বিশ্বকাপের ইতিহাসে ৮০তম দল হিসেবে এবারের আসরে অংশগ্রহণ করবে স্বাগতিক কাতার। এখন পর্যন্ত মাত্র আট দল জিতেছে এই টুর্নামেন্ট। এর মধ্যে বিশ্বকাপ জয়ের স্মৃতিটা সবচেয়ে পুরোনো উরুগুয়ের। সবশেষ দ্বিতীয়বারের মতো ১৯৫০ সালের ব্রাজিল বিশ্বকাপ জিতেছে দলটি। বিশ্বকাপ জিতেছে এমন দলগুলোর মধ্যে যা সময়ের হিসেবে সবচেয়ে দীর্ঘ।
এবার কাতারে ২০ নভেম্বর শুরু হচ্ছে ২০তম ফুটবল বিশ্বকাপ। বিশ্বমঞ্চে খেলা প্রতিটি দলেরই লক্ষ্য থাকে বিশ্বকাপ জেতা। তবে এবারের বিশ্বকাপ জেতার লক্ষ্যটা উরুগুয়ের একটু বেশিই। কেননা, ৭২ বছর আগে শেষবার বিশ্বকাপ জিতেছে লুইস সুয়ারেজ-এডিনসন কাভানিরা। তাই এবারের বিশ্বকাপ জিততে মরিয়া উরুগুয়ে। এমনটিই জানিয়েছেন স্কোয়াডে সুযোগ পাওয়া দলটির তরুণ ফরোয়ার্ড ডারউইন নুনেজ। তাঁর মতে, বিশ্বকাপ জেতাই উরুগুয়ের লক্ষ্য।
বিশ্বকাপ অভিযান শুরুর আগে প্রাক-প্রস্তুতির জন্য সংযুক্ত আরব আমিরাতে তাঁবু গাড়ছে উরুগুয়ে। দেশটির রাজধানী আবুধাবিতেই বিশ্বকাপ জয়ের লক্ষ্যে কথা বলেন নুনেজ। তিনি বলেছেন, ‘আমরা টুর্নামেন্টের ফেবারিট দল না হলেও যেকোনো প্রতিপক্ষের বিপক্ষে লড়তে প্রস্তুত। আমরা প্রতিযোগিতায় অনেক দূর যেতে চাই। আমাদের লক্ষ্য বিশ্বকাপ জয়।’
মূল লক্ষ্যে পৌঁছানোর জন্য ম্যাচ ধরে ধরে খেলতে চান নুনেজরা। লিভারপুলের এই স্ট্রাইকার বলেছেন, ‘আমাদের প্রথম ভাবনা হচ্ছে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচটি, যা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা, আমরা কঠিন এক প্রতিপক্ষের মুখোমুখি হতে যাচ্ছি। শক্ত প্রতিপক্ষ বলেই দলটি বিশ্বকাপে সুযোগ পেয়েছে।’
বিশ্বকাপের প্রথম শিরোপাজয়ী দল উরুগুয়ে। ১৯৩০ সালের বিশ্বকাপ জয়ের আনন্দ ঘরের মাটিতেই করেন তারা। এরপর ১৯৫০ সালে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতে উরুগুয়ে। সেদিন মারাকানা স্টেডিয়ামকে স্তব্ধ করে শিরোপা উল্লাসে মেতেছিলেন আলবার্তো শিয়াফিনো ও আলসিদেস ঘিঘিয়ারা। এর পর থেকেই তাঁদের গল্প শুধুই হতাশার। সেই হতাশার গল্প ছয় যুগে এসে পৌঁছেছে। বাকি সাত দলের বিশ্বকাপ জয় এত দীর্ঘ নয়। উরুগুয়ের কাছাকাছি আছে ১৯৬৬ সালে প্রথম ও শেষবার বিশ্বকাপ জেতা ইংল্যান্ড। সময়ের হিসাবে ৫৬ বছর হয়েছে দলটির ফুটবলারদের বিশ্বকাপে চুমু এঁকে দেওয়ার।
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:

এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নারী চ্যাম্পিয়নস লিগের প্রাথমিক পর্বে নিজেদের শেষ ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশের রাজশাহী স্টার্স এফসি। আজ মালয়েশিয়ার কোটা কিনাবালুতে গুয়ামের রোভার্স এফসিকে ৮–০ গোলে হারিয়েছে বাংলাদেশের দলটি।
২ মিনিট আগে
জীবন পেয়ে সুযোগ কীভাবে কাজে লাগাতে হয়, সেটাই করে দেখালেন দেবদূত পাড়িক্কাল। গলের পর কলম্বোতেও সেঞ্চুরি পেয়েছেন পাড়িক্কাল। তাঁর তিন অঙ্ক ছোঁয়ার দিনে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন দাপটের সঙ্গে শেষ করেছে ভারত।
২১ মিনিট আগে
মাত্র ৭৫০ বলেই শেষ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্ট। ম্যাকাইতে মাত্র দুদিনে হেরে যাওয়ায় আলোচনায় বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা। একই সঙ্গে প্রশ্ন উঠেছে টেস্টের পিচ নিয়েও। নাজমুল হোসেন শান্তর মতে এ ধরনের ঘটনা কখনোই ভোলা
১ ঘণ্টা আগে
ডারউইনে ৯ উইকেটে জয়ের পর প্রশংসায় ভাসছিল বাংলাদেশ ক্রিকেট দল। বিপরীত অবস্থা ছিল অস্ট্রেলিয়ার। তাদের সংবাদমাধ্যমেই ধুয়ে দেওয়া হচ্ছিল প্যাট কামিন্স-ট্রাভিস হেডদের। কিন্তু ম্যাকাইতে পাত্তাই পেলেন না নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজরা। তাতে করে ২৩ বছর আগে যা ঘটেছিল, সেই ঘটনাও হার মেনে গেল বাংলাদেশ-
২ ঘণ্টা আগে