
বিশ্বকাপে তিউনিসিয়ার বিপক্ষে ৪-০ গোলের দাপুটে জয়ের পর নতুন করে আলোচনায় উঠে এসেছে জাপান। শুধু বড় ব্যবধানের জয়ই নয়, নকআউট পর্বে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে জাপানের নাম সামনে আসায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে ব্রাজিলিয়ান সমর্থকদের মধ্যে।
‘এফ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচ জিতে চার পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে জাপান। একই সঙ্গে নেদারল্যান্ডসের সঙ্গে গ্রুপসেরা হওয়ার লড়াইয়ে টিকে আছে এশিয়ার দলটি। অন্যদিকে গ্রুপ ‘সি’-তে চার পয়েন্ট ও তিন গোল ব্যবধানে শীর্ষে রয়েছে ব্রাজিল। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে মরক্কো।
বর্তমান সমীকরণ অনুযায়ী, ‘সি’ গ্রুপের শীর্ষ দল খেলবে গ্রুপ ‘এফ’-এর রানার্সআপের বিপক্ষে। সে হিসেবে এখনই নকআউট পর্বের সম্ভাব্য ম্যাচ হচ্ছে ব্রাজিল বনাম জাপান। অন্য ম্যাচে মুখোমুখি হতে পারে নেদারল্যান্ডস ও মরক্কো। এই সম্ভাব্য লড়াই ঘিরে ব্রাজিলিয়ান সমর্থকদের প্রতিক্রিয়ায় ফুটে উঠেছে জাপানের প্রতি সম্মান, প্রশংসা এবং কিছুটা শঙ্কা।
‘প্লানেতা দো ফুটেবোল’-এর অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ‘জাপানকে নিয়ে যে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করে, তা হলো ২-০ ব্যবধানে এগিয়ে থেকেও ম্যাচের ৮৪ মিনিটে গোলের খোঁজ চালিয়ে যাওয়া এবং প্রতিপক্ষের ওপর একই তীব্রতায় চাপ সৃষ্টি করা। আমার কাছে এটি অসাধারণ মনে হয়। আর তখনই আমি একটু ভয় পেতে শুরু করি। পরের রাউন্ডে যদি ব্রাজিলের প্রতিপক্ষ হয় জাপান, তাহলে এখন পর্যন্ত যতটা খেলেছে, তার চেয়ে অনেক ভালো খেলতে হবে ব্রাজিলকে।’
জাপানের অগ্রযাত্রা দেখতে চান অনেক সমর্থকই। ‘সিনসেরাও’ নামের একটি জনপ্রিয় অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, ‘আমি চাই না ব্রাজিলের প্রতিপক্ষ হোক জাপান। এটা তাদের শক্তিমত্তার কারণে বলছি না। আসলে এখনই তাদের বিপক্ষে সমর্থন করতে চাই না, আবার এত দ্রুত তাদের বিদায়ও দেখতে চাই না। জাপানি ফুটবলের অগ্রগতি আমি ভীষণ উপভোগ করছি। বিশ্বকাপে তাদের অনেক দূর যেতে দেখাটা দারুণ হবে।’
সম্ভাব্য প্রতিপক্ষ জাপানকে এড়ানোর হিসাবও কষেছেন কেউ কেউ। একজন সমর্থক লিখেছেন, ‘সত্যি বলতে, শেষ ম্যাচে সুইডেনের কাছে হারলে জাপানেরই ভালো হতো এবং তারা তৃতীয় হয়ে উঠত। জাপান যেমন ব্রাজিলকে এড়াতে চাইবে, ব্রাজিলও তেমন জাপানকে এড়াতে চাইবে। তাহলে জাপানের প্রতিপক্ষ হতো যুক্তরাষ্ট্র, যাদের তারা সম্মানের সঙ্গেই হারাতে পারে। আর ব্রাজিলও সুইডেনকে সহজেই পেরিয়ে যেত।’
তবে প্রতিপক্ষ যেই হোক, ব্রাজিলের জন্য নকআউট পর্ব সহজ হবে না বলেও মত দিয়েছেন অনেকে। এক সমর্থকের ভাষায়, ‘প্রতিপক্ষ জাপান হোক বা নেদারল্যান্ডস, ব্রাজিলকে ভুগতেই হবে।’

লিটন কুমার দাসের অপেক্ষা আরও দীর্ঘ হলো। চোট কাটিয়ে মাঠে ফেরার প্রস্তুতি নিলেও জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের দল থেকে বাদ পড়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। তাঁর পরিবর্তে টেস্ট দলে সুযোগ পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২২ মিনিট আগে
বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। গুরুত্বপূর্ণ এই ম্যাচের জন্য রেফারিং প্যানেল ঘোষণা করেছে ফিফা। ম্যাচটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন মেক্সিকোর অভিজ্ঞ রেফারি সিজার রামোস।
১ ঘণ্টা আগে
নিজের অসামান্য দক্ষতা দিয়ে এরই মধ্যে ফুটবল বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছেন লামিনে ইয়ামাল। নিঃসন্দেহে সময়ের অন্যতম সেরা ফুটবলারদের একজন তিনি। অনেকে তো এই উইঙ্গারকে লিওনেল মেসির সঙ্গেই তুলনা করেন। তবে এটা ভুল মনে হচ্ছে স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তের কাছে।
২ ঘণ্টা আগে
এক সময় জার্মানির কোচ ইউলিয়ান নাগেলসমানের প্রকাশ্য সমালোচনার মুখে পড়েছিলেন ডেনিজ উন্দাভ। কয়েক মাসের ব্যবধানে এই ফরোয়ার্ড এখন উত্তর আমেরিকায় চলমান বিশ্বকাপে জার্মানির অন্যতম বড় ভরসার নাম। অথচ একটা সময় জীবিকার তাগিদে কারখানায় কাজ করতে হয়েছে তাঁকে।
৪ ঘণ্টা আগে