লিওনেল মেসি বার্সেলোনা ছেড়ে পিএসজিতে (প্যারিস সেন্ট জার্মেই) গিয়ে এর মধ্যে এক মৌসুম কাটিয়ে দিয়েছেন। কিন্তু তাঁর ক্লাব ছাড়ার ফলটা বার্সায় এখনো টাটকা। মেসির শূন্যতা যে এখনো পূর্ণতা পায়নি তা অকপটে স্বীকার করেছেন ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তা।
মেসির অবদানকে স্মরণীয় করে রাখতে বার্সেলোনা উদ্যোগ নিয়েছে। এ বিষয়ে ক্লাব সমাবেশে লাপোর্তা বলেছেন, ‘মেসির বিদায় আমাকে কষ্ট দিয়েছে। সে ২০ বছরে আমাদের অনেক গৌরবময় অর্জন এনে দিয়েছে। এজন্য আমরা তাকে সম্মান জানাতে চাই। আর এটা খুব শিগগির হতে পারে। তাকে ছাড়া ক্লাবের এত বছরের অর্জন চিন্তা করা যায় না। সে আমাদের সবকিছু দিয়েছে। তাই আমার কাছে মেসি সব সময় বার্সেলোনার।’
মেসির বিদায়ের পর বার্সেলোনা যে তাঁর শূন্যতা পূরণ করতে পারেনি, সে কথা স্বীকার করে ক্লাব সভাপতি লাপোর্তা বলেছেন, ‘সে ছিল এই দলের মূল ভিত্তি। যতক্ষণ না আমরা এর সমাধান করতে পারছি, এটা আমাকে কষ্ট দিচ্ছে। আশা করি আপনারা সমাধানের বিষয়ে পরামর্শ দেবেন। আর যা-ই ঘটুক না কেন, সে যা করেছে তা চিরন্তন।’
গত আগস্টে মেসি পিএসজিতে নাম লেখালে ২০ বছরের সম্পর্ক ছিন্ন হয় বার্সেলোনার সঙ্গে। একটা পর্যায়ে দুই পক্ষ চুক্তির সমঝোতায় এলেও শেষ পর্যন্ত তা ব্যর্থ হয়েছে লা লিগার আর্থিক নিয়মকাঠামোর কারণে। মেসিও পিএসজিতে গিয়ে নিজেকে এখনো সেভাবে মেলে ধরতে পারেননি। অন্যদিকে এই মৌসুমটা বার্সার ভালো যায়নি।

ফিলাডেলফিয়ার বিপক্ষে আগের ম্যাচে কুইন সুলিভানকে মেরে জরিমানার মুখে পড়েছেন লিওনেল মেসি। এক দিন পর মাঠে নেমেই পেলেন গোলের দেখা। তবে বিশ্বকাপজয়ী অধিনায়কের গোলেও শেষ রক্ষা হলো না ইন্টার মায়ামির।
২৭ মিনিট আগে
ডারউইন টেস্টে বাংলাদেশ জিতলেও একমাত্র ইনিংসে ডাক মারেন লিটন দাস। ম্যাকাইতে প্রথম ইনিংসেও রানের খাতা খুলতে পারেননি। দ্বিতীয় ইনিংসেও একই ঘটনার পুনরাবৃত্তি করলেন এই উইকেটরক্ষক ব্যাটার। বাংলাদেশও পড়েছে ইনিংস হারের শঙ্কায়।
১ ঘণ্টা আগে
চোট কাটিয়ে মাঠে ফিরেই দুর্দান্ত বোলিং করলেন শরীফুল ইসলাম। ম্যাকাই টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ২১০ রানে আটকে দিতে নায়কের ভূমিকাটা পালন করলেন এই পেসারই। তাতেই একগাদা রেকর্ডের মালিক বনে গেছেন তিনি।
২ ঘণ্টা আগে
দিনের প্রথম সেশন শেষে ৩ উইকেট হারিয়ে ৩৯ রান করেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার চেয়ে এখনো ১০৭ রান পিছিয়ে আছে অতিথিরা। শান্ত ২৩ ও মুশফিকুর রহিম ৪ রান নিয়ে দ্বিতীয় সেশনে ব্যাট করতে নামবেন।
২ ঘণ্টা আগে