
নারী এশিয়ান গেমসে বাংলাদেশের প্রতিপক্ষ কে হবে, তা আগেই নির্ধারিত হয়ে গিয়েছিল। অজানা ছিল শুধু সূচি। অবশেষে আজ তা জানা গেল।
দুই কোরিয়া ও মিয়ানমারের বিপক্ষে ‘এফ’ গ্রুপে খেলবে বাংলাদেশ। জাপানে হতে যাওয়া এই টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ ১৪ সেপ্টেম্বর। সেই ম্যাচে ঋতুপর্ণা চাকমা-মারিয়া মান্দাদের প্রতিপক্ষ উত্তর কোরিয়া। ১৭ ও ২১ সেপ্টেম্বর বাংলাদেশ গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ খেলবে দক্ষিণ কোরিয়া ও মিয়ানমারের বিপক্ষে।
২০২৬ নারী এশিয়ান গেমসের সবগুলো ম্যাচ হবে জাপানের ওসাকার নাগাই স্টেডিয়ামে। সবগুলো ম্যাচই বাংলাদেশ সময় বেলা ১টায় শুরু হবে। এ বছর এরই মধ্যে বাংলাদেশ নারী ফুটবল দল দুটি বড় টুর্নামেন্ট খেলেছে। মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত নারী এশিয়ান কাপে উত্তর কোরিয়া, চীন ও উজবেকিস্তানের বিপক্ষে খেলেছিল বাংলাদেশ। মিলি আক্তার গোলরক্ষক হিসেবে নজর কাড়লেও বাংলাদেশ তিন ম্যাচ মিলিয়ে হজম করেছিল ১১ গোল। হেরেছিল তিনটি ম্যাচই। পারেনি কোনো গোল করতে।
অস্ট্রেলিয়ার পর বাংলাদেশ এ বছর খেলতে গিয়েছিল ভারতে। ফাইনালে উঠলেও রানার্সআপ হয়েছিল ঋতুপর্ণা-মারিয়াদের দল। ২০২২ ও ২০২৪ সালে সাফ চ্যাম্পিয়নশিপ জিতলেও হ্যাটট্রিক আর করা হলো না বাংলাদেশের। ফাইনালে বাংলাদেশকে হারিয়ে ষষ্ঠবারের মতো নারী সাফ জিতেছিল ভারত।
এবারের নারী এশিয়ান গেমস ফুটবলে অংশ নেবে ১২ দল। প্রত্যেক গ্রুপে রয়েছে চারটি করে দল। ভাগ করা হয়েছে তিন গ্রুপ। প্রত্যেক গ্রুপের সেরা দুই দল তো যাবেই। পাশাপাশি সেরা তৃতীয়র দুই দল যোগ হচ্ছে। কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল দিয়ে শেষ হবে টুর্নামেন্ট।
| তারিখ | প্রতিপক্ষ | শুরুর সময় (বাংলাদেশ সময়) |
|---|---|---|
| ১৪ সেপ্টেম্বর | উত্তর কোরিয়া | বেলা ১টা |
| ১৭ সেপ্টেম্বর | দক্ষিণ কোরিয়া | বেলা ১টা |
| ২১ সেপ্টেম্বর | মিয়ানমার | বেলা ১টা |

এশিয়ান গেমস ক্রিকেটের ফাইনালের আগে ভারতকে স্বস্তি দিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মহসিন নাকভি। আগামীকাল সকাল সাড়ে ১০টায় নিশিনের করোগি স্পোর্টস পার্কে শিরোপার লড়াইয়ে নামবে ভারত ও পাকিস্তান। সে ম্যাচে থাকছেন না নাকভি।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের পর নতুন পথচলায় একের পর এক খেলোয়াড়কে পরখ করছেন লিওনেল স্কালোনি। বলিভিয়াকে ৪-০ গোলে হারানোর পর এবার বুরকিনা ফাসোর বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। আগামী ৪ অক্টোবর ভোর ৬টায় এস্তাদিও মনুমেন্তালে তিনবারের চ্যাম্পিয়নদের আতিথেয়তা নেবে আফ্রিকার প্রতিনিধিরা।
২ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোকে ঘিরে তৈরি হওয়া সংকট দ্রুত মেটাতে উদ্যোগ নিয়েছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন। জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যাওয়ার পর সিআরসেভেনের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। পরিস্থিতি স্বাভাবিক করতে আগামী সপ্তাহে তারকা ফুটবলারের সঙ্গে বৈঠকে বসতে চান ফেডারেশনের কর্মকর্তারা।
৩ ঘণ্টা আগে
আর্থিক অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে উপযুক্ত শাস্তি পেতে হবে ম্যানচেস্টার সিটিকে। এমনটাই জানিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর। একই সঙ্গে ক্লাবটির বিরুদ্ধে চলমান প্রক্রিয়াকে স্বাধীনভাবে শেষ করার ওপরও জোর দিয়েছে তারা।
৪ ঘণ্টা আগে