
২০২৫-২৬ মৌসুমের লা লিগা শুরু হচ্ছে আগামীকাল। নতুন মৌসুম শুরুর আগেই ঝামেলায় পড়েছে বার্সেলোনা। মার্ক আন্দ্রে টের স্টেগেন বিরোধ কাটিয়ে বার্সেলোনার অধিনায়কত্ব ফিরে পেয়েছেন ঠিকই। কিন্তু তাঁর চোটই দলকে বেশি চিন্তায় ফেলে দিয়েছে।
স্টেগেনের পিঠের চোট বেশ ভোগাচ্ছে বলে জানা গেছে বিভিন্ন গণমাধ্যমে। ইএসপিএনের প্রতিবেদন থেকে জানা গেল, তাঁর পিঠের চোট চার মাস মাঠের বাইরে থাকার শর্ত পূরণ করেছে বলে লা লিগার প্যানেল মনে করছে। বার্সেলোনা ক্লাবের গতকালের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘বার্সেলোনার যে প্রতিবেদন তাতে লা লিগা মেডিকেল কমিটি মার্ক আন্দ্রে টের স্টেগেনের চোটকে দীর্ঘমেয়াদী চোট বলে ধরে নিচ্ছে। বর্তমান নিয়মের অধীনে সেটা অনুমোদন দিচ্ছে। হোয়ান গার্সিয়ার নিবন্ধন কাজ তৎক্ষণাৎ এগোতে আগামীকাল প্রক্রিয়ামূলক কাজ শুরু করবে ক্লাব।’
আর্থিক সংগতি নিয়মের অধীনে থেকে বার্সেলোনা নতুন গোলরক্ষক হুয়ান গার্সিয়াকে নিবন্ধন করাতে পারবে। স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোর আজকের এক প্রতিবেদন থেকে জানা গেছে, লা লিগার মেডিকেল কমিশনের চিকিৎসকেরা বার্সেলোনার অনুশীলন গ্রাউন্ডে গিয়ে গোলরক্ষক টের স্টেগেনের চোট পর্যবেক্ষণ করেছেন। প্রতিবেদন প্রকাশের পাঁচ দিন পর স্টেগেনের সঙ্গে চিকিৎসকেরা দেখা করেছেন। যদিও নিয়ম অনুযায়ী এমন ঘটনায় ৪৮ ঘণ্টার মধ্যে পর্যবেক্ষণ করা উচিত।
লা লিগার নিয়ম অনুযায়ী, কোনো ফুটবলার যদি চার মাসের বেশি সময় মাঠের বাইরে থাকেন, তাহলে তাঁর বার্ষিক বেতনের ৮০ শতাংশ ক্লাবের মোট খরচের হিসাব থেকে বাদ দেওয়া যাবে। সেক্ষেত্রে এ ধরনের চোটকে দীর্ঘমেয়াদি চোট হিসেবে ধরে নেওয়া হবে। তখন বেতন সীমা নীতি মেনে একাধিক খেলোয়াড় নিবন্ধন করানো যায়। হাঁটুর চোটে গত মৌসুম থেকেই দীর্ঘদিন ধরে মাঠের বাইরে টের স্টেগেন। জুলাইয়ের শেষ দিকে তাঁর পিঠে অস্ত্রোপচার করানো হয়েছিল।
৮ আগস্টের আগ পর্যন্ত টের স্টেগেন নিজের চিকিৎসাসংক্রান্ত কোনো তথ্য লা লিগার কাছে দেননি। শাস্তি হিসেবে অধিনায়কত্বও হারাতে হয় তাঁকে। তখন নতুন গোলরক্ষক হোয়ান গার্সিয়াকে নেওয়ার পরিকল্পনা তৈরি হয়েছিল। কিন্তু ৯ আগস্ট নিজের অবস্থান থেকে সরে আসেন। চিকিৎসা-সংক্রান্ত প্রতিবেদন লা লিগা কর্তৃপক্ষের কাছে পাঠাতে রাজি হয়েছেন তিনি। পরবর্তীতে ক্লাবের অধিনায়কত্বও ফিরে পেয়েছেন টের স্টেগেন। তিনি অধিনায়কত্ব ফিরে পাওয়ায় আটকে যায় গার্সিয়াকে নেওয়ার পরিকল্পনা।
বার্সেলোনা এবার নামবে লা লিগার শিরোপা ধরে রাখার লক্ষ্যে। ২০২৪-২৫ মৌসুমে লা লিগার পাশাপাশি স্প্যানিশ সুপার কাপ, কোপা দেল রের শিরোপা জিতেছিল বার্সা। ২০২৫-২৬ মৌসুমে বার্সার প্রথম ম্যাচ পরশু মায়োর্কার বিপক্ষে। মায়োর্কার সন মইক্স স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে বার্সা-মায়োর্কা লা লিগা ম্যাচ।

ক্রিকেট তো শুধু দক্ষতারই খেলা নয়। মনস্তাত্বিক খেলাও বটে। আচরণবিধির শিকল পায়ে থাকলেও মনস্তাত্ত্বিক লড়াইয়ে জিততে স্লেজিংয়ে তৈরি হয় অন্য রকম উত্তেজনা। এসব কথার লড়াইয়ে বাংলাদেশের অংশ নেওয়ার উদাহরণ কম। বরং বাংলাদেশকে কথার চাবুকে কাবু করার উদাহরণই বেশি। তবে আজ মোহাম্মদ রিজওয়ান-লিটন দাসের মধ্যে যা হয়েছে
১১ ঘণ্টা আগে
দরজায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ। ১১ জুন থেকে ১৯ জুলাই পুরো বিশ্ব বুঁদ হয়ে থাকবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থের’ উন্মাদনায়। বিশেষ করে বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনাকে নিয়ে দেখা যায় অকল্পনীয় উত্তেজনায়। তবে টুর্নামেন্ট শুরুর আগেই বেজে গেছে বিশ্বকাপ ফুটবলের দামামা। আর্জেন্টিনা-ভক্ত শাহরিয়ার নাফীসকেও স্পর্শ
১১ ঘণ্টা আগে
সরকারের হস্তক্ষেপে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) ভেঙে যাওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে নিষেধাজ্ঞার শঙ্কা তো কাজ করছিলই। কিন্তু আপাত দৃষ্টিতে সেই শঙ্কা থেকে অনেকটাই মুক্ত। আইসিসি ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজার সঙ্গে সভায় ফলপ্রসূ আলোচনা হয়েছে এসএলসির নবগঠিত কমিটির।
১২ ঘণ্টা আগে
বোলারের বোলিং করার সময় থামিয়ে দেওয়া মোহাম্মদ রিজওয়ানের কাছে নতুন কিছু নয়। আজ সিলেট টেস্টের চতুর্থ দিনে রিজওয়ান এমনটি করেছেন তাইজুল ইসলামের সঙ্গে। মাঝপথে থেমে যাওয়ায় তাইজুল স্বাভাবিকভাবেই বিরক্ত। এরপর লিটন দাসের সঙ্গে রিজওয়ানের সেই তর্কযুদ্ধ। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত রসিকতা করলেন...
১৩ ঘণ্টা আগে