সের জয়সূচক কিকটি নেন ডিফেন্ডার আন্তন গায়ি। এর আগে ফিরতি লেগের ম্যাচটিতে ১-০ গোলে জিতে গ্রীসের পানাথিনাইকোস। তবে দুই লেগ লিগ মিলে ১-১ গোলে সমতায় থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ৩০ মিনিট অতিরিক্ত সময়েও গোল না হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
পেনাল্টি শুটআউটে প্রথম কিক নিয়ে ব্যর্থ হোন পানাথিনাইকোসের ডেনিয়েল মানচিনি। তবে আয়াক্সের প্রথম শটে জাল খুঁজে নেন স্টিভেন বার্গভেইন। প্রথম পাঁচ শটে স্কোর দাঁড়ায় ৪-৪। এরপরই চলতে থাকে ম্যারাথন শুটআউটটি। টানা ২৫ মিনিট ধরে চলা এই শুটআউট দেখে অবাক হয়েছেন আয়াক্সের কোচ ফ্রান্সেসকো ফারিওলি। তাঁর ভাষায় এটি ‘অবিশ্বাস্য’।
এটিই এখন ইউরোপিয়ান কোনো প্রতিযোগিতায় দ্বিতীয় সর্বোচ্চ পেনাল্টি শুটআউট স্কোর। গত মৌসুমে কনফারেন্স লিগ বাছাইপর্বে মাল্টার জিরা ইউনাইটেডকে ১৪-১৩ ব্যবধানে হারিয়েছিল উত্তর আয়ারল্যান্ডের গ্লেনটোরান। অবশ্য সেই পেনাল্টি শুটআউটে দুই দল শট নিয়েছিল ১৪টি করে। দুই দলের দুই লেগ ৩-৩ গোল ব্যবধানে শেষ হওয়ার পর সেই ম্যারাথন টাইব্রেকার শুরু হয়।
নাটকীয় টাইব্রেকার জয়ের পর আয়াক্স কোচ ফারিওলি বলেছেন, ‘এমন খেলার পর পেনাল্টি শুটআউটে যাওয়া কঠিন। এটি হয়তো একটু বেশি সময় নিয়েছিল, তবে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ যাত্রা রচনা করলাম।’

লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর ব্যালন ডি’অর দ্বৈরথ ছিল ফুটবল বিশ্বের অন্যতম আলোচিত অধ্যায়। সেই লড়াইয়ের সময়কার অনেক ঘটনা এবার সামনে আনছেন ফ্রান্স ফুটবলের সাবেক পরিচালক পাসকাল ফেরে। রোনালদোর সঙ্গে নিজের পুরোনো বিরোধের কথাও জানিয়েছেন তিনি।
২০ মিনিট আগে
প্রথমবারের মতো আসিয়ান কাপ খেলতে গিয়ে বাংলাদেশের টুর্নামেন্টটা কেটেছে দুঃস্বপ্নের মতো। ১৩ গোল হজমের বিপরীতে দিয়েছে কেবল ২ গোল। বাজে পারফরম্যান্সের প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়ের ওপর। শুধু বাংলাদেশই নয়, পিছিয়েছে ব্রাজিলও।
২০ মিনিট আগে
শ্রীলঙ্কার টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন ধনঞ্জয়া ডি সিলভা। আজ এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে নেতৃত্ব ছাড়লেও শ্রীলঙ্কার হয়ে এই সংস্করণে খেলা চালিয়ে যেতে চান তারকা অলরাউন্ডার।
২ ঘণ্টা আগে
লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচটি আর্জেন্টিনার জন্য ছিল উৎসবের রাত। কিন্তু সেই ম্যাচে প্রতিপক্ষ হিসেবে খেলা বেনিনের জন্য রাতটি শেষ হয়েছে ক্ষোভ আর হতাশা নিয়ে। অভিযোগ উঠেছে, ম্যাচ শেষে বেনিনের খেলোয়াড় ও কর্মকর্তাদের সঙ্গে স্বাগিতকদের পক্ষ থেকে প্রত্যাশিত সৌজন্য দেখানো হয়নি।
৩ ঘণ্টা আগে